ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

বিশ্ব ওজন দিবসে জাতিসংঘ মহাসচিবের আহ্বান: জলবায়ু সুরক্ষায় টেকসই শীতলীকরণ প্রযুক্তির ব্যবহার জরুরি

বিশ্ব ওজন দিবসে জাতিসংঘ মহাসচিবের আহ্বান: জলবায়ু সুরক্ষায় টেকসই শীতলীকরণ প্রযুক্তির ব্যবহার জরুরি


আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস (বিশ্ব ওজন দিবস) উপলক্ষে এক বার্তায় বিশ্বজুড়ে টেকসই এবং সাশ্রয়ী শীতলীকরণ ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।​বার্তায় মহাসচিব উল্লেখ করেন, ১০ বছর আগে মন্ট্রিল প্রটোকলের ওপর ভিত্তি করে কিগালি সংশোধনী গ্রহণের মাধ্যমে বিশ্ব পরিবেশ সুরক্ষায় এক অনন্য সাফল্য অর্জন করেছিল। ক্ষতিকর হাইড্রোফ্লোরোকার্বন (এইচএফসি) গ্যাস কমানোর এই উদ্যোগ বিশ্ব উষ্ণায়ন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।​চলতি বছরের প্রতিপাদ্য "Global action for a cooler planet" (একটি শীতল গ্রহের জন্য বিশ্বব্যাপী পদক্ষেপ)-এর কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি ও তীব্র তাপদাহের এই সময়ে মানুষের জীবন রক্ষায় কার্যকর শীতলীকরণ (কুলিং) ব্যবস্থা অত্যন্ত জরুরি। তবে এই সুবিধা সবার কাছে ন্যায্য ও টেকসই উপায়ে পৌঁছে দিতে হবে।​মহাসচিব আরও জানান, কিগালি সংশোধনী পুরোপুরি বাস্তবায়িত হলে চলতি শতাব্দীর শেষ নাগাদ বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি ০.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমানো সম্ভব। আর এর সাথে শক্তি-সাশ্রয়ী প্রযুক্তি যুক্ত করা গেলে তা দ্বিগুণ সুফল বয়ে আনবে, যা জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু সহনশীলতার জন্য অপরিহার্য।​বিশ্ব ওজন দিবসে তিনি বিশ্বের সকল দেশকে দ্রুত কিগালি সংশোধনী অনুসমর্থন ও পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে মানুষ ও পৃথিবীকে রক্ষার আহ্বান জানান।

১৮ ঘন্টা আগে

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র


ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (১৩ সেপ্টেম্বর) ফার্স্টপোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাম্প্রতিক তথ্যের বরাতে ফার্স্টপোস্ট জানায়, গত অর্থবছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের মোট দ্বিপক্ষীয় বাণিজ্য দাঁড়িয়েছে ১ হাজার ২৬৭ কোটি ডলারে। অন্যদিকে ভারতের সঙ্গে এই বাণিজ্যের পরিমাণ ছিল ১ হাজার ৭২ কোটি ডলার, যা যুক্তরাষ্ট্রের চেয়ে প্রায় ১৯৫ কোটি ডলার কম।যদিও সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হিসেবে শীর্ষ অবস্থান ধরে রেখেছে চীন, তবে এই নতুন পরিবর্তনটি ভারতের জন্য অত্যন্ত তাত্পর্যপূর্ণ। মূলত দিল্লি ও ঢাকার মধ্যে সাম্প্রতিক বাণিজ্যিক বিধিনিষেধ এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনের মধ্য দিয়েই এই পরিবর্তন সূচিত হয়েছে।যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ তুলনামূলক অনেক বেশি পণ্য ক্রয় করায় এই বাণিজ্য ব্যবধান তৈরি হয়েছে। এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে আমদানি ২৪৯ কোটি ডলার থেকে ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৫৬ কোটি ডলারে পৌঁছেছে। বিপরীতে ভারত থেকে বাংলাদেশের আমদানি কমেছে প্রায় ৭ দশমিক ৫ শতাংশ এবং ভারতে রপ্তানি হ্রাস পেয়েছে প্রায় ৩ শতাংশ।যুক্তরাষ্ট্রের শুল্ক সংক্রান্ত নীতি ও আলোচনার অংশ হিসেবে ওয়াশিংটন থেকে ক্রয় বাড়ানোর পদক্ষেপ নেয় ঢাকা, যার ফলে দুই দেশের বাণিজ্যে এই উল্লেখযোগ্য গতি এসেছে। তৈরি পোশাক খাতের কাঁচামাল আমদানির ক্ষেত্রেও ভারতের অবস্থান পিছিয়ে পড়ার চিত্র স্পষ্ট দেখা গেছে।সূত্র: ফার্স্টপোস্ট

২১ ঘন্টা আগে

ভারতের নতুন পোশাক আইন, বিপাকে মুসলিমরা

ভারতের নতুন পোশাক আইন, বিপাকে মুসলিমরা


ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত সব রাজ্যে বিতর্কিত অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) দ্রুত বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ক্ষমতাসীনদের এই উদ্যোগ ভারতে বসবাসকারী বিশাল মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।ভারতে বসবাসকারী ১৪০ কোটি মানুষের ক্ষেত্রে ফৌজদারি আইন এক হলেও বিয়ে, বিবাহবিচ্ছেদ এবং উত্তরাধিকারের মতো ব্যক্তিগত বিষয়গুলো বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সম্প্রদায়ের নিজস্ব রীতি অনুযায়ী পরিচালিত হয়। এই বৈচিত্র্যময় ব্যবস্থার পরিবর্তে একটি সর্বজনীন আইন বা অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়ন করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ক্ষমতাসীন বিজেপি সরকারের দীর্ঘদিনের রাজনৈতিক লক্ষ্য ছিল। ভারতের অন্তত চারটি রাজ্য ইতোমধ্যেই এই নতুন আইন চালু করেছে। রোববার (ভারতের) স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘আমরা কয়েকটি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করেছি এবং আমি আশাবাদী, ২০২৯ সালের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট শাসিত ২১টি রাজ্যের সবকটিতেই এটি কার্যকর করা সম্ভব হবে।’কলকাতার মুসলিম কলোনিতে ৯০ দিনের বেশি পানি নেই, পাশের হিন্দু এলাকায় সরবরাহ স্বাভাবিককলকাতার মুসলিম কলোনিতে ৯০ দিনের বেশি পানি নেই, পাশের হিন্দু এলাকায় সরবরাহ স্বাভাবিকএকটি অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের এই পদক্ষেপ বিশেষ করে মুসলিম নাগরিকদের মধ্যে ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার শঙ্কা বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে এই আইনের সমর্থকরা দাবি করছেন, এটি বহুবিবাহ প্রথা বন্ধ করবে, সম্পত্তিতে ছেলে ও মেয়েদের সমানাধিকার নিশ্চিত করবে এবং আদালতের মাধ্যমে বিবাহবিচ্ছেদ বাধ্যতামূলক করে মুসলিম নারীদের অধিকার সমপর্যায়ে নিয়ে আসবে।বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত মূলত হিন্দু সংখ্যাগরিষ্ঠ। তবে দেশটিতে প্রায় ২২ কোটি মুসলিম বসবাস করেন, যা জনসংখ্যার দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম গোষ্ঠী।সূত্র: মিডল ইস্ট আই

২২ ঘন্টা আগে

গাজা নিয়ে তথ্যচিত্র বানিয়ে দুই ইসরাইলি নির্মাতা হারাচ্ছেন নাগরিকত্ব !

গাজা নিয়ে তথ্যচিত্র বানিয়ে দুই ইসরাইলি নির্মাতা হারাচ্ছেন নাগরিকত্ব !


গাজায় ইসরাইলি সামরিক অভিযানের সমালোচনা করে তথ্যচিত্র ‘নাজা’ নির্মাণ করেছেন। যা ভেনিস চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পায়। তবে এখন ছবিটির দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি দিয়েছেন ইসরাইলের সংস্কৃতি-বিষয়কমন্ত্রী মিকি জোহার। রোববার (১৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন। খবর আল জাজিরারপোস্টে মিকি জোহার তথ্যচিত্রটিকে ‘জঘন্য’ বলে মন্তব্য করেন। একই সঙ্গে ভেনিস চলচ্চিত্র উৎসবে ছবিটির পুরস্কার পাওয়াকে তিনি ‘চমকে দেওয়ার মতো’ ঘটনা হিসেবে উল্লেখ করেন।সংস্কৃতিমন্ত্রীর অভিযোগ করে বলেন, বিশ্বের ‘ইহুদিবিদ্বেষীদের’ কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য নির্মাতারা নিজেদের দেশকে ক্ষতিগ্রস্ত করছেন। তাদের কর্মকাণ্ডকে তিনি ‘রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা’ বলেও মন্তব্য করেন।জোহার বলেন, সংস্কৃতিমন্ত্রী হিসেবে তিনি ইউভাল আব্রাহাম ও র‍্যাচেল সোরের ইসরাইলি নাগরিকত্ব বাতিলের উদ্যোগ নেবেন।৮০ মিনিটের ওই তথ্যচিত্রে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের সামরিক অভিযানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত প্রযুক্তি ব্যবহারের অভিযোগ তুলে ধরা হয়েছে।ভেনিস চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক বর্ণনা অনুযায়ী, ছবিটিতে ফিলিস্তিনিদের ওপর পরিকল্পিত ব্যাপক হত্যাকাণ্ডে এআই-নির্ভর ব্যবস্থার ব্যবহারের বিষয়টি তুলে ধরা হয়েছে। ছবিটির প্রিমিয়ারে দর্শকদের কাছ থেকে প্রায় ২৫ মিনিট দাঁড়িয়ে অভিবাদন পায়। তথ্যচিত্রটিতে ইসরাইলি সামরিক ও গোয়েন্দা সংস্থার কয়েকজন সদস্যের সাক্ষাৎকার রয়েছে। নিরাপত্তার কারণে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে।সাক্ষাৎকারদাতারা ‘ল্যাভেন্ডার’ নামে একটি এআই ব্যবস্থা ব্যবহারের কথা উল্লেখ করেন। তাদের ভাষ্য অনুযায়ী, এই প্রযুক্তির মাধ্যমে গাজায় ফিলিস্তিনিদের টেলিযোগাযোগ পর্যবেক্ষণ এবং নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে হত্যার সিদ্ধান্ত নেওয়া হতো।তথ্যচিত্রটির নির্মাতা ইউভাল আব্রাহাম বলেছেন, তার আশা—এই চলচ্চিত্র পশ্চিমা দেশগুলোকে ইসরাইলের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে পদক্ষেপ নিতে উৎসাহিত করবে।

২২ ঘন্টা আগে

বিশ্বে আরও বেড়েছে তেলের দাম

বিশ্বে আরও বেড়েছে তেলের দাম

১৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৩:১২

ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৯:৩০

গণতন্ত্র শুধু নির্বাচন নয়, এটি একটি দৈনন্দিন চর্চা: আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে জাতিসংঘ মহাসচিব

গণতন্ত্র শুধু নির্বাচন নয়, এটি একটি দৈনন্দিন চর্চা: আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে জাতিসংঘ মহাসচিব

১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:১০:০৬

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের সাত শর্ত

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের সাত শর্ত

১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৯:২২

তৃণমূল বাংলাকে ‘বৃহত্তর বাংলাদেশ’ বানাতে চেয়েছিল: শুভেন্দু অধিকারী

তৃণমূল বাংলাকে ‘বৃহত্তর বাংলাদেশ’ বানাতে চেয়েছিল: শুভেন্দু অধিকারী

১৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:২০:০৪

যা-ই ঘটুক, তেহরান ওয়াশিংটনের কাছে মাথা নত করবে না: মাসুদ পেজেশকিয়ান

যা-ই ঘটুক, তেহরান ওয়াশিংটনের কাছে মাথা নত করবে না: মাসুদ পেজেশকিয়ান

১৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:১৫:৪৬

ইন্দোনেশিয়ায় ২৪৩ আরোহী নিয়ে নিখোঁজ যাত্রীবাহী জাহাজ

ইন্দোনেশিয়ায় ২৪৩ আরোহী নিয়ে নিখোঁজ যাত্রীবাহী জাহাজ

১৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৫৯:২৫

সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা

সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা

১৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৫৫:৪১

কৌশলগত ও দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে ভারত-চীন সম্পর্ক উন্নয়নের আহ্বান

কৌশলগত ও দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে ভারত-চীন সম্পর্ক উন্নয়নের আহ্বান

১২ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:১৬:৫৯

হরমুজে হামলা বাড়িয়েছে ইরান, যুক্তরাষ্ট্রের সতর্কতা

হরমুজে হামলা বাড়িয়েছে ইরান, যুক্তরাষ্ট্রের সতর্কতা

১২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩১:৪১

ডায়ানার সেই ‘প্রতিশোধের পোশাক’ নিলামে তোলা হচ্ছে

ডায়ানার সেই ‘প্রতিশোধের পোশাক’ নিলামে তোলা হচ্ছে

১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:২৫:২২

1–15 / মোট 1229টি সংবাদ | পৃষ্ঠা 1 / 82
শিরোনাম
রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সৌদির ৩ শহরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, ১৩ বেসামরিক আহত আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি অপেক্ষা শেষে কাদের-সাদ্দামদের বিচারের রায় আজ কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী ময়মনসিংহ মেডিকেলে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৬ জন নিহত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হাজার কোটি টাকার প্রকল্পে আশার আলো, বাস্তবে ভোগান্তি ঢাকার উত্তরে সেলিম, দক্ষিণে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা জামায়াতের ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের সাক্ষাৎ পাঁচ জেলার রোগীর ভরসা, ২০ শয্যাতেই আটকে বগুড়া বক্ষব্যাধি হাসপাতাল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাপতি হওয়ায় বাদশা এমপিকে বগুড়া সিটি কর্পোরেশনের সংবর্ধনা যেকোনো মূল্যে বৈষম্যমুক্ত মানবিক বাংলাদেশ গঠন করতে হবে: জামায়াত আমির চরফ্যাশনে স্কুল শিক্ষিকার স্বামী নিখোঁজ, অপহরণের আশঙ্কা পরিবারের মালয়েশিয়ায় মাটিচাপা পড়ে টুঙ্গিপাড়ার প্রবাসী শরিফুল নিহত রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সৌদির ৩ শহরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, ১৩ বেসামরিক আহত আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি অপেক্ষা শেষে কাদের-সাদ্দামদের বিচারের রায় আজ কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী ময়মনসিংহ মেডিকেলে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৬ জন নিহত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হাজার কোটি টাকার প্রকল্পে আশার আলো, বাস্তবে ভোগান্তি ঢাকার উত্তরে সেলিম, দক্ষিণে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা জামায়াতের ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের সাক্ষাৎ পাঁচ জেলার রোগীর ভরসা, ২০ শয্যাতেই আটকে বগুড়া বক্ষব্যাধি হাসপাতাল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাপতি হওয়ায় বাদশা এমপিকে বগুড়া সিটি কর্পোরেশনের সংবর্ধনা যেকোনো মূল্যে বৈষম্যমুক্ত মানবিক বাংলাদেশ গঠন করতে হবে: জামায়াত আমির চরফ্যাশনে স্কুল শিক্ষিকার স্বামী নিখোঁজ, অপহরণের আশঙ্কা পরিবারের মালয়েশিয়ায় মাটিচাপা পড়ে টুঙ্গিপাড়ার প্রবাসী শরিফুল নিহত