ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়


আগস্টে আয়োজিত তিনটি গ্রাহক ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের - উপায়। সম্প্রতি ঢাকায় উপায়-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।আগস্টে অনুষ্ঠিত ‘অ্যাড মানি উইক ১’, ‘অ্যাড মানি উইক ২’ এবং ‘উইকেন্ড ক্যাম্পেইন (লাভ সামলাও) উইক ৩’—এই তিন ক্যাম্পেইনের উদ্দেশ্য ছিল গ্রাহকদের উপায়-এর ডিজিটাল আর্থিক সেবা ব্যবহারে আরও উৎসাহিত করা।তিন ক্যাম্পেইনের তিনজন বিজয়ীকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। তাঁদের মধ্যে দুজন ৫০ হাজার টাকা এবং একজন ১ লাখ টাকা করে ক্যাশ রিওয়ার্ড পুরস্কার পেয়েছেন।উপায়-এর প্রতিনিধিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাঁদের অভিনন্দন জানান।এ ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল আর্থিক সেবা ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি তাঁদের জন্য বাড়তি সুবিধা ও পুরস্কারের সুযোগ তৈরি করতে চায় উপায়।

১৬ ঘন্টা আগে

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ


দেশের অন্যতম বৃহৎ রিটেইল টেকনোলজি ও ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ চালু করেছে ‘প্রিয়শপ স্কলারশিপ’। এই উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিভিন্ন হাবে কর্মরত কর্মীদের কৃতী সন্তানদের শিক্ষাজীবনে সহায়তা প্রদান করা হবে।প্রিয়শপ মনে করে, একটি প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে শুধু কর্মীরা নয়, তাদের পরিবারগুলোরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সেই বিশ্বাস থেকেই কর্মীদের সন্তানদের শিক্ষা ও ভবিষ্যৎ গঠনের পথচলায় পাশে থাকার লক্ষ্যে এই স্কলারশিপ কর্মসূচি চালু করা হয়েছে।এই কর্মসূচির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন শিক্ষা অনুদানের পাশাপাশি পরবর্তী সময়ে নিয়মিত শিক্ষা সহায়তা পাবে। এর মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে উৎসাহিত করা হবে।সম্প্রতি মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রিয়শপের বিভিন্ন হাবের কর্মীদের সন্তানদের নির্বাচন করা হয়েছে। প্রতিকূলতা ও সীমিত সুযোগের মধ্যেও তারা যে সাফল্য অর্জন করেছে, সেই অর্জনকে স্বীকৃতি জানাতেই এই উদ্যোগ।স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেন প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খাঁন এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য এটি ছিল গর্ব ও আনন্দের একটি বিশেষ মুহূর্ত।বর্তমানে সারা দেশে প্রিয়শপের ৪৩টি হাব রয়েছে। এসব হাবে কর্মরত সহকর্মীরা প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তের হাজারো খুচরা ব্যবসায়ীর কাছে সেবা পৌঁছে দিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদের অবদানেই প্রিয়শপ দেশের অন্যতম বৃহৎ ডিজিটাল রিটেইল প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে।এ প্রসঙ্গে আশিকুল আলম খাঁন বলেন, "প্রিয়শপের প্রতিটি অর্জনের পেছনে আমাদের সহকর্মীদের পরিশ্রম রয়েছে, আর তাদের পেছনে রয়েছে তাদের পরিবারের সমর্থন। তাই আমরা বিশ্বাস করি, আমাদের দায়িত্ব শুধু কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, তাদের পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতিও আমাদের দায়বদ্ধতা রয়েছে।"তিনি আরও বলেন, "এই স্কলারশিপ শুধু একটি আর্থিক সহায়তা নয়, এটি আমাদের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি। আমরা চাই শিক্ষার্থীরা তাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাক এবং জানুক যে প্রিয়শপ তাদের পাশে রয়েছে।"প্রিয়শপ বিশ্বাস করে, একজন শিক্ষার্থীর শিক্ষায় বিনিয়োগ মানে একটি পরিবার, একটি কমিউনিটি এবং আগামী দিনের সম্ভাবনায় বিনিয়োগ। ‘প্রিয়শপ শিক্ষাবৃত্তি’ সেই বিশ্বাসেরই প্রতিফলন যার মাধ্যমে প্রতিষ্ঠানটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন সুযোগ তৈরি এবং মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

২১ ঘন্টা আগে

বে ওয়েভের সফটওয়্যার উদ্বোধন ও কর্পোরেট মিলনমেলা অনুষ্ঠিত

বে ওয়েভের সফটওয়্যার উদ্বোধন ও কর্পোরেট মিলনমেলা অনুষ্ঠিত


বে ওয়েভ হোটেল এন্ড রিসোর্ট লি. এর উদ্যোগে রাজধানীর হোটেল ৭১ এ সফটওয়্যার উদ্বোধন, কর্পোরেট মিলনমেলা ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিষ্ঠানের পরিচালক, প্রজেক্ট ইউনিট ওনার, কর্মকর্তা, বিনিয়োগকারী ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।শুক্রবার (১১ সেপ্টেম্বর) বে ওয়েভ হোটেল এন্ড রিসোর্ট লি, এর পরিচালক হোসাইন আল মামুনের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে পোগ্রাম শুরু হয়। অনুষ্ঠানে বে ওয়েভের বর্তমান কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা, গতিশীলতা এবং বিনিয়োগকারীদের উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে নতুন সফটওয়্যার উদ্বোধন করা হয়।বে ওয়েভ হোটেল এন্ড রিসোর্ট লি.-এর সিইও মো. ইকরাম বলেন, “বে ওয়েভ শুধু একটি হোটেল প্রকল্প নয়; এটি বিনিয়োগকারীদের আস্থা, স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি অংশীদারত্বের একটি প্ল্যাটফর্ম। নতুন সফটওয়্যারটি আমাদের কার্যক্রমকে আরও জবাবদিহিমূলক ও বিনিয়োগকারীবান্ধব করবে।”প্রজেক্ট ও কোম্পানির অগ্রগতি তুলে ধরে নাজমুল হাসান রাজু বলেন, “আমরা পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের প্রতিটি ধাপ এগিয়ে নিচ্ছি। বিনিয়োগকারীদের নিয়মিত তথ্য প্রদান এবং তাঁদের সঙ্গে কার্যকর যোগাযোগ বজায় রাখাই আমাদের অন্যতম অগ্রাধিকার।”অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে পাঁচজন শেয়ারহোল্ডারের হাতে আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্র হস্তান্তর করা হয়। উপস্থিত কয়েকজন শেয়ারহোল্ডার ও অতিথিও তাঁদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও মতামত তুলে ধরেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন , শাহনাজ খাতুন শম্পা ও ইবনুল বিন হোসাইন শাকিল।ইসলামিক সাংস্কৃতিক পরিবেশনা ও বুফে ডিনারের মাধ্যমে আয়োজনটি শেষ হয়।বে ওয়েভ হোটেল এন্ড রিসোর্ট লি. কক্সবাজারের কলাতলীতে পরিকল্পিত একটি শরিয়াহসম্মত, শেয়ারভিত্তিক হোটেল ও রিসোর্ট প্রকল্প। স্থানীয় ও প্রবাসী বিনিয়োগকারীদের জন্য নিরাপদ অংশীদারত্ব এবং দীর্ঘমেয়াদি আয়ের সম্ভাবনা তৈরি করাই প্রতিষ্ঠানটির লক্ষ্য।

২ দিন আগে

গ্রামীণফোন নিয়ে এলো ‘ওয়ানএআই’

গ্রামীণফোন নিয়ে এলো ‘ওয়ানএআই’


ওয়ানএআই চালু করল দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। এখন থেকে মাইজিপি অ্যাপে একটিমাত্র ইন্টারফেস এবং সাবস্ক্রিপশনের মাধ্যমে ব্যবহার করা যাবে একাধিক এআই মডেল ও টুল। বাংলাদেশে এআই ব্যবহার আরও গতিশীল করার লক্ষ্যে গ্রামীণফোনের পথযাত্রায় এই উদ্যোগ এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। সাধারণ ব্যবহারকারীদের জন্য অত্যাধুনিক এআই টুল-গুলোকে আরও সহজ, সুলভ ও সাশ্রয়ী করে তোলার লক্ষ্যে চালু হওয়া ওয়ানএআই প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে চ্যাটজিপিটি, ক্লড, গ্রক, ডিপসিক, জেমিনাইসহ আরও অনেক শীর্ষস্থানীয় এআই মডেল। একাধিক এআই প্ল্যাটফর্ম ও সাবস্ক্রিপশন আলাদাভাবে ব্যবহার করার প্রয়োজনীয়তা দূর করে ওয়ানএআই গ্রাহককে দেবে দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনে নির্বিঘ্নে এআই ব্যবহারের সুযোগ; যার মধ্যে রয়েছে শেখা ও গবেষণা, কনটেন্ট লেখা, কোডিং ও সফটওয়্যার ডেভেলপমেন্ট, সৃজনশীল কাজ, এআই দিয়ে ছবি তৈরি, ডকুমেন্ট বিশ্লেষণ ও সারসংক্ষেপ তৈরিসহ অন্যান্য এআইনির্ভর কাজ।গ্রামীণফোনের ‘এআই অ্যান্ড আই ডে’ উপলক্ষ্যে জিপিহাউসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওয়ানএআই সেবার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, গ্রামীণফোন ম্যানেজমেন্ট টিম ও কর্মীদের উপস্থিতিতে সেবাটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ানএআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাবিরুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন,” আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির বিপুল সম্ভাবনা রয়েছে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পরবর্তী ধাপ বাস্তবায়নে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার যে লক্ষ্য আমাদের রয়েছে, তা অর্জনে এআই-এর ভূমিকা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা ইতোমধ্যেই বিশ্বজুড়ে বিভিন্ন দেশের অর্থনীতি, শিল্প খাত ও সমাজব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে। তাই এআই-এর এই সম্ভাবনাকে গ্রহণ ও কার্যকরভাবে কাজে লাগানোর সক্ষমতা বাংলাদেশের অগ্রযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ানএআই-এর মতো বিশেষ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এআই-কে সহজলভ্য করে তুলতে গ্রামীণফোনের এমন অগ্রণী ভূমিকা দেখে আমি অত্যন্ত আশাবাদী। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য এটি সাশ্রয়ী উপায়ে এআই টুল ব্যবহারের সুযোগ তৈরি করবে, যা তাদের পড়াশোনা, গবেষণা এবং দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগ দেশে এআই-এর প্রসার ত্বরান্বিত করবে এবং বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের গতিকে নতুন মাত্রায় নিয়ে যাবে, তা দেখার প্রত্যাশায় রয়েছি।“গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, “এই উদ্যোগের মাধ্যমে আরও বড় পরিসরে গ্রামীনফোনের 'এআই অ্যান্ড আই' যাত্রার পরবর্তী ধাপের সূচনা হল। এখন আমাদের জন্য এআই আর কোনো পরীক্ষামূলক বিষয় নয়। স্বয়ংক্রিয় নেটওয়ার্ক এবং হাইপার-পারসোনালাইজড সেবা থেকে শুরু করে এআই-ভিত্তিক গ্রাহকসেবা পর্যন্ত, আমাদের কর্মী, সার্বিক কার্যক্রম ও গ্রাহক অভিজ্ঞতার সর্বস্তরে এআই-এর প্রয়োগ প্রতিনিয়ত আরও বিস্তৃত ও সুদৃঢ় হচ্ছে। আমরা বিশ্বাস করি, ভবিষ্যৎ কেবল এআই-এর একার নয়; বরং ভবিষ্যৎ সেই মানুষদের, যারা দায়িত্বশীলতার সাথে ও ইতিবাচক উদ্দেশ্যে এআই প্রযুক্তিকে কাজে লাগাবে। গ্রামীণফোনের ভেতরে আমরা যেমন ভবিষ্যৎ-উপযোগী সক্ষমতা তৈরি করছি, তেমনি এই লক্ষ্যকে প্রতিষ্ঠানের বাইরেও ছড়িয়ে দিচ্ছি। মাইজিপি অ্যাপে ওয়ানএআই যুক্ত করার মাধ্যমে আমরা কোটি কোটি গ্রাহকের—বিশেষ করে শিক্ষার্থীদের—হাতে এআই-এর সম্ভাবনা সরাসরি পৌঁছে দিচ্ছি, যা শেখা, কাজ, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের পথকে আরও সহজ করে তুলবে। পাশাপাশি, গ্রামীণফোন একাডেমি ও ফিউচারমেকার্সের মতো উদ্যোগের মাধ্যমে আমরা শিক্ষার্থী ও তরুণদের এআই দক্ষতা তৈরি করতে এবং তাদের উদ্ভাবনী ভাবনাকে অর্থপূর্ণ সমাধানে রূপান্তর করতে সহায়তা করছি। আমাদের লক্ষ্য হলো আরও বেশি মানুষকে দায়িত্বশীলভাবে এআই ব্যবহারে সক্ষম করে তোলা, যা বাংলাদেশের জন্য একটি নিরাপদ ও স্মার্ট আগামী গড়তে সাহায্য করবে।” গ্রামীণফোন গ্রাহকরা মাইজিপি অ্যাপের মাধ্যমে সরাসরি 'ওয়ানএআই' ব্যবহার করতে পারবেন এবং তাঁদের মোবাইল ব্যালেন্সের মাধ্যমে পছন্দসই বিভিন্ন প্যাকেজ কিনতে পারবেন। শিক্ষার্থীদের জন্য প্যাকেজ শুরু হচ্ছে প্রতি মাসে মাত্র ৭১ টাকা থেকে; যার মাধ্যমে আনলিমিটেড এআই চ্যাটের পাশাপাশি গবেষণা, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন এবং কোডিং সহায়তার সুবিধা পাওয়া যাবে।

৩ দিন আগে

২৩ হাজার ছবি থেকে সেরা ছবি বাছাইয়ের অভিজ্ঞতা জানালেন চার বিচারক

২৩ হাজার ছবি থেকে সেরা ছবি বাছাইয়ের অভিজ্ঞতা জানালেন চার বিচারক

১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৬:৫৭

২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ

২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ

৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৪৭:৪৬

প্রযুক্তির ছোঁয়ায় বদলাচ্ছে ইন্টারসিটি ভ্রমণ, সেবা নিয়ে 'কারবুক'

প্রযুক্তির ছোঁয়ায় বদলাচ্ছে ইন্টারসিটি ভ্রমণ, সেবা নিয়ে 'কারবুক'

৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০১:২২

১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে  শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৪১:৫৭

ফ্রেশ সুপার মার্ট লিমিটেড ও উপায়-এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত

ফ্রেশ সুপার মার্ট লিমিটেড ও উপায়-এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত

৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২:৪৭

৪ লাখ নিবন্ধনের মাইলফলক অর্জন করলো ‘গ্রামীণফোন একাডেমি

৪ লাখ নিবন্ধনের মাইলফলক অর্জন করলো ‘গ্রামীণফোন একাডেমি

৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:১৪:৩০

এক চার্জে ৮০ কিলোমিটার পর্যন্ত চলবে ভিমোটোর নতুন এই ইলেকট্রিক স্কুটার

এক চার্জে ৮০ কিলোমিটার পর্যন্ত চলবে ভিমোটোর নতুন এই ইলেকট্রিক স্কুটার

৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৫:১৫

ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর

ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর

৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৯:০১

শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যানসমওয়্যার হামলার ৮৫ শতাংশই আইডেন্টিটি-ভিত্তিক: সফোস

শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যানসমওয়্যার হামলার ৮৫ শতাংশই আইডেন্টিটি-ভিত্তিক: সফোস

৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৪০:১২

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৪:৪৩

বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে উন্মোচিত হলো  ক্যামন স্লিম ৫জি

বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে উন্মোচিত হলো ক্যামন স্লিম ৫জি

২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩১:০৫

1–15 / মোট 159টি সংবাদ | পৃষ্ঠা 1 / 11
শিরোনাম
গোপালগঞ্জে রেলওয়ের লিজকৃত জমিতে দুষ্কৃতকারীদের তাণ্ডব, কেটে ফেলা হলো কলাগাছ ও সবজি রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার কসবায় গাঁজা ও ভারতীয় বিয়ারসহ একজন আটক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তর সিটি নির্বাচনে আসিফ মাহমুদ মেয়র প্রার্থী আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ গণতন্ত্র শুধু নির্বাচন নয়, এটি একটি দৈনন্দিন চর্চা: আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে জাতিসংঘ মহাসচিব ডেঙ্গু ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, নতুন করে শনাক্ত ১৫৬১ আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায় আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক কুয়ালালামপুরে মেগা অভিযানে ৩৬৪ বাংলাদেশি আটক হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, শনাক্ত ৯০৫ গোপালগঞ্জে রেলওয়ের লিজকৃত জমিতে দুষ্কৃতকারীদের তাণ্ডব, কেটে ফেলা হলো কলাগাছ ও সবজি রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার কসবায় গাঁজা ও ভারতীয় বিয়ারসহ একজন আটক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তর সিটি নির্বাচনে আসিফ মাহমুদ মেয়র প্রার্থী আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ গণতন্ত্র শুধু নির্বাচন নয়, এটি একটি দৈনন্দিন চর্চা: আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে জাতিসংঘ মহাসচিব ডেঙ্গু ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, নতুন করে শনাক্ত ১৫৬১ আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায় আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক কুয়ালালামপুরে মেগা অভিযানে ৩৬৪ বাংলাদেশি আটক হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, শনাক্ত ৯০৫