ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্কিনকেয়ার পণ্য নিয়ে এলো দ্যা সেলেস্টে

সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্কিনকেয়ার পণ্য নিয়ে এলো দ্যা সেলেস্টে


বাংলাদেশের বিউটি মার্কেটে সাশ্রয়ী মূল্যে বিজ্ঞানভিত্তিক স্কিনকেয়ার পণ্য নিয়ে এলো দেশীয় ব্র্যান্ড দ্যা সেলেস্টে। ২০২৪ সালে যাত্রা শুরু করা এই ব্র্যান্ডটির লক্ষ্য প্রিমিয়াম স্কিনকেয়ার পণ্য কেবল সমাজের বিত্তবান শ্রেণির মধ্যে সীমাবদ্ধ না রেখে সব শ্রেণির মানুষের কাছে পৌঁছে দেওয়া।আন্তর্জাতিক মানের কাঁচামাল, দেশীয় উৎপাদন এবং পদ্ধতিগত আরএন্ডডি প্রক্রিয়ার সমন্বয়ে দ্যা সেলেস্টে সাশ্রয়ী ও মানসম্পন্ন পণ্য বাজারে নিয়ে এসেছে। গ্লোবাল স্কিনকেয়ার ব্র্যান্ডগুলো থেকে অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশিদের ত্বকের বিশেষ প্রয়োজনীয়তাকে কেন্দ্রে রেখে তৈরি করা হয়েছে প্রতিটি পণ্য।দ্যা সেলেস্টে এর প্রতিষ্ঠাতা সাহ পারান খান বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো মানুষকে টপ টায়ার, সায়েন্স-ব্যাকড স্কিনকেয়ার পণ্য দেওয়া এবং স্কিনকেয়ারকে এমনভাবে সহজ করা যা সবাই ব্যবহার করতে পারে, অতিরিক্ত খরচ ছাড়াই।”এ পর্যন্ত দ্যা সেলেস্টে বাজারে এনেছে ৭টি সিরাম ও ১টি টোনার। পণ্যগুলো হলো, ভিটামিন সি সিরাম, ট্রানেক্সামিক অ্যাসিড সিরাম, আলফা আরবুটিন সিরাম, হায়ালুরনিক অ্যাসিড সিরাম, স্যালিসিলিক অ্যাসিড সিরাম, নিয়াসিনামাইড সিরাম, অ্যাজেলেইক অ্যাসিড সিরাম, এবং গ্লাইকোলিক অ্যাসিড টোনার। প্রতিটি পণ্য ডার্ক স্পট, অ্যাকনে মার্কস, হাইড্রেশন, অয়েল কন্ট্রোল এবং আনইভেন স্কিন টোন।সব ধরনের ত্বকের জন্য উপযোগী এই পণ্যগুলো দৈনন্দিন রুটিনে সহজে ব্যবহারযোগ্য বলে ব্র্যান্ডটি জানিয়েছে। বিশেষ করে তরুণ ব্যবহারকারীদের মধ্যে ভিটামিন সি সিরাম, আলফা আরবুটিন সিরাম ও নিয়াসিনামাইড সিরাম নিয়ে আগ্রহ লক্ষণীয়।শুধু টোনার আর সিরামেই থামছে না দ্যা সেলেস্টে। ক্লিনজার, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন, বডি ওয়াশ, শ্যাম্পু এবং মাইসেলার ওয়াটার নিয়ে গবেষণা ও পরীক্ষার কাজ ইতোমধ্যে চলছে। ব্র্যান্ডটির দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো একটি পূর্ণাঙ্গ স্কিনকেয়ার ইকোসিস্টেম গড়ে তোলা, যেখানে দৈনন্দিন রুটিনের প্রতিটি ধাপের জন্য পণ্য পাওয়া যাবে। পাশাপাশি দাম থাকবে সাধারণ মানুষের নাগালের মধ্যেই।দ্যা সেলেস্টের পণ্য অনলাইনের পাশাপাশি বিউটিবুথের দুটি ফিজিক্যাল আউটলেটে পাওয়া যাচ্ছে। অনলাইনে পণ্য কিনতে: সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্কিনকেয়ার নিয়ে এলো দ্যা সেলেস্টেবাংলাদেশের বিউটি মার্কেটে সাশ্রয়ী মূল্যে বিজ্ঞানভিত্তিক স্কিনকেয়ার পণ্য নিয়ে আসছে দেশীয় ব্র্যান্ড দ্যা সেলেস্টে। ২০২৪ সালে যাত্রা শুরু করা এই ব্র্যান্ডটির লক্ষ্য প্রিমিয়াম স্কিনকেয়ারকে কেবল সমাজের বিত্তবান শ্রেণির মধ্যে সীমাবদ্ধ না রেখে সব শ্রেণির মানুষের কাছে পৌঁছে দেওয়া।আন্তর্জাতিক মানের কাঁচামাল, দেশীয় উৎপাদন এবং পদ্ধতিগত আরএন্ডডি প্রক্রিয়ার সমন্বয়ে দ্যা সেলেস্টে সাশ্রয়ী ও মানসম্পন্ন পণ্য বাজারে নিয়ে আসে। গ্লোবাল স্কিনকেয়ার ব্র্যান্ডগুলো থেকে অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশিদের ত্বকের বিশেষ প্রয়োজনীয়তাকে কেন্দ্রে রেখে তৈরি করা হয়েছে প্রতিটি পণ্য।দ্যা সেলেস্টে এর প্রতিষ্ঠাতা সাহ পারান খান বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো মানুষকে টপ টায়ার, সায়েন্স-ব্যাকড স্কিনকেয়ার পণ্য দেওয়া এবং স্কিনকেয়ারকে এমনভাবে সহজ করা যা সবাই ব্যবহার করতে পারে, অতিরিক্ত খরচ ছাড়াই।”এ পর্যন্ত দ্যা সেলেস্টে বাজারে এনেছে ৭টি সিরাম ও ১টি টোনার। পণ্যগুলো হলো, ভিটামিন সি সিরাম, ট্রানেক্সামিক অ্যাসিড সিরাম, আলফা আরবুটিন সিরাম, হায়ালুরনিক অ্যাসিড সিরাম, স্যালিসিলিক অ্যাসিড সিরাম, নিয়াসিনামাইড সিরাম, অ্যাজেলেইক অ্যাসিড সিরাম, এবং গ্লাইকোলিক অ্যাসিড টোনার। প্রতিটি পণ্য ডার্ক স্পট, অ্যাকনে মার্কস, হাইড্রেশন, অয়েল কন্ট্রোল এবং আনইভেন স্কিন টোন।সব ধরনের ত্বকের জন্য উপযোগী এই পণ্যগুলো দৈনন্দিন রুটিনে সহজে ব্যবহারযোগ্য বলে ব্র্যান্ডটি জানিয়েছে। বিশেষ করে তরুণ ব্যবহারকারীদের মধ্যে ভিটামিন সি সিরাম, আলফা আরবুটিন সিরাম ও নিয়াসিনামাইড সিরাম নিয়ে আগ্রহ লক্ষণীয়।শুধু টোনার আর সিরামেই থামছে না দ্যা সেলেস্টে। ক্লিনজার, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন, বডি ওয়াশ, শ্যাম্পু এবং মাইসেলার ওয়াটার নিয়ে গবেষণা ও পরীক্ষার কাজ ইতোমধ্যে চলছে। ব্র্যান্ডটির দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো একটি পূর্ণাঙ্গ স্কিনকেয়ার ইকোসিস্টেম গড়ে তোলা, যেখানে দৈনন্দিন রুটিনের প্রতিটি ধাপের জন্য পণ্য পাওয়া যাবে। পাশাপাশি দাম থাকবে সাধারণ মানুষের নাগালের মধ্যেই।দ্যা সেলেস্টের পণ্য অনলাইনের পাশাপাশি বিউটিবুথের দুটি ফিজিক্যাল আউটলেটে পাওয়া যাচ্ছে।

৩ দিন আগে

নিরাপদ ও বিশুদ্ধ খাদ্যের অঙ্গীকার নিয়ে খাস ফুড-এর ১১ বছরে পদার্পণ

নিরাপদ ও বিশুদ্ধ খাদ্যের অঙ্গীকার নিয়ে খাস ফুড-এর ১১ বছরে পদার্পণ


বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় নিরাপদ খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান খাস ফুড তার পথচলার ১১ বছর পূর্ণ করেছে। ২০১৫ সালে একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল প্রতিষ্ঠানটি—মানুষের কাছে নিরাপদ, খাঁটি ও নির্ভরযোগ্য খাদ্য পৌঁছে দেওয়া। সময়ের সঙ্গে সঙ্গে সেই লক্ষ্যই আজ হাজারো পরিবারের আস্থার জায়গায় পরিণত হয়েছে।এই দীর্ঘ সময়ে খাস ফুড সবসময় গুরুত্ব দিয়েছে পণ্যের মান, স্বচ্ছতা এবং নির্ভরযোগ্য উৎস নিশ্চিত করার ওপর। প্রতিটি পণ্যের পেছনে এই প্রতিশ্রুতিই ব্র্যান্ডটিকে গ্রাহকদের কাছে আলাদা করে তুলেছে।বর্তমানে খাস ফুড দেশের বিভিন্ন স্থানে ২৬টি রিটেইল আউটলেট এবং ২৫টিরও বেশি মডার্ন ট্রেড আউটলেট পরিচালনা করছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি বাংলাদেশে ৪ লাখেরও বেশি পরিবার এবং ৫০টিরও বেশি কর্পোরেট ক্লায়েন্টকে সেবা দিয়ে আসছে। দেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতেও পণ্য রপ্তানির মাধ্যমে আন্তর্জাতিক বাজারে নিজেদের উপস্থিতি তৈরি করেছে খাস ফুড। এই অগ্রযাত্রা শুধুমাত্র বিস্তারের গল্প নয়, বরং নিরাপদ খাদ্যকে আরও সহজলভ্য করার ধারাবাহিক প্রচেষ্টারই প্রতিফলন।এই বিশেষ উপলক্ষে খাস ফুড-এর ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল মোস্তফা আরমান বলেন, “গত ১১ বছরের পুরোটা সময় আমাদের লক্ষ্য ছিল একটাই—মানুষ যেন নিশ্চিন্তে আমাদের পণ্যের ওপর ভরসা করতে পারে। গ্রাহকদের আস্থাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তাদের এই বিশ্বাসই আমাদের আরও দায়িত্বশীলভাবে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।”ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে খাস ফুড উদ্ভাবন, সহজলভ্যতা এবং দায়িত্বশীলতার ওপর আরও বেশি গুরুত্ব দিচ্ছে। সম্প্রতি রিটেইল ডিস্ট্রিবিউশনে প্রবেশের মাধ্যমে ব্র্যান্ডটি নিরাপদ খাদ্যকে সাধারণ ভোক্তাদের জন্য আরও কাছাকাছি নিয়ে এসেছে।আগামীতেও খাস ফুডের লক্ষ্য একটাই, প্রতিটি পরিবারের টেবিলে নিরাপদ ও খাঁটি খাবার পৌঁছে দেওয়া, এবং একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তুলতে ভূমিকা রাখা।

৩ সপ্তাহ আগে

রাজধানীতে সানা সাফিনাজ-এর দ্বিতীয় আউটলেটের যাত্রা শুরু

রাজধানীতে সানা সাফিনাজ-এর দ্বিতীয় আউটলেটের যাত্রা শুরু


বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড সানা সাফিনাজ-এর বাংলাদেশে দ্বিতীয় আউটলেটের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে সেন্টারপয়েন্ট শপিং মল-এ। জমকালো এই গ্র্যান্ড ওপেনিং আয়োজনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ওহিদুল হক চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর ফারহানা আক্তার, ডিরেক্টর সোহেল চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের মাননীয় হাই কমিশনার ইমরান হায়দার।নতুন এই সানা সাফিনাজ আউটলেটে ক্রেতাদের জন্য থাকছে এক্সক্লুসিভ ঈদ কালেকশন, বাহারি রঙের পোশাক, মসলিন, প্রিমিয়াম শার্ট, এসেনশিয়াল কালেকশনসহ নানা আকর্ষণীয় ফ্যাশন সামগ্রী। আধুনিক ডিজাইন ও আন্তর্জাতিক মানের ফ্যাশনের সমন্বয়ে সাজানো হয়েছে পুরো আউটলেটটি।গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে সকল ক্রেতাদের জন্য থাকছে ফ্ল্যাট ৩০ শতাংশ ডিসকাউন্ট, যা চলবে ১৫ মে থেকে ১৭ মে পর্যন্ত মোট তিন দিন। ফ্যাশনপ্রেমীদের জন্য সানা সাফিনাজ-এর এই নতুন আয়োজন হয়ে উঠবে অনন্য এক শপিং অভিজ্ঞতা।

১ মাস আগে

জাপানি 'কাকেবু' কৌশলে সঞ্চয় করুন, নিরাপদ থাকুন

জাপানি 'কাকেবু' কৌশলে সঞ্চয় করুন, নিরাপদ থাকুন


একজন মানুষের সঞ্চয় ও আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে জাপানি 'কাকেবু' কৌশল ব্যবহার করা যেতে পারে। আমাদের মধ্যে অনেকেই মাসের সব খরচ শেষ করে যা অবশিষ্ট থাকে, তা জমানোর চেষ্টা করেন। কিন্তু কাকেবু পদ্ধতিতে এই ভুল প্রক্রিয়া এড়ানো যায়। কিভাবে আসুন জেনে নেই।কাকেবু পদ্ধতি বলছে, নিশ্চিন্ত ভবিষ্যৎ এবং অবসর জীবনের জন্য আয়ের অন্তত ২৫ শতাংশ টাকা মাসের শুরুতেই সরিয়ে রাখা উচিত। সঠিক পরিকল্পনা না থাকায় অনেকেই পরিবারের উৎসব-অনুষ্ঠান বা আনুষঙ্গিক খরচের চাপে মাস শেষে অর্থকষ্টে ভোগেন। এই সমস্যা সমাধানে বিশ্বজুড়ে এখন দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে জাপানি এক পদ্ধতি, যার নাম ‘কাকেবু’।১২০ বছরের পুরনো সঞ্চয় মন্ত্র ‘কাকেবু’ (Kakeibo) শব্দের আক্ষরিক অর্থ হলো ‘হিসাবের খাতা’। আজ থেকে প্রায় ১২০ বছর আগে জাপানের এক নারী সাংবাদিক এই বিশেষ পদ্ধতির প্রবর্তন করেন। এটি মূলত একটি সুশৃঙ্খল অর্থ ব্যবস্থাপনার কৌশল। এই পদ্ধতির মূল কথা হলো ব্যয় করার পর যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় নয়, বরং সঞ্চয় করার পর যা অবশিষ্ট থাকে তা-ই ব্যয় করা। ডিজিটাল যুগে অ্যাপ বা সফটওয়্যারের চেয়ে নিজের হাতে হিসাবের খাতায় খরচ লিখে রাখাকেই এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়, যা মানুষকে তাঁর ব্যয় সম্পর্কে সচেতন করে তোলে।কাকেবু পদ্ধতি অনুযায়ী, মাসের শুরুতেই আপনাকে একটি বাস্তবসম্মত বাজেট তৈরি করতে হবে। প্রথমেই আপনার কাঙ্ক্ষিত সঞ্চয়ের অংশটি আলাদা করে সরিয়ে ফেলুন। এরপর অবশিষ্ট টাকা দিয়ে সাজান আপনার মাসিক খরচের তালিকা। এই তালিকায় প্রথমেই থাকবে আবশ্যিক খরচ (যেমন—বাড়ি ভাড়া, ইউটিলিটি বিল, বাজার খরচ)। এরপর একটি অংশ রাখুন আপনার শখ বা বিনোদনের জন্য (যেমন—কেনাকাটা বা সিনেমা দেখা)। এভাবে ভাগ করে খরচ করলে অর্থের অপচয় রোধ করা সম্ভব হয়।সঞ্চয় ও নিয়মিত খরচের পাশাপাশি কাকেবু পদ্ধতিতে 'আপৎকালীন তহবিল' বা ইমার্জেন্সি ফান্ডের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রতি মাসের বাজেটে সামান্য কিছু টাকা আলাদা একটি তহবিলে জমা রাখতে হবে, যা কেবল আকস্মিক বিপদে বা জরুরি প্রয়োজনে ব্যবহৃত হবে। প্রতি রাতে বা সপ্তাহ শেষে নিজের খরচের খাতাটি পর্যালোচনার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোথায় বাড়তি খরচ হচ্ছে। এই শৃঙ্খলা বজায় রাখলে মাসের শেষ দিনগুলোতেও আপনাকে আর টাকার জন্য দুশ্চিন্তা করতে হবে না, বরং আপনার পকেট থাকবে সবসময়ই গরম।

১ মাস আগে

শক্তি+ মিষ্টি দই: প্রতি কাপে উৎসবের স্বাদ

শক্তি+ মিষ্টি দই: প্রতি কাপে উৎসবের স্বাদ

২০ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৪৬:৩২

পেটের মেদ ঝরাতে বলিউড অভিনেত্রীর প্রশিক্ষকের তিন পরামর্শ

পেটের মেদ ঝরাতে বলিউড অভিনেত্রীর প্রশিক্ষকের তিন পরামর্শ

১৫ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৩৭:৫৫

একা ও একাকীত্ব যেমন

একা ও একাকীত্ব যেমন

৮ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৪৯:৫৬

সাজগোজের ৭২% ছাড়ে এবার পহেলা বৈশাখ হোক আরো রঙিন!

সাজগোজের ৭২% ছাড়ে এবার পহেলা বৈশাখ হোক আরো রঙিন!

৫ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৩৯:৪৭

শারীরিক দুর্বলতা কাটাতে যে সব খাবার খাবেন

শারীরিক দুর্বলতা কাটাতে যে সব খাবার খাবেন

২ এপ্রিল ২০২৬ দুপুর ১২:২৯:৩১

বাইক চালকদের জন্য উবার আনলো নতুন ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ সুবিধা

বাইক চালকদের জন্য উবার আনলো নতুন ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ সুবিধা

২৫ মার্চ ২০২৬ সকাল ১১:৫৯:৪৫

পরিবারের ঈদ আনন্দে সুস্বাদু কুনাফা

পরিবারের ঈদ আনন্দে সুস্বাদু কুনাফা

১৯ মার্চ ২০২৬ বিকাল ০৩:৪৭:০৫

ঈদে ত্বকে স্বস্তি ও সৌন্দর্য বজায় রাখতে যা করবেন

ঈদে ত্বকে স্বস্তি ও সৌন্দর্য বজায় রাখতে যা করবেন

১৭ মার্চ ২০২৬ সকাল ১০:৫৪:২২

রমজানে খাবারে থাকুক ভারসাম্য

রমজানে খাবারে থাকুক ভারসাম্য

১১ মার্চ ২০২৬ দুপুর ০১:৫৮:২৩

ইফতারে স্ট্রবেরি খেলে কী ঘটে শরীরে?

ইফতারে স্ট্রবেরি খেলে কী ঘটে শরীরে?

৭ মার্চ ২০২৬ বিকাল ০৩:১২:৪৮

নেতিবাচকতা থেকে মুক্তির উপায়

নেতিবাচকতা থেকে মুক্তির উপায়

৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:৩৮:৫০

1–15 / মোট 28টি সংবাদ | পৃষ্ঠা 1 / 2
শিরোনাম
মতলব উত্তরে জমি নিয়ে বিরোধ: গাছ কাটার অভিযোগে আদালতে মামলা ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী ইসরাইল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: রয়টার্স সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিক্ষা ও স্বাস্থ্যে: প্রধানমন্ত্রী পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি পর্যটন নগরী শ্রীমঙ্গলে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ উদ্বোধন করলেন মন্ত্রী আফরোজা পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে ছিনতাইকারী আটক, উদ্ধার হলো মোবাইল ফোন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও নদীশাসন কার্যক্রমে নতুন গতি আসার প্রত্যাশা জনপ্রত্যাশার বাজেটকে স্বাগত জানিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির গণসমাবেশ ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় দেড় কোটি টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ সংরক্ষিত মহিলা এমপির বিশেষ বরাদ্দে বাগাতিপাড়ায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কাজ সম্পন্ন মতলব উত্তরে জমি নিয়ে বিরোধ: গাছ কাটার অভিযোগে আদালতে মামলা ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী ইসরাইল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: রয়টার্স সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিক্ষা ও স্বাস্থ্যে: প্রধানমন্ত্রী পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি পর্যটন নগরী শ্রীমঙ্গলে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ উদ্বোধন করলেন মন্ত্রী আফরোজা পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে ছিনতাইকারী আটক, উদ্ধার হলো মোবাইল ফোন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও নদীশাসন কার্যক্রমে নতুন গতি আসার প্রত্যাশা জনপ্রত্যাশার বাজেটকে স্বাগত জানিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির গণসমাবেশ ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় দেড় কোটি টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ সংরক্ষিত মহিলা এমপির বিশেষ বরাদ্দে বাগাতিপাড়ায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কাজ সম্পন্ন