ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা

বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা


বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষকদের অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের ১০২ জন গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছে সরকার। আজ সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতি গঠনে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি, তাঁদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা এবং পেশাগত উন্নয়নের গুরুত্ব তুলে ধরতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি উদযাপন করা হচ্ছে।সম্মাননার অংশ হিসেবে প্রত্যেক গুণী শিক্ষককে দুই লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননা সনদ দেয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে ১০ জন, মাধ্যমিক পর্যায়ে ২০ জন, কলেজ পর্যায়ে ২৫ জন, সাধারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২০ জন, চিকিৎসা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয় পর্যায়ে তিনজন, প্রকৌশল বিশ্ববিদ্যালয় পর্যায়ে তিনজন এবং অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় পর্যায়ে চারজন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া প্রধানমন্ত্রীর নির্বাচিত সাতজন শিক্ষককেও সম্মাননা দেওয়া হয়।শিক্ষকদের মর্যাদা, অধিকার, পেশাগত উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী শিক্ষক দিবস পালিত হয়।

১ দিন আগে

অবশেষে নিয়োগ পাচ্ছেন স্থায়ী ঠিকানা না থাকা সেই মিশন আচার্য

অবশেষে নিয়োগ পাচ্ছেন স্থায়ী ঠিকানা না থাকা সেই মিশন আচার্য


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও স্থায়ী ঠিকানা না থাকায় নিয়োগপত্র না পাওয়া মিশন আচার্য অবশেষে নিয়োগপত্র পেতে যাচ্ছেন।রোববার (৪ অক্টোবর) সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বরাবর ডিও লেটার (আধা-সরকারি পত্র) দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫’-এ চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও স্থায়ী বসতভিটা না থাকার কারণে ঝিনাইদহ সদর উপজেলার চাকরিপ্রার্থী মিশন আচার্য নিয়োগপত্র হাতে পাননি। এ খবরে তোলপাড় সৃষ্টি হয়। অবশেষে রাশেদ খাঁন নিজে উদ্যোগী হয়ে শিক্ষামন্ত্রী বরাবর ডিও লেটার দেন এবং মিশন আচার্যকে সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করেন।মিশন আচার্য ঝিনাইদহ জেলা শহরের কলাবাগান এলাকায় জন্মলগ্ন থেকে বসবাস করছেন বলে ডিও লেটারে উল্লেখ করেন রাশেদ খাঁন। ছোটবেলা থেকে মিশন আচার্য পিতৃহীন হিসেবে বড় হয়েছেন। তবে তার গর্ভধারিণী মা তাকে অনেক কষ্ট করে পড়াশোনা শিখিয়েছেন। তিনি ইসলামি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ থেকে পড়াশোনা সম্পন্ন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫’-এ যথাযথভাবে উত্তীর্ণ হয়েছেন। কিন্তু তার স্থায়ী ঠিকানা না থাকায় চাকরির নিশ্চয়তা ছিল না।জানা গেছে, মিশন আচার্যকে সঙ্গে নিয়ে আজ (রোববার) দুপুর ২টায় সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মো. রাশেদ খাঁন। শিক্ষামন্ত্রী তাৎক্ষণিক সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে ফোন করে মিশন আচার্যের নিয়োগের বিষয়টি চূড়ান্ত করার নির্দেশ দেন।

২ দিন আগে

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি


হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসার ছুটির তালিকা এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ বন্ধ উপভোগ করা যাবে। তবে প্রতিষ্ঠানভেদে ছুটির সময়সূচিতে কিছুটা ভিন্নতা থাকতে পারে।এদিকে, দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের ছুটিও বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর নির্বাহী আদেশে নতুন করে ছুটি ঘোষণা করায় এবারের দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীরা মোট পাঁচদিনের ছুটি পাচ্ছেন।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে আগে থেকেই ছুটি নির্ধারিত ছিল। এর সঙ্গে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) নতুন করে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন।অন্যদিকে ২০২৬ সালের সরকারি, বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচদিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। ছুটি শুরুর আগে ও পরে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা আরও চারদিন ছুটি কাটানোর সুযোগ পেতে পারে।পরদিন ২৫ অক্টোবর রোববার লক্ষ্মীপূজা উপলক্ষে আরও একদিন ছুটির সুযোগ রয়েছে। ফলে ক্যালেন্ডার অনুযায়ী ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিনের পাওয়া যাবে। তবে এ ছুটির বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। অ্যাকাডেমিক ক্যালেন্ডারের প্রয়োজন বিবেচনায় ছুটির সময়সূচিতে পরিবর্তনও আসতে পারে।এদিকে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ-৪ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজে এ বছর ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিনের ছুটি রাখা হয়েছে। এ হিসাবের মধ্যে মাঝের দুই শুক্রবার ও শনিবার অন্তর্ভুক্ত নয়। দুর্গাপূজা ও বিজয়া দশমীর পাশাপাশি প্রবারণা পূর্ণিমা ও ২৫ অক্টোবরের লক্ষ্মীপূজা উপলক্ষে এই ছুটি রাখা হয়েছে।কলেজের এ ছুটির আগে ও পরের শুক্র-শনিবারও যুক্ত করলে বিরতিটি আরও দীর্ঘ হবে। ১৬ ও ১৭ অক্টোবর এবং ৩০ ও ৩১ অক্টোবরের সাপ্তাহিক ছুটি ধরলে মোট ১৬ দিনের ছুটির সুযোগ তৈরি হবে।অন্যদিকে পূজা উপলক্ষে সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ী মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরাও তিন দিনের ছুটি পাবেন। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত এ ছুটি নির্ধারণ করা হয়েছে।তবে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ছুটির সময়সূচি এক নয়। দেশের সব বিশ্ববিদ্যালয়ের জন্য সরকারি ছুটির তালিকা সরাসরি প্রযোজ্য নয়। বিশ্ববিদ্যালয়গুলো স্বতন্ত্র ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় নিজেদের অ্যাকাডেমিক ক্যালেন্ডার, প্রশাসনিক সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে ছুটির দিন নির্ধারণ করে।এ কারণে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছুটির সময়সূচিতে ভিন্নতা থাকতে পারে। কোনো কোনো বিশ্ববিদ্যালয় সরকারি ছুটির সঙ্গে মিল রেখে ছুটি দিতে পারে। আবার কোনো বিশ্ববিদ্যালয় এর আগে বা পরে অতিরিক্ত ছুটি নির্ধারণ করতে পারে।একইভাবে ক্লাস, পরীক্ষা, প্রশাসনিক কার্যক্রম ও আবাসিক হলের কার্যক্রমের সময়সূচিও প্রতিষ্ঠানভেদে আলাদা হতে পারে। ফলে কোনো বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি কত দিন থাকবে বা টানা কত দিনের ছুটির সুযোগ তৈরি হবে, তা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের পৃথক বিজ্ঞপ্তি প্রকাশের পর নিশ্চিত হওয়া যাবে।

৪ দিন আগে

মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ের প্রি-আযহার প্রোগ্রামে উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন রূহ ইন্টারন্যাশনাল স্কুলের ৩ শিক্ষার্থী

মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ের প্রি-আযহার প্রোগ্রামে উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন রূহ ইন্টারন্যাশনাল স্কুলের ৩ শিক্ষার্থী


আন্তর্জাতিক শিক্ষার অঙ্গনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে রূহ ইন্টারন্যাশনাল স্কুলের তিন শিক্ষার্থী। মিশরের বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান আল-আযহার বিশ্ববিদ্যালয়ের প্রি-আযহার প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পেয়েছে তারা। রূহ ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফকীর ইলহাম বিন ইসলাম, মোঃ রিদম হাসান ও মোঃ রুবিউল হাসান ইংলিশ মিডিয়াম শিক্ষার পাশাপাশি হিফযুল কুরআন সম্পন্ন করে আন্তর্জাতিক পর্যায়ে এ সুযোগ অর্জন করেছে।বাংলাদেশের প্রথম ফুলটাইম হিফযভিত্তিক ইংলিশ মিডিয়াম স্কুল হিসেবে পরিচিত রূহ ইন্টারন্যাশনাল স্কুলে ইংলিশ মিডিয়াম শিক্ষার পাশাপাশি হিফযুল কুরআন, আরবি ভাষা ও ইসলামী শিক্ষার সমন্বিত পাঠদান করা হয়।আল-আযহার বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা ও সাক্ষাৎকার প্রক্রিয়ায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর তারা প্রি-আযহার প্রোগ্রামে অধ্যয়নের জন্য নির্বাচিত হয়। ১ অক্টোবর বৃহস্পতিবার থেকে মিশরে তাদের নতুন শিক্ষাজীবন শুরু হতে যাচ্ছে।বাংলাদেশের ইসলামিক ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য এ ধরনের আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষার সুযোগ অর্জন একটি উল্লেখযোগ্য সাফল্য।এ বিষয়ে রূহ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মুনাইম বিল্লাহ বলেন, ‘এর আগেও গত বছর আমাদের একজন শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ের প্রি-আযহার প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পেয়েছে। এবার আমাদের আরও তিন শিক্ষার্থীর এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এটি কেবল আমাদের স্কুলের সাফল্য নয়, বরং বাংলাদেশের জন্যও গৌরবের বিষয়। শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের নিরলস পরিশ্রমের ফলেই এই আন্তর্জাতিক সুযোগ অর্জিত হয়েছে। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।’তিন শিক্ষার্থীর এই অর্জন রূহ ইন্টারন্যাশনাল স্কুলের অন্যান্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।সন্তানদের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিন শিক্ষার্থীর অভিভাবকরাও। তারা রূহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক ও কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে মিশরে নতুন শিক্ষাজীবনে তাদের সন্তানরা যেন সফলতার সঙ্গে এগিয়ে যেতে পারে এবং ভবিষ্যতে দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে, সে জন্য সবার কাছে দোয়া ও শুভকামনা কামনা করেন।

৬ দিন আগে

বিইউএফটি-র নবগঠিত ট্রাস্টি বোর্ডের পরিচালক এম কাফিল উদ্দিন আহমেদের দায়িত্ব গ্রহণ

বিইউএফটি-র নবগঠিত ট্রাস্টি বোর্ডের পরিচালক এম কাফিল উদ্দিন আহমেদের দায়িত্ব গ্রহণ

২৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ১০:৫০:৪১

শিক্ষাখাতের নীতিমালা, পরিকল্পনা ও সহযোগিতা নিয়ে বিশ্ব ব্যাংক ও মাহ্দী আমিনের বৈঠক

শিক্ষাখাতের নীতিমালা, পরিকল্পনা ও সহযোগিতা নিয়ে বিশ্ব ব্যাংক ও মাহ্দী আমিনের বৈঠক

২৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৪১:৪৩

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসিকে স্বাগত, ৭ দফা দাবি শিক্ষার্থীদের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসিকে স্বাগত, ৭ দফা দাবি শিক্ষার্থীদের

২৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:৩০

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

২৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৮:১১

প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়া প্রার্থীদের বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়া প্রার্থীদের বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

২৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:৩০:৪৬

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

২৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৯:২৩

প্রাথমিকের সহকারী শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা

প্রাথমিকের সহকারী শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা

২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০০:০৩

৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি

৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি

২৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৬:২৭

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:২৬:৪৫

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৫:২২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্রুত সংস্কার চান শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্রুত সংস্কার চান শিক্ষামন্ত্রী

১৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:১৩

1–15 / মোট 225টি সংবাদ | পৃষ্ঠা 1 / 15
শিরোনাম
জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি সাংবিধানিকভাবে নিশ্চিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জে ৩ গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫ বুধবার একনেকে উঠছে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প জন্ম ও মৃত্যু সনদে অদ্ভুত শব্দ, নাগরিক ভোগান্তির প্রতিবাদ ইসলামী যুব আন্দোলনের ঢাকায় অটোরিকশা চলাচল নিয়ে যা বললেন সড়কমন্ত্রী পদ্মা-মেঘনায় মাছ শিকারে নিষেধাজ্ঞা হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩ ভালুকায় ৫৫ বছরেও নির্মিত হয়নি মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন নওগাঁ-জয়পুরহাট সীমান্তে নারী-পুরুষসহ ৭ জনকে পুশইনের চেষ্টা চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ সন্ত্রাসী আটক রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগ পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন আজও ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬ আওয়ামী ডেবিলদের সাথে আঁতাত করে ওসি এক ঘন্টাও থাকতে পারবে না: জালাল উদ্দীন ধুনটে বিয়ের দাবিতে তরুণীর অনশন, যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি সাংবিধানিকভাবে নিশ্চিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জে ৩ গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫ বুধবার একনেকে উঠছে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প জন্ম ও মৃত্যু সনদে অদ্ভুত শব্দ, নাগরিক ভোগান্তির প্রতিবাদ ইসলামী যুব আন্দোলনের ঢাকায় অটোরিকশা চলাচল নিয়ে যা বললেন সড়কমন্ত্রী পদ্মা-মেঘনায় মাছ শিকারে নিষেধাজ্ঞা হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩ ভালুকায় ৫৫ বছরেও নির্মিত হয়নি মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন নওগাঁ-জয়পুরহাট সীমান্তে নারী-পুরুষসহ ৭ জনকে পুশইনের চেষ্টা চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ সন্ত্রাসী আটক রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগ পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন আজও ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬ আওয়ামী ডেবিলদের সাথে আঁতাত করে ওসি এক ঘন্টাও থাকতে পারবে না: জালাল উদ্দীন ধুনটে বিয়ের দাবিতে তরুণীর অনশন, যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ