ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার উপর চাপ তৈরি করছে: অর্থমন্ত্রী

মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার উপর চাপ তৈরি করছে: অর্থমন্ত্রী


বর্তমানে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে; মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার উপর চাপ তৈরি করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।শনিবার (৩ অক্টোবর) বিকেলে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে 'ইকোথন-২০২৬' গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, জিডিপি'র অনুপাতে কর আদায় প্রয়োজনের তুলনায় অনেক কম। এদিকে, বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির বিষয়টিকেই সরকার সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে। তিনি বলেন, বৈশ্বিক ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাব বাংলাদেশে পড়ছে। অনিশ্চয়তাই এখন স্বাভাবিক অবস্থা হয়ে দাড়িয়েছে। ভূরাজনৈতিক সংঘাত, জ্বালানি ও পরিবহন খরচকে অস্থির করে রেখেছে। অন্যদিকে বাণিজ্যে সংরক্ষণবাদ ও শূল্ক-বাধা বাড়ছে।বাংলাদেশের মত আমদানি নির্ভর ও রফতানিমূখী অর্থনীতিতে এর প্রতিটি ধাক্কা সরাসরি এসে পড়ছে বলেও জানান অর্থমন্ত্রী।

১ দিন আগে

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা


চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৭৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ৩৪ হাজার ২১ কোটি ৮০ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।আরিফ হোসেন জানান, গত বুধবার প্রবাসী আয় এসেছে এক হাজার ২৯১ কোটি ৫০ লাখ টাকা। গত বছরের সেপ্টেম্বরের মাসে রেমিট্যান্স এসেছিল ২৬৮ কোটি ৬০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে তিন শতাংশ।চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে ৮৫৯ কোটি ১০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ৩০ শতাংশ।

২ দিন আগে

দেশের বাজারে ফের সোনার দাম বেড়েছে

দেশের বাজারে ফের সোনার দাম বেড়েছে


টানা তৃতীয় দফা কমানোর পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।​বুধবার ( ৩০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। স্বর্ণের এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, বুধবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ২৪৮ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা।​স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

৪ দিন আগে

আবার কমেছে সোনার দাম

আবার কমেছে সোনার দাম


দেশের বাজারে আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আরও কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরিতে দুই হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দামও কমানোর এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর হয়েছে।নতুন দর অনুযায়ী, আজ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা। এর আগে গতকাল সোমবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ৩০ হাজার ৭৭২ টাকা, ২১ ক্যারেট দুই লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৫৪ হাজার ২৫৬ টাকায় বিক্রি হয়।বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে এই নতুন দাম কার্যকর থাকবে। গয়নার ডিজাইন অনুযায়ী অতিরিক্ত মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালংকারের নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

৫ দিন আগে

কমেছে সোনার দাম

কমেছে সোনার দাম

২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:১৯:০৬

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

২৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৪৫:১১

১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি, আবাসন সুবিধা পাচ্ছেন ৪০ হাজার পরিবার

১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি, আবাসন সুবিধা পাচ্ছেন ৪০ হাজার পরিবার

২৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০০:৩৬

৮ম বারের মতো মেটলাইফ এর সাথে চুক্তি নবায়ন করলো এন আর বি ব্যাংক

৮ম বারের মতো মেটলাইফ এর সাথে চুক্তি নবায়ন করলো এন আর বি ব্যাংক

২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৫:৫০

কমলো সোনা ও রুপার দাম

কমলো সোনা ও রুপার দাম

২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩১:৫৪

বিদ্যুৎ খাতের উন্নয়নে ২০০ মিলিয়ন ঋণ অনুমোদন এডিবির

বিদ্যুৎ খাতের উন্নয়নে ২০০ মিলিয়ন ঋণ অনুমোদন এডিবির

২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৫১:৩৭

এডিবির পূর্বাভাসে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৪ শতাংশ, বাড়তে পারে মূল্যস্ফীতি

এডিবির পূর্বাভাসে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৪ শতাংশ, বাড়তে পারে মূল্যস্ফীতি

২৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫৫:৩২

২১ দিনে রেমিট্যান্স এলো ২০৬ কোটি ডলার

২১ দিনে রেমিট্যান্স এলো ২০৬ কোটি ডলার

২২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৬:৫২

বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর

বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর

১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:০৬:৫৯

নবম পে-স্কেলের গেজেট জারি, জুলাই থেকে কার্যকর

নবম পে-স্কেলের গেজেট জারি, জুলাই থেকে কার্যকর

১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩১:১২

দেশে সোনার দাম উর্ধ্বমূখী

দেশে সোনার দাম উর্ধ্বমূখী

১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪৮:২৩

1–15 / মোট 361টি সংবাদ | পৃষ্ঠা 1 / 25
শিরোনাম
এনসিপির টুঙ্গিপাড়া কমিটি গঠনের ৮ দিন পরই আহ্বায়কের পদত্যাগ কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি করবে বিমান ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিএনপি মুনাফিকি করেছে’, কেন বললেন জমিয়ত নেতা জুনায়েদ? ৭ শর্ত পূরণ না হলে খুলবে না হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের অবশেষে নিয়োগ পাচ্ছেন স্থায়ী ঠিকানা না থাকা সেই মিশন আচার্য এনসিপির টুঙ্গিপাড়া কমিটি গঠনের ৮ দিন পরই আহ্বায়কের পদত্যাগ কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি করবে বিমান ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিএনপি মুনাফিকি করেছে’, কেন বললেন জমিয়ত নেতা জুনায়েদ? ৭ শর্ত পূরণ না হলে খুলবে না হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের অবশেষে নিয়োগ পাচ্ছেন স্থায়ী ঠিকানা না থাকা সেই মিশন আচার্য