ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

অন্যায়ের প্রতিবাদ করে জনগণের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন আখতারুজ্জামান: জামায়াত আমির

অন্যায়ের প্রতিবাদ করে জনগণের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন আখতারুজ্জামান: জামায়াত আমির


বিমানবন্দরে যাত্রী হয়রানি ও কর্তৃপক্ষের উদাসীনতার বিরুদ্ধে প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও অপমান করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দুর্বলতা সংশোধন না করে প্রতিবাদী কণ্ঠকে দমন করা হলেও আখতারুজ্জামান অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বীরত্বের প্রমাণ দিয়েছেন এবং জনগণের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন।রোববার (৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।ফেসবুক পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। তবে মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে সাধারণ যাত্রী ও বিদেশফেরত প্রবাসীদের দীর্ঘদিনের দুর্ভোগ, ভোগান্তি ও নানা অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়ে কার্যত ভুক্তভোগী মানুষের প্রতিবাদের কণ্ঠে পরিণত হয়েছিলেন।কর্তৃপক্ষের আচরণের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ‘তার এই প্রতিবাদকে আমলে নিয়ে দুর্বলতাগুলো সংশোধন করার পরিবর্তে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি দুইবারের সাবেক সংসদ সদস্য এবং একজন বীর মুক্তিযোদ্ধাকে জনসম্মুখে অপমানিত করার নানা হীন পদক্ষেপ নেওয়া হয়েছে।’জনগণ সবকিছু পর্যবেক্ষণ করছে উল্লেখ করে জামায়াত আমির আরও বলেন, ‘জনগণ অন্ধ নয়, সবই দেখছে। কার্যত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি বীরত্বের প্রমাণ দিয়েছেন এবং ভুক্তভোগী মানুষের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন। আল্লাহ তায়ালা তার সম্মান বৃদ্ধি করুন।’

২০ ঘন্টা আগে

'আখতারুজ্জামান জামায়াতে ইসলামীর কোনো নেতা নন, প্রাথমিক সদস্য'

'আখতারুজ্জামান জামায়াতে ইসলামীর কোনো নেতা নন, প্রাথমিক সদস্য'


মেজর (অব.) আখতারুজ্জামান জামায়াতে ইসলামীর কোনো নেতা নন, তিনি দলের প্রাথমিক সদস্য বলে দাবি করেছেন জামায়াতের নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।শনিবার (৩ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বরে জামায়াতের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। সংবাদ সম্মেলনে রংপুর বিভাগের জামায়াতের ১৪ জন সংসদ সদস্যসহ স্থানীয় জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।এটিএম আজহারুল ইসলাম বলেন, জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই মেজর (অব.) আখতারুজ্জামানকে জামায়াতে ইসলামীর নেতা হিসেবে পরিচয় করিয়ে দেয়া হচ্ছে। আখতারুজ্জামান জামায়াতের নেতা নন। তিনি সহযোগী সদস্য বা প্রাথমিক সদস্য হয়েছেন।জামায়াতে সদস্য হওয়ার প্রক্রিয়া তুলে ধরে তিনি বলেন, প্রাথমিক সদস্য হওয়ার পর কর্মী, এরপর সদস্য এবং পরে নেতা হওয়ার সুযোগ রয়েছে। সে হিসেবে আখতারুজ্জামান ‘সিম্পল’ সদস্য মাত্র।এটিএম আজহারুল ইসলাম আরও অভিযোগ করেন, জামায়াতের কোনো নেতা কোনো বক্তব্য দিলে তা গণমাধ্যমে প্রকাশ করা হয় না। কিন্তু এমন কোনো বক্তব্য বা তথ্য সামনে এলে, যার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা সম্ভব, তখন তাকে জামায়াতের নেতা হিসেবে তুলে ধরা হয়।তিনি বলেন, টকশোতে যারা কথা বলেন, তারাই আবার বলেন যে জামায়াতে গেলেই নেতা হওয়া যায় না। অথচ আখতারুজ্জামানকে জামায়াতের নেতা হিসেবে পরিচয় করিয়ে দেয়া হচ্ছে জনগণকে বিভ্রান্ত করার জন্য।মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে ধরে এটিএম আজহারুল ইসলাম বলেন, বিমানবন্দরে প্রতিবাদ করার কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। কেন প্রতিবাদ করা হয়েছিল বা তার কী অপরাধ ছিল, তা তদন্তের আগেই তার বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন তিনি।আখতারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে জামায়াতের এই নেতা অভিযোগ করেন, সমস্যা সমাধানের পরিবর্তে সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে। আইনের আশ্রয় নেয়ার নামে আইনকে ব্যবহার করে বিরোধী দলকে দমনের পথ বেছে নেয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন। এ ধরনের পদক্ষেপ সরকারের জন্য সুখকর হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।বিএনপির উদ্দেশে এটিএম আজহারুল ইসলাম বলেন, জেল-জুলুম দিয়ে বিরোধী দলকে দমন করা যাবে বলে যদি তারা মনে করে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে।এর আগে শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এর আগের রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়।মামলাটির বাদী বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মকর্তা শাহরিয়ার আলম সজিব। পরে আদালত শনিবার (৩ অক্টোবর) আখতারুজ্জামানের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

১ দিন আগে

বিএনপি ছেড়ে জামায়াতে যোগদানেই আখতারুজ্জামানের ওপর ক্ষোভ: গোলাম পরওয়ার

বিএনপি ছেড়ে জামায়াতে যোগদানেই আখতারুজ্জামানের ওপর ক্ষোভ: গোলাম পরওয়ার


বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীর যোগ দেওয়ায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের ওপর সরকারের ক্ষোভ তৈরি হয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।শনিবার (৩ অক্টোবর) বায়তুল মোকাররম উত্তর গেটে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতারের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।গোলাম পরওয়ার বলেন, একজন সিনিয়র সিটিজেন, বীর মুক্তিযোদ্ধা ও তিনবারের সাবেক সংসদ সদস্য হিসেবে মেজর (অব.) আখতারুজ্জামান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি ও অদক্ষতা নিয়ে কথা বলতে পারেন। প্রয়োজনে দায়িত্বে থাকা কর্মকর্তাদের শাসাতেও পারেন। কিন্তু বিমানবন্দরের ঘটনাকে ইস্যু করে তাকে গ্রেফতার ও রিমান্ডে নিয়ে সরকার রাজনৈতিক প্রতিহিংসা ও ক্ষোভ প্রকাশ করেছে।তিনি বলেন, মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, রিমান্ডের আদেশ বাতিল এবং তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। অন্যায়ের প্রতিবাদ করে তিনি আবারও বীরত্বের সাহসিকতা দেখিয়েছেন।জামায়াতকে নিয়ে সরকারের বক্তব্যের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, জামায়াত-শিবিরকে গুপ্ত ও স্বাধীনতাবিরোধী বলার আগে বিএনপির নিজেদের রাজনৈতিক ইতিহাসের দিকে তাকানো উচিত। তিনি দাবি করেন, খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারের সময় জামায়াতের সঙ্গে জোট ও রাজনৈতিক সহযোগিতা ছিল।তিনি আরও বলেন, পাকিস্তানের পক্ষে ভূমিকা রাখা শাহ আজিজুর রহমান প্রধানমন্ত্রী এবং আব্দুর রহমান বিশ্বাস প্রেসিডেন্ট হয়েছিলেন। বিএনপি সরকারের আমলে তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছিল। তাই জামায়াতকে স্বাধীনতাবিরোধী বলার আগে বিএনপিকেও নিজেদের রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করা উচিত।অবিলম্বে মেজর (অব.) আখতারের মুক্তি চাইলেন জামায়াত আমিরসমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, মেজর (অব.) আখতারুজ্জামানকে হাতকড়া পরিয়ে সরকার মুক্তিযোদ্ধাদের অসম্মান করেছে। অন্যায়, অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।তিনি বলেন, মেজর (অব.) আখতারুজ্জামানের ওপর বিএনপি সরকারের ক্ষোভের কারণ হলো, তিনি বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন বলেন, মেজর (অব.) আখতারুজ্জামান প্রবাসীদের হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, কোনো অপরাধ করেননি। বিমানমন্ত্রীর বক্তব্য অসত্য ও বাস্তবতাবিরোধী দাবি করে তিনি এ বিষয়ে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, বিমানবন্দরে যাত্রী হয়রানির প্রতিবাদ করায় মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতার ও রিমান্ডে পাঠানো হয়েছে। তাকে অবিলম্বে মুক্তি দিয়ে বিমানবন্দরের সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি।সভাপতির বক্তব্যে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সরকার সমালোচনা সহ্য করতে পারছে না। মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতার ও রিমান্ডে নিয়ে সরকার দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না—এমন বার্তা দিতে চাচ্ছে।সমাবেশ শেষে মেজর (অব.) আখতারুজ্জামানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন জামায়াতের নেতাকর্মীরা। মিছিলটি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড়, প্রেসক্লাব হয়ে মৎস্য ভবন মোড়ে গিয়ে শেষ হয়।

১ দিন আগে

আখতারুজ্জামানকে মুক্তি দিতে বললেন জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ার

আখতারুজ্জামানকে মুক্তি দিতে বললেন জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ার


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিমানবন্দরের অব্যবস্থাপনার জন্য দুজনকে বরখাস্ত করার মধ্য দিয়ে কর্তৃপক্ষই স্বীকার করেছে সেখানে অব্যবস্থাপনা ছিল। সেই অব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলে আখতারুজ্জামান যথার্থ কাজই করেছেন। অথচ তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। একইসঙ্গে রিমান্ডের আদেশ বাতিল করে তাকে মুক্তি দিতে হবে।শনিবার (২ অক্টোবর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে সাজানো মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।গোলাম পরওয়ার বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১ অক্টোবরের ঘটনায় সারা দেশের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধা ও বারবার নির্বাচিত সংসদ সদস্যকে হাতকড়া পরিয়ে আদালতে তোলা এবং রিমান্ডে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিমানবন্দরে প্রায় ৩৪ জন সংসদ সদস্যসহ অনেক নেতাদের অবতরণের পর লাগেজ, জমজমের পানি ও ট্রলি না পেয়ে তিন-চার ঘণ্টা অপেক্ষা করেছেন। ভিআইপি যাত্রী হিসেবে সেখানে উত্তেজিত হয়ে কর্তৃপক্ষকে শক্ত কথা বলা নাগরিক অধিকার। আখতারুজ্জামান সেই অধিকারই প্রয়োগ করেছেন।মিয়া গোলাম পরওয়ার বলেন, মামলার এজাহারে আখতারুজ্জামানের বিরুদ্ধে গায়ে হাত দেওয়া, আঘাত ও লাঞ্ছিত করার অভিযোগ আনা হয়েছে। কিন্তু ওই সময় আমাদের এমপি কামাল হোসেন উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, আখতারুজ্জামান কারও গায়ে হাত তোলেননি বা কাউকে নাজেহাল করেননি। তিনি যা বলেছেন, তা ভিডিওতেও দেখা যাচ্ছে।তিনি বলেন, বিমানবন্দরের অব্যবস্থাপনার জন্য দুজনকে বরখাস্ত করার মধ্য দিয়ে কর্তৃপক্ষই স্বীকার করেছে যে, সেখানে অব্যবস্থাপনা ছিল। সেই অব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলায় আখতারুজ্জামান তো যথার্থ কাজই করেছেন। অথচ তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে রিমান্ডের আদেশ বাতিল করে তাকে মুক্তি দিতে হবে।তিনি আরও বলেন, আখতারুজ্জামান একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি সাহসী মানুষের মতো নিজের বাসা থেকে স্বেচ্ছায় পুলিশের সঙ্গে গেছেন। তাকে গ্রেপ্তারের কারণ শুধু বিমানবন্দরের ঘটনা নয় বলেও মন্তব্য করেন তিনি।মিয়া গোলাম পরওয়ার বলেন, আখতারুজ্জামানকে হেলমেট পরানো হয়েছে। কারাবিধি অনুযায়ী দুর্ধর্ষ অপরাধী, খুনি, ডাকাত কিংবা পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এমন আসামিদের ক্ষেত্রে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়। আখতারুজ্জামান কি দুর্ধর্ষ ডাকাত বা খুনি? তিনি তো স্বেচ্ছায় পুলিশের সঙ্গে গেছেন। তাহলে কেন তাকে হেলমেট পরানো হলো? দুই-তিন দিনের ঘটনায় যারা অপরাধী, তাদের গ্রেপ্তার করা হয়নি। অথচ একজন নিরপরাধ মানুষকে রিমান্ডে নেওয়া হয়েছে।প্রধানমন্ত্রীর উদ্দেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, আজকাল সরকারের প্রধানমন্ত্রী ও তার দলের কিছু মন্ত্রী-এমপি জামায়াতে ইসলামী ও শিবিরের বিরুদ্ধে সুর মিলিয়ে কথা বলছেন। জামায়াত-শিবিরকে ‘গুপ্ত’ বলা হচ্ছে। একজন দায়িত্বপূর্ণ পদে থাকা ব্যক্তির মুখে এ ধরনের কথা মানায় কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।তিনি বলেন, জামায়াতকে গুপ্ত ও স্বাধীনতাবিরোধী বলা হলে এসব বক্তব্য আপনাদের বিরুদ্ধেই যাবে। কারণ ২০-২২ বছরের রাজনৈতিক আন্দোলনে বিএনপি ও জামায়াতে ইসলামী একসঙ্গে রাজপথে ছিল। চারদলীয় জোটে তারা একসঙ্গে আন্দোলন করেছে। তখন জামায়াতকে গুপ্ত বলা হয়নি।মিয়া গোলাম পরওয়ার বলেন, ১৯৯১ সালে জামায়াতে ইসলামীর সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করেছিল। জামায়াত তখন কোনো মন্ত্রিত্ব বা পদবি নেয়নি। বিএনপিকে সরকার গঠনে সহযোগিতা করেছিল। তখন জামায়াতকে স্বাধীনতাবিরোধী বা রাজাকার বলা হয়নি কেন? আপনার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপনার মা বেগম খালেদা জিয়া বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও জাতিকে ঐক্যবদ্ধ করার রাজনীতি করেছেন। তাদের সময়ে বিভিন্ন রাজনৈতিক মতের মানুষকে নিয়ে সরকার পরিচালনা করা হয়েছে। এখন জামায়াতকে স্বাধীনতাবিরোধী বলার আগে তাদের রাজনৈতিক অবস্থানের দিকে তাকানো উচিত।তিনি আরও বলেন, আপনার মা যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত জামায়াত নেতাদের মুক্তির দাবিতে বক্তব্য দিয়েছেন। বিএনপির তৎকালীন মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতিও সংসদে মাওলানা নিজামীর প্রশংসা করে বক্তব্য দিয়েছেন। তাহলে এখন আপনারা কেন ভিন্ন কথা বলছেন?মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতকে ১৯৭১-এর স্বাধীনতাবিরোধী, রাজাকার ও গণহত্যাকারী হিসেবে আখ্যায়িত করলে এর রাজনৈতিক দায় আপনাদেরই নিতে হবে। ২০২৪ সালের আগে আপনারা এসব কথা বলেননি। আওয়ামী লীগ চলে যাওয়ার পর এখন আওয়ামী লীগের ভাষায় জামায়াতকে আক্রমণ করা হচ্ছে।তিনি প্রশ্ন করেন, আওয়ামী লীগের সঙ্গে আপনাদের কথার এত মিল কেন? দিল্লির সঙ্গে গোপনে কোনো যোগাযোগ তৈরি হয়েছে কি না, সেই প্রশ্নও মানুষের মনে তৈরি হচ্ছে। আওয়ামী লীগের সঙ্গে জামায়াতকে এক করে দেখবেন না। জামায়াতে ইসলামী দেশ ও গণতন্ত্র রক্ষার জন্য রাজনীতি করছে।তিনি বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, জামায়াতকে ‘গুপ্ত’, ‘স্বাধীনতাবিরোধী’ বা ‘গণহত্যাকারী’ হিসেবে ট্যাগ দেওয়া থেকে বিরত থাকুন। ১৯৭১ সালের রাজনৈতিক অবস্থান নিয়ে জনগণই বিচার করবে কোনটি ঠিক, কোনটি ভুল। সেই ফয়সালা জনগণের ওপর ছেড়ে দিতে হবে।তিনি বলেন, জাতিকে বিভক্ত করে ক্ষমতায় থাকার চেষ্টা করলে জনগণ তার জবাব দেবে। বিরোধী দল ও সরকারি দল মিলে দেশের স্বার্থে কাজ করার সুযোগ রয়েছে। সরকার ভালো কাজ করলে জামায়াতে ইসলামী সহযোগিতা করবে, আর দেশবিরোধী কাজ হলে তার বিরোধিতা করবে।মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী অপরিণত রাজনৈতিক দল নয়। দেশের স্বার্থে রাজনীতি করছে। সরকারের সঙ্গে ফ্যাসিবাদী রাজনীতি বা দিল্লির স্বার্থের কোনো মিল থাকলে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে তার বিরোধিতা করা হবে।

১ দিন আগে

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়: জামায়াত আমির

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়: জামায়াত আমির

৩ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৪৭:৪৫

এমপি পদ ছাড়ার পর এবার দল থেকেও পদত্যাগ করতে হচ্ছে মিষ্টিকে

এমপি পদ ছাড়ার পর এবার দল থেকেও পদত্যাগ করতে হচ্ছে মিষ্টিকে

২ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৪:৫৪

গ্রেপ্তারের আগে ভিডিও বার্তায় যা বললেন জামায়াতনেতা আখতারুজ্জামান

গ্রেপ্তারের আগে ভিডিও বার্তায় যা বললেন জামায়াতনেতা আখতারুজ্জামান

২ অক্টোবর ২০২৬ রাত ০৮:০১:২২

বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না, এটি প্রমাণিত: রাশেদ খাঁন

বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না, এটি প্রমাণিত: রাশেদ খাঁন

১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৬:৫৯

বিসিএসের গেজেট আটকে রাজনৈতিক পরিচয়কে মানদণ্ড বানানো যাবে না: এবি পার্টি

বিসিএসের গেজেট আটকে রাজনৈতিক পরিচয়কে মানদণ্ড বানানো যাবে না: এবি পার্টি

১ অক্টোবর ২০২৬ দুপুর ০২:০৯:২০

বর্ষীয়াণ রাজনীতিক  ড.খন্দকার মোশাররফের  আজ ৮১তম জন্মদিন

বর্ষীয়াণ রাজনীতিক ড.খন্দকার মোশাররফের আজ ৮১তম জন্মদিন

১ অক্টোবর ২০২৬ দুপুর ০২:০৫:৫০

ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪

ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪

৩০ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:০৮:৩৬

জাতিগত মুক্তি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়েই সম্ভব: আসিফ মাহমুদ

জাতিগত মুক্তি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়েই সম্ভব: আসিফ মাহমুদ

২৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩৮:৪১

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গীকারে জনমনে উচ্ছ্বাস: ড. খন্দকার মারুফ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গীকারে জনমনে উচ্ছ্বাস: ড. খন্দকার মারুফ

২৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০৪:২৫

জামায়াতে আমীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত বিদায়ী সাক্ষাৎ

জামায়াতে আমীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত বিদায়ী সাক্ষাৎ

২৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০৮:৪৮

ধ্বংস করা রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের

ধ্বংস করা রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের

২৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:৫৪:৫৮

1–15 / মোট 768টি সংবাদ | পৃষ্ঠা 1 / 52
শিরোনাম
এনসিপির টুঙ্গিপাড়া কমিটি গঠনের ৮ দিন পরই আহ্বায়কের পদত্যাগ কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি করবে বিমান ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিএনপি মুনাফিকি করেছে’, কেন বললেন জমিয়ত নেতা জুনায়েদ? ৭ শর্ত পূরণ না হলে খুলবে না হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের অবশেষে নিয়োগ পাচ্ছেন স্থায়ী ঠিকানা না থাকা সেই মিশন আচার্য এনসিপির টুঙ্গিপাড়া কমিটি গঠনের ৮ দিন পরই আহ্বায়কের পদত্যাগ কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি করবে বিমান ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিএনপি মুনাফিকি করেছে’, কেন বললেন জমিয়ত নেতা জুনায়েদ? ৭ শর্ত পূরণ না হলে খুলবে না হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের অবশেষে নিয়োগ পাচ্ছেন স্থায়ী ঠিকানা না থাকা সেই মিশন আচার্য