ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

চকরিয়ায় ভোক্তা অধিকারের অভিযান ৬  প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা

চকরিয়ায় ভোক্তা অধিকারের অভিযান ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা


‎মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে কক্সবাজারের চকরিয়ায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।‎‎সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে চকরিয়া পৌরশহরের কাঁচাবাজার এলাকায় মুদি দোকান, ফলের দোকান, শিশুখাদ্যের পাইকারি দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।‎‎জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আরিফুল ইসলাম, পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর হায়দার আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।‎‎অভিযানে চকরিয়া পৌরসভা মগবাজারের আর রহমান বেকারিকে ৫০ হাজার টাকা, সাতকানিয়া স্টোরকে ৫ হাজার টাকা, কাঁচাবাজার সড়কের একটি ফ্রুটসের দোকানকে ৫ হাজার টাকা, আজাদ স্টোরকে ১০ হাজার টাকা, শাহ আমানত স্টোরকে ১০ হাজার টাকা এবং টিপু স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।‎‎এসময় সকল নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনা করার জন্য ব্যবসায়ীদের সতর্কতা করা হয়।‎‎এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, ভোক্তাদের অভিযোগকে গুরুত্ব দিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

১৫ ঘন্টা আগে

ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


‘শিক্ষকতা পেশায় মেধাবীদের আকৃষ্ট করা এবং শিক্ষকের মর্যাদা সমুন্নত রাখা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে উপজেলার নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ, সহকারী কমিশনার (ভুমি) নুসরাত জাহান ও বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আতিকুজ্জামান, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক ও ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মো. মাহবুব উল আলম, প্রধান শিক্ষক আলহাজ সাইদুর রহমান, প্রধান শিক্ষক রতন প্রমূখ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাকিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সেকেন্দার আলী , ভাঙ্গুরা বিএম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদরুল আলমসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, সাংবাদিক, গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন ।আলোচনা সভায় বক্তারা বলেন, একজন শিক্ষকই পারে একটি আলোকিত জাতি গড়ে তুলতে। শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। শিক্ষকের মর্যাদা রক্ষা ও তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা এখন সময়ের দাবি। শিক্ষকদের হাত ধরেই আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।

১৬ ঘন্টা আগে

পীরগঞ্জে টাঙ্গন নদীর ওপর চেরকুরঘাট সেতুর উদ্বোধন

পীরগঞ্জে টাঙ্গন নদীর ওপর চেরকুরঘাট সেতুর উদ্বোধন


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার টাঙ্গন নদীর ওপর প্রায় ২০ কৌটি ৩৪ লাখ টাকায় ব্যায়ে নির্মিত বহুল আকাঙ্ক্ষিত চেরকুরঘাট সেতু আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। ​সোমবার দুপুরে উপজেলার কোষারানিগঞ্জ ইউনিয়নের ভামদা এলাকায় ফিতা কেটে সেতুটির উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।কোষারানিগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা'র সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য দেন ​এলজিইডি’র ঠাকুরগাঁও জেলার নির্বাহী প্রকৌশলী সফিউল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক, ঠিকাদার জামাল হোসেন, সাবেক চেয়ারম্যান গৌতম চন্দ্র রায, ​পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু, ​ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান মিঠু প্রমুখ।​অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।​নতুন এই সেতুটি চালু হওয়ার ফলে পীরগঞ্জ উপজেলার কোষারানিগঞ্জ, সৈয়দপুর, খনগাঁও ইউনিয়ন এবং সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নসহ আশপাশের প্রায় ২৫টি গ্রামের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হলো। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন, শিক্ষা প্রতিষ্ঠান যাতায়াত এবং চিকিৎসাসেবা প্রাপ্তিতে এই এলাকার মানুষের জীবনযাত্রায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয়রা।

১৬ ঘন্টা আগে

গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দম্পতির

গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দম্পতির


‎গোপালগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার (০৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।‎‎নিহতরা হলেন: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার দেওলা গ্রামের সোলায়মান মোল্লা (৭০) ও তার স্ত্রী শাহিদা বেগম (৬০)।‎কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান ও ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।‎‎তিনি জানান, স্বামী-স্ত্রী দুজন একটি বাসে করে ঢাকা থেকে মাঝিগাতী বাসস্ট্যান্ডে নামেন। পরে রাস্তা পার হয়ে অপর পাশে যাওয়ার সময় আরেকটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।‎‎আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ

১৭ ঘন্টা আগে

চট্টগ্রামে ছিনতাইকারী গ্রেফতারের চেষ্টাকালে  বাস  ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত

চট্টগ্রামে ছিনতাইকারী গ্রেফতারের চেষ্টাকালে বাস ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত

৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১০:৩৪

মতলব উত্তরে ১৬ হাজার টাকার জালনোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মতলব উত্তরে ১৬ হাজার টাকার জালনোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

৫ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৫৩:৪০

নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

৫ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৪৪:৪৩

ধামরাইয়ে সংঘর্ষ: ইউপি চেয়ারম্যানসহ ৭২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

ধামরাইয়ে সংঘর্ষ: ইউপি চেয়ারম্যানসহ ৭২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

৫ অক্টোবর ২০২৬ দুপুর ০১:০৭:১১

এনসিপির টুঙ্গিপাড়া কমিটি গঠনের ৮ দিন পরই আহ্বায়কের পদত্যাগ

এনসিপির টুঙ্গিপাড়া কমিটি গঠনের ৮ দিন পরই আহ্বায়কের পদত্যাগ

৪ অক্টোবর ২০২৬ রাত ১০:৫৭:০৯

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৪ অক্টোবর ২০২৬ রাত ১০:২৯:১২

বাগেরহাট গণপূর্তের নির্বাহী প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাগেরহাট গণপূর্তের নির্বাহী প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২০:০০

মতলব উত্তরে মাদক-কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩, আটক ২১

মতলব উত্তরে মাদক-কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩, আটক ২১

৪ অক্টোবর ২০২৬ দুপুর ১২:২৭:৩২

ধামরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ধামরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

৩ অক্টোবর ২০২৬ রাত ১০:১৪:২৪

ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র দুর্গন্ধ, দুর্ভোগে রোগী-স্বজন

ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র দুর্গন্ধ, দুর্ভোগে রোগী-স্বজন

৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:২৭:২৯

তিন ঘণ্টার চেষ্টায় গাজীপুরের গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে

তিন ঘণ্টার চেষ্টায় গাজীপুরের গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে

৩ অক্টোবর ২০২৬ রাত ০৭:০৬:২৬

1–15 / মোট 2590টি সংবাদ | পৃষ্ঠা 1 / 173
শিরোনাম
বগুড়া কারাগারে হাজতি আসামির মৃত্যু ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা বগুড়ায় এমপির উপস্থিতিতে ডিসির সঙ্গে পূজা কমিটির নেতাদের হট্টগোল দুর্গাপূজায় মিলবে টানা পাঁচ দিনের ছুটি ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ ৩১ অক্টোবর কসবায় সঞ্চালন লাইন ছিদ্র করে গ্যাস চুরির চেষ্টা চকরিয়ায় ভোক্তা অধিকারের অভিযান ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের প্রাণহানি ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পীরগঞ্জে টাঙ্গন নদীর ওপর চেরকুরঘাট সেতুর উদ্বোধন মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা বগুড়া কারাগারে হাজতি আসামির মৃত্যু ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা বগুড়ায় এমপির উপস্থিতিতে ডিসির সঙ্গে পূজা কমিটির নেতাদের হট্টগোল দুর্গাপূজায় মিলবে টানা পাঁচ দিনের ছুটি ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ ৩১ অক্টোবর কসবায় সঞ্চালন লাইন ছিদ্র করে গ্যাস চুরির চেষ্টা চকরিয়ায় ভোক্তা অধিকারের অভিযান ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের প্রাণহানি ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পীরগঞ্জে টাঙ্গন নদীর ওপর চেরকুরঘাট সেতুর উদ্বোধন মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা