ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

জোহানেসবার্গে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

জোহানেসবার্গে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলছে বাংলাদেশ। রোববার (১৫ নভেম্বর) জোহানেসবার্গে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ ম্যাচ দিয়েই দেশের জার্সিতে অভিষেক হচ্ছে মাহফিজুল ইসলাম রবিনের। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) দুর্দান্ত ব্যাটিং করে জাতীয় দলে জায়গা করে নেওয়া রবিন তানজিদ হাসানের সঙ্গে ওপেন করবেন। একাদশে তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও ইবাদত হোসেন। একমাত্র স্পিনার মেহেদী হাসান মিরাজ। দক্ষিণ আফ্রিকা গতকালই একাদশ ঘোষণা করেছে। তারা চার পেসার ও এক স্পিনার নিয়ে খেলতে নামছে।বাংলাদেশের একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, মাহফিজুল ইসলাম রবিন, মুমিনুল হক, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও ইবাদত হোসেন।দক্ষিণ আফ্রিকার একাদশ : মার্কেস অ্যাকারম্যান, এইডেন মার্করাম, রায়ান রিকেলটন (উইকেটকিপার), জুবায়ের হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটজকে, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হার্মার, কাগিসো রাবাদা ও ডেন প্যাটারসন।

৯ ঘন্টা আগে

চমক রেখে এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ

চমক রেখে এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ


রাইজিং স্টারস এশিয়া কাপের জন্য বাংলাদেশ ‘এ’ দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমান। এ ছাড়া পারভেজ হোসেন ইমন, সাইফ হাসানসহ জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার আছেন।আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হবে রাইজিং স্টারস এশিয়া কাপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’ ও আফগানিস্তান ‘এ’। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ হংকং জাতীয় দল। ২১ নভেম্বর আফগানিস্তান এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।দুই গ্রুপ থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি করে দল জায়গা করে নেবে সেমিফাইনালে। আগামী ২৬ ও ২৭ নভেম্বর হবে শেষ চারের লড়াই ও ফাইনাল ২৯ নভেম্বর।বাংলাদেশ স্কোয়াড : সাইফ হাসান (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, শাহাদত হোসেন দিপু, সাব্বির রহমান, ইয়াসির আলী রাব্বি, ইফতেখার হোসেন ইফতি, ইরফান শুক্কুর, আফিফ হোসেন, সামিউন বশির রাতুল, রাকিবুল হাসান, মোহামদ রুবেল, চৌধুরী রিজান, রিপন মণ্ডল, ইকবাল হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন।

১০ ঘন্টা আগে

ভিনির জোড়া গোলের পরও জাপানের কাছে হারল ব্রাজিল

ভিনির জোড়া গোলের পরও জাপানের কাছে হারল ব্রাজিল


সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এক রোমাঞ্চকর প্রীতি ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলে হেরেছে ব্রাজিল। ম্যাচের শুরুতে দুই গোলে পিছিয়ে পড়ার পর ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতা ফিরিয়েছিল সেলেসাওরা। কিন্তু নির্ধারিত সময়ের একদম শেষ মুহূর্তে অর্থাৎ ৯০তম মিনিটে গোল হজম করে হতাশাজনক পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।জাপানের হয়ে জয়সূচক তৃতীয় গোলটি করেন তাতসুহিরো সাকামোতো। এই গোলের পর রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে গিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি এবং ফরোয়ার্ড রাফিনিয়াকে। প্রথমার্ধের ঘাটতি পুষিয়ে নিলেও ম্যাচের শেষ মিনিটে আবারও রক্ষণভাগের দুর্বলতা ফুটে ওঠে ব্রাজিলের খেলায়, আর শেষটা হয় টাচলাইনের উত্তেজনাকর ঘটনার মধ্য দিয়ে।ম্যাচের শুরু থেকেই বলের দখল রেখে আক্রমণে যাওয়ার চেষ্টা করে ব্রাজিল। ষষ্ঠ মিনিটে ব্রুনো গিমারেসের পাস থেকে বল পেয়ে ভেতরে ঢুকে বাঁ পায়ে শট নেন এস্তেভাও, তবে বল লক্ষ্যভ্রষ্ট হয়। জাপান এর জবাব দেয় অত্যন্ত নিখুঁতভাবে। ১৪তম মিনিটে দোয়ানের পাস ধরে বক্সের ভেতর ঢুকে পড়েন তাকেফুসা কুবো। মার্কারকে কাটিয়ে ব্রাজিলিয়ান গোলরক্ষক পেদ্রো মরিস্কোর বাঁ দিকের নিচের কোণা দিয়ে বল জালে জড়িয়ে জাপানকে এগিয়ে দেন তিনি।এর চার মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করে জাপান। ডান প্রান্ত থেকে নাকানোর ক্রস বক্সের ভেতর নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষকের ডান দিকের নিচের কোণা দিয়ে লক্ষ্যভেদ করেন নাকামুরা। প্রতিপক্ষের খেলোয়াড়দের মুভমেন্ট ধরতে না পারায় ব্রাজিলের রক্ষণভাগের দুর্বলতা তখন স্পষ্ট হয়ে ওঠে।৩২তম মিনিটে ম্যাচে ফেরার শুরু করে ব্রাজিল। এস্তেভাওয়ের একটি আক্রমণ জাপান গোলরক্ষক সুজুকি প্রতিহত করলে ফিরতি বলে বক্সের বাইরে থেকে অসাধারণ এক শটে ওপরের কোণা দিয়ে জাল খুঁজে নেন ভিনিসিয়ুস জুনিয়র।বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই বক্সের ভেতর বল পেয়ে জোরালো শট নেন রাফিনিয়া, যা দারুণ দক্ষতায় রুখে দেন সুজুকি। অবশেষে ৭৪তম মিনিটে ব্রাজিলের চাপের ফল মেলে। ব্রুনো গিমারেসের নেওয়া একটি শর্ট কর্নার থেকে বাঁ প্রান্তে বল পান ভিনিসিয়ুস জুনিয়র। ভেতরে ঢুকে বক্সের বাইরে থেকে তাঁর নেওয়া শটটি দুই পোস্টে লেগে জালে জড়ালে ম্যাচে ২-২ সমতা ফেরে।ম্যাচটি ড্রয়ের দিকেই এগোচ্ছে বলে মনে হচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তেও জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে জাপান। ৯০তম মিনিটে এক বিতর্কিত ঘটনার মধ্য দিয়ে জাপানের তৃতীয় গোলটি করে সিঙ্গাপুরে দলের জয় নিশ্চিত করেন তাতসুহিরো সাকামোতো।সাকামোতোর গোলের পর জাপানের উদযাপনের মাঝেই মাঠে সংক্ষিপ্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে। গোলটির পরপরই ম্যাচ অফিশিয়ালদের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ও রাফিনিয়া, যার ফলে দুজনকেই লাল কার্ড দেখান রেফারি।ড্রয়ের পথে থাকা একটি ম্যাচের শেষে এই দুটি লাল কার্ড উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। শুধু এই পরাজয়ই নয়, বরং গুরুত্বপূর্ণ মুহূর্তে রক্ষণভাগের সমন্বয়হীনতা এবং নিজেদের স্নায়ু ধরে রাখার ব্যর্থতা নিয়েও বড় দুশ্চিন্তায় পড়ল ব্রাজিল।

১ দিন আগে

ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত

ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত


সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছিল ভারত। এই ম্যাচে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আকাশী নীলরা।শনিবার (১৪ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর এই ম্যাচে জয় তুলে নিয়ে রেকর্ড দশমবারের মতো শিরোপা জয়ের পথে এগিয়ে গেল তারা।এদিন ম্যাচের প্রথমার্ধেই নিজেদের আধিপত্য বিস্তার করে দুই গোলের লিড নেয় ভারত। ম্যাচের নবম মিনিটে পিভি বিষ্ণু গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সানাপ্রাম সানা সিং।ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি ভুটান। দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৮তম মিনিটে তোবদেন এক গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। তবে বাকি সময়ে ভারতীয় রক্ষণভাগ দৃঢ় থেকে ব্যবধান ধরে রাখে এবং ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।এই জয়ে ফাইনালে পৌঁছে গেল ভারত। শিরোপার মঞ্চে কার মুখোমুখি হবে দলপক্ষ, তা নির্ধারিত হবে আজ রাতেই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের ফলাফলের পর।

১ দিন আগে

২৩ বছরের অপেক্ষা, পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

২৩ বছরের অপেক্ষা, পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

১৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১৭:২১

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

১১ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৬:১৯

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার পথে বাংলাদেশ

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার পথে বাংলাদেশ

১০ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৮:২৮

সিলেট টেস্ট ড্র, সিরিজ হারল বাংলাদেশ

সিলেট টেস্ট ড্র, সিরিজ হারল বাংলাদেশ

৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৫০

ডোনাল্ড ব্র্যাডম্যানকে পেছনে ফেলে অনন্য মাইলফলকে মুশফিক

ডোনাল্ড ব্র্যাডম্যানকে পেছনে ফেলে অনন্য মাইলফলকে মুশফিক

৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:১৮:৪৫

হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ

হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ

৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০৩:৪৬

ইতিহাস গড়ে হৃদয়ের ডাবল সেঞ্চুরি

ইতিহাস গড়ে হৃদয়ের ডাবল সেঞ্চুরি

৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:১১:৩৭

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি

৭ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩৮:৫১

দাপুটে ফুটবলে ভুটানকে হারিয়ে সাফ শুরু করল বাংলাদেশ

দাপুটে ফুটবলে ভুটানকে হারিয়ে সাফ শুরু করল বাংলাদেশ

৫ নভেম্বর ২০২৬ রাত ১০:৪৩:৫২

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৭:৩৮

ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেল ওমান

ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেল ওমান

৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৮:০১

1–15 / মোট 286টি সংবাদ | পৃষ্ঠা 1 / 20
শিরোনাম
সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এস'আই মোসলেমকে কুপিয়ে জখম পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ! দক্ষিণ কোরিয়ায় প্রবাসীদের অংশগ্রহণে ইপিএস বাংলা পিঠা উৎসব, ছিল নানা আয়োজন সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ ধরনের খেলা আয়োজনের নির্দেশ রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর শেরপুর সীমান্তে বিজিবির অভিযান, জব্দ প্রায় ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গঙ্গাচড়ায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার ঢামেকের জরুরি বিভাগের পেছন থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার গ্যাস সিলিন্ডারসহ নিত্যপণ্যে অনিয়ম, ব্যবস্থা নিচ্ছে সরকার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল বিদেশগামী কর্মীদের ঠকালে ১০ বছর জেলের বিধান: সংসদে প্রবাসীমন্ত্রী জেলা পর্যায়ের ‘ওয়ার্ড মাস্টার’ প্রতিযোগিতা চলতি মাসেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এস'আই মোসলেমকে কুপিয়ে জখম পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ! দক্ষিণ কোরিয়ায় প্রবাসীদের অংশগ্রহণে ইপিএস বাংলা পিঠা উৎসব, ছিল নানা আয়োজন সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ ধরনের খেলা আয়োজনের নির্দেশ রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর শেরপুর সীমান্তে বিজিবির অভিযান, জব্দ প্রায় ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গঙ্গাচড়ায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার ঢামেকের জরুরি বিভাগের পেছন থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার গ্যাস সিলিন্ডারসহ নিত্যপণ্যে অনিয়ম, ব্যবস্থা নিচ্ছে সরকার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল বিদেশগামী কর্মীদের ঠকালে ১০ বছর জেলের বিধান: সংসদে প্রবাসীমন্ত্রী জেলা পর্যায়ের ‘ওয়ার্ড মাস্টার’ প্রতিযোগিতা চলতি মাসেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী