ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

ইউজিসির বরাদ্দ সংকটে দেড় বছর বেতনহীন গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

ইউজিসির বরাদ্দ সংকটে দেড় বছর বেতনহীন গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা


গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বিভিন্ন বিভাগে কর্মরত খণ্ডকালীন শিক্ষকরা দীর্ঘ প্রায় দেড় বছর ধরে বেতন না পেয়ে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। নিয়মিত ক্লাস, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রমে দায়িত্ব পালন করলেও বেতন না পাওয়ায় মানবেতর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তারা। পাশাপাশি দীর্ঘদিন ধরে কর্মরত থাকলেও স্থায়ী নিয়োগের বিষয়ে কোনো অগ্রগতি না হওয়ায় হতাশা বাড়ছে এসব শিক্ষকের মধ্যে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিভিন্ন বিভাগে শিক্ষক সংকট মোকাবেলায় খণ্ডকালীন ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। তারা নেওয়া ক্লাসের সংখ্যার ভিত্তিতে সম্মানী পেয়ে থাকেন। এসব শিক্ষক দীর্ঘদিন ধরে ক্লাস গ্রহণ, পরীক্ষার খাতা মূল্যায়ন, মৌখিক পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তবে ২০২৫ সালের মার্চ মাস থেকে, আবার অনেকের ক্ষেত্রে ২০২৪ সালের শেষ দিক থেকেই তাদের বেতন পরিশোধ বন্ধ রয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক খণ্ডকালীন শিক্ষক জানান, বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়োগ প্রক্রিয়া ও ভাইভা পরীক্ষার মাধ্যমে তারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন। শুরুতে নিয়মিত বেতন পেলেও ২০২৫ সালের শুরু থেকে হঠাৎ করেই বেতন বন্ধ হয়ে যায়। ফলে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। কেউ কেউ বাধ্য হয়ে বিকল্প চাকরির সন্ধান করছেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলে তারা মনে করেন।বেতন ছাড়া ইতোমধ্যে চারটি ঈদ পার করা এক খণ্ডকালীন শিক্ষক বলেন, "বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে আমরা নিষ্ঠার সঙ্গে ক্লাস নিচ্ছি। কিন্তু দেড় বছর ধরে বেতন না পাওয়ায় চরম সংকটে আছি। বারবার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও কোনো সুনির্দিষ্ট আশ্বাস পাইনি। কখনো বলা হয় ইউজিসি থেকে বাজেট এলে বেতন দেওয়া হবে। এভাবে দীর্ঘদিন ধরে আমরা অনিশ্চয়তার মধ্যে আছি।"এদিকে শিক্ষার্থীদের একাংশও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগের একাডেমিক কার্যক্রম খণ্ডকালীন শিক্ষকদের ওপর নির্ভরশীল। বেতন বন্ধ থাকলে শিক্ষকরা নিরুৎসাহিত হবেন, যা শিক্ষার পরিবেশ ও মানের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক শেখ মোশিকুর রহমান বলেন, "ইউজিসি থেকে অর্থ বরাদ্দ এসেছে। আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে খণ্ডকালীন শিক্ষকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।"বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, "এখানে অধিকাংশ খণ্ডকালীন শিক্ষক ইউজিসির অনুমোদিত পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত ছিলেন। এছাড়া ইউজিসি থেকে প্রয়োজনের তুলনায় কম অর্থ বরাদ্দ পাওয়ায় দীর্ঘদিন ধরে তাদের বেতন পরিশোধ করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে ইউজিসির সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। আশা করছি, চলতি মাসের মধ্যেই অন্তত বকেয়া অর্থের একটি বড় অংশ পরিশোধ করা যাবে।"

২ দিন আগে

ঢাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জুবাইদা রহমানের

ঢাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জুবাইদা রহমানের


সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ এবং ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সম্মানিত ভাইস-প্রেসিডেন্ট ও কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান।১০ জুন বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের উদ্ভিদবিজ্ঞান ভবনের সেন্ট্রাল গ্যালারিতে তিনি এ উদ্বোধন ঘোষণা করেন। এর আগে কার্জন হল এলাকায় একটি বৃক্ষরোপণ করে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।এ সময় সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীসহ একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

১ সপ্তাহ আগে

উচ্চশিক্ষা গ্রহণে ১৭ লাখ ডলারের বৃত্তি পেয়েছেন আইএসডির ‘ক্লাস অব ২০২৬’ ব্যাচের শিক্ষার্থীরা

উচ্চশিক্ষা গ্রহণে ১৭ লাখ ডলারের বৃত্তি পেয়েছেন আইএসডির ‘ক্লাস অব ২০২৬’ ব্যাচের শিক্ষার্থীরা


ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) থেকে এ বছর গ্র্যাজুয়েট সম্পন্ন করা ব্যাচের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা অর্জনে বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে মোট সতেরো লাখ মার্কিন ডলার সমমূল্যের বৃত্তি পেয়েছেন। সম্প্রতি, রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ ব্যাচের ৩৮ জন শিক্ষার্থী তাদের গ্র্যাজুয়েশন ডিপ্লোমা গ্রহণ করেন। এখন তারা শিক্ষাজীবনের নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত। ইতোমধ্যেই এ ব্যাচের অনেক শিক্ষার্থী সিডনি ইউনিভার্সিটি, কিংস কলেজ লন্ডন, ম্যানচেস্টার ইউনিভার্সিটি, মোনাশ ইউনিভার্সিটি, আমস্টারডাম ইউনিভার্সিটি সহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ও হংকং – এর শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পেয়েছেন। আইএসডি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থী এবং ভ্যালেডিক্টোরিয়ান নিয়াহরাহ মাহবুব নিউরোবায়োলজিতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, সান ডিয়েগোতে উচ্চশিক্ষা গ্রহণ করবেন। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, “ছোটবেলা থেকেই আমি পর্যবেক্ষণপ্রবণ। প্লেগ্রুপ থেকে আইএসডিতে পড়াশোনার অভিজ্ঞতা আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার অনুপ্রেরণা জুগিয়েছে। সময়ের সঙ্গে স্কুল ও আশপাশের পরিবেশের পরিবর্তন দেখে বুঝেছি, আমাদের ছোট ছোট উদ্যোগও অন্যের জীবনে বড় ইতিবাচক প্রভাব ফেলতে পারে।” নিউরোবায়োলজির প্রতি আগ্রহের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “মানুষকে সাহায্য করার ইচ্ছা থেকেই এ বিষয়ে আমার আগ্রহ তৈরি হয়েছে। বিষয়টি যেমন কঠিন, তেমনি অত্যন্ত আকর্ষণীয়। মানুষের মস্তিষ্ক কীভাবে কাজ করে, তা জানার কৌতূহল এবং অন্যের উপকারে আসার আকাঙ্ক্ষা—এই দুই বিষয় আমাকে এ ক্ষেত্রের প্রতি গভীরভাবে আকৃষ্ট করেছে।” ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, “দশ বছর পর নিজেকে কোথায় দেখব, তা এখনই নিশ্চিত করে বলতে পারি না। তবে নিজের আগ্রহ ও স্বপ্নের প্রতি অটল থাকতে চাই। এমন একটি পেশা বেছে নিতে চাই, যা আমি সত্যিই ভালোবাসি।” অনুষ্ঠানে আইএসডির পরিচালক স্টিভ ক্যালান্ড-স্কোবল বলেন, “আজ শিক্ষার্থীদের হাতে ডিপ্লোমা তুলে দেওয়ার মুহূর্তটি আমাদের জন্য অত্যন্ত গর্বের। এই সাফল্যের পেছনে রয়েছে তাদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং পরিবারের নিরন্তর সহযোগিতা।” বিশেষ অতিথির বক্তব্যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও), বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন বলেন, “একটি অর্থবহ ক্যারিয়ার এবং আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্বের বিকাশের প্রধান ভিত্তি হলো শিক্ষা। আজকের বিশ্বে এমন তরুণদের প্রয়োজন যারা বিশ্লেষণধর্মী চিন্তা করতে পারে, দ্রুত পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারে এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ধারণ করে। আজ এই কক্ষে শিক্ষার্থীদের উচ্চাকাঙ্ক্ষা ও প্রতিভার বৈচিত্র্য দেখে আমি ভবিষ্যৎ নিয়ে ভীষণ আশাবাদী।” গত ২৫ বছরেরও বেশি সময় ধরে আইএসডি বাংলাদেশে একটি শীর্ষস্থানীয় আইবি (ইন্টারন্যাশনাল ব্যাকালোরিয়েট) স্কুল হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। স্কুলটির অ্যালামনাই নেটওয়ার্কে রয়েছে ৪৫টি ভিন্ন জাতীয়তার ৭০০ জনেরও বেশি প্রাক্তন শিক্ষার্থী, যারা এখন পর্যন্ত বিশ্বের ১৫টি দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।

১ সপ্তাহ আগে

ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ: পুলিশসহ আহত ২৫

ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ: পুলিশসহ আহত ২৫


গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ভাইস চ্যান্সেলর নিয়োগকে কেন্দ্র করে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচ পুলিশসহ ২৫ জন আহত হয়েছে। ১৭ মে রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ সংঘর্ষ হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়োগের প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একটি পক্ষ। এ নিয়ে বৃহস্পতিবার রাত থেকে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। রোববার সকালে পূর্বঘোষিত নবনিযুক্ত ভিসিকে ‘লাল কার্ড’ কর্মসূচি ব্যানারে বিক্ষোভের ডাক দেয় শিক্ষার্থীরা৷ সকালে শিক্ষার্থীরা শহীদ মিনারে জড়ো হলে শুরু হয় পুলিশ-ছাত্রদের মধ্যে সংঘর্ষ। এতে ইট পাটকেলে পাঁচ পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়। দুপুর ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সমস্যা সমাধানে পুলিশ, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ বৈঠকে বসে।শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের ভিসি ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে। তাদের মতে, ডুয়েটের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা, একাডেমিক কাঠামো ও প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা তুলনামূলক বেশি। ফলে ডুয়েটের উন্নয়ন ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ অধিক কার্যকর হবে।একাধিক ভিডিওতে দেখা গেছে, সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষার্থীরা বলছেন, বহিরাগতরা এসে হামলা করেছে৷ এতে তাদের ১০ শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি।গাজীপুর সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে রয়েছি। ইটপাটকেলের আঘাতে আমাদের পাঁচ সদস্য আহত হয়েছেন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

১ মাস আগে

ঢাবি সহকারী প্রক্টর আলোচিত শেহরীন আমিন মোনামির পদত্যাগ

ঢাবি সহকারী প্রক্টর আলোচিত শেহরীন আমিন মোনামির পদত্যাগ

১১ মে ২০২৬ দুপুর ১২:৩৭:৫৯

জামিন হলো ৭ মার্চের ভাষণ বাজানোয় গ্রেফতার ইমির

জামিন হলো ৭ মার্চের ভাষণ বাজানোয় গ্রেফতার ইমির

৩০ এপ্রিল ২০২৬ সকাল ১১:৫০:৪৫

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এলো স্বাধীনতা পুরস্কার ২০২৬

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এলো স্বাধীনতা পুরস্কার ২০২৬

২৭ এপ্রিল ২০২৬ রাত ০৯:৫৬:৫৩

ড্যাফোডিলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রতিযোগিতা

ড্যাফোডিলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রতিযোগিতা

২৪ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১০:১৭

ঢাবিতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান প্রশাসনের, তদন্ত কমিটি গঠন

ঢাবিতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান প্রশাসনের, তদন্ত কমিটি গঠন

২৪ এপ্রিল ২০২৬ দুপুর ০১:১৯:১১

কৃষকের অধিকার ও শেকড়ের সন্ধানে ‘উন্মোচন’-এর আত্মপ্রকাশ

কৃষকের অধিকার ও শেকড়ের সন্ধানে ‘উন্মোচন’-এর আত্মপ্রকাশ

১৫ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪৫:৫৬

ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ

ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ

৩ মার্চ ২০২৬ রাত ০২:১৮:১৬

ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খানের পদত্যাগ

ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খানের পদত্যাগ

২২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৬:৪৭

গকসু ভিপি মৃদুল যোগ দিলেন ছাত্রদলে

গকসু ভিপি মৃদুল যোগ দিলেন ছাত্রদলে

৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১৪:৫৫

ট্রেন দুর্ঘটনায় রাবি শিক্ষার্থী নিহত

ট্রেন দুর্ঘটনায় রাবি শিক্ষার্থী নিহত

৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৪৬:১৪

জাবি অধ্যাপক নাহরিন ইসলামের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত: জাকসু

জাবি অধ্যাপক নাহরিন ইসলামের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত: জাকসু

৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:১০:২৫

1–15 / মোট 16টি সংবাদ | পৃষ্ঠা 1 / 2
শিরোনাম
মতলব উত্তরে জমি নিয়ে বিরোধ: গাছ কাটার অভিযোগে আদালতে মামলা ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী ইসরাইল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: রয়টার্স সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিক্ষা ও স্বাস্থ্যে: প্রধানমন্ত্রী পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি পর্যটন নগরী শ্রীমঙ্গলে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ উদ্বোধন করলেন মন্ত্রী আফরোজা পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে ছিনতাইকারী আটক, উদ্ধার হলো মোবাইল ফোন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও নদীশাসন কার্যক্রমে নতুন গতি আসার প্রত্যাশা জনপ্রত্যাশার বাজেটকে স্বাগত জানিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির গণসমাবেশ ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় দেড় কোটি টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ সংরক্ষিত মহিলা এমপির বিশেষ বরাদ্দে বাগাতিপাড়ায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কাজ সম্পন্ন মতলব উত্তরে জমি নিয়ে বিরোধ: গাছ কাটার অভিযোগে আদালতে মামলা ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী ইসরাইল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: রয়টার্স সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিক্ষা ও স্বাস্থ্যে: প্রধানমন্ত্রী পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি পর্যটন নগরী শ্রীমঙ্গলে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ উদ্বোধন করলেন মন্ত্রী আফরোজা পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে ছিনতাইকারী আটক, উদ্ধার হলো মোবাইল ফোন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও নদীশাসন কার্যক্রমে নতুন গতি আসার প্রত্যাশা জনপ্রত্যাশার বাজেটকে স্বাগত জানিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির গণসমাবেশ ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় দেড় কোটি টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ সংরক্ষিত মহিলা এমপির বিশেষ বরাদ্দে বাগাতিপাড়ায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কাজ সম্পন্ন