শান্ত মাহমুদ
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৩৮:৪৩
তুরাগের তালিকাভুক্ত চাঁদাবাজ মাসুদ গ্রেফতার
রাজধানীর তুরাগে বিশেষ অভিযান চালিয়ে তালিকাভুক্ত চাঁদাবাজ মো. মাসুদ রানা ওরফে পিচ্চি মাসুদকে গ্রেফতার করেছে এসআরবি-১। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে তুরাগের কামারপাড়া ১০ নম্বর সেক্টর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টা ২৫ মিনিটে তুরাগ থানা পুলিশের একটি আভিযানিক দল এসআরবি-১-এর সহায়তায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে ২৫ বছর বয়সী মাসুদ রানাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার পিচ্চি মাসুদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় চাঁদাবাজি, মারামারি, ডাকাতির প্রস্তুতি এবং নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধে মোট ৯টি মামলার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে তুরাগ থানা পুলিশ।