নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৩৬:২৫
সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি দোলন গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য ও সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি এস এম আতাউল হক দোলনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর বারিধারা ডিওএইচএস থেকে তাকে গ্রেফতার করে এসআরবি-১ এর সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি বলেন, আতাউল হক দোলনের বিরুদ্ধে অন্তত ৭টি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এইএস এম আতাউল হক দোলন। একই সঙ্গে তিনি শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য। এমপি হওয়ার আগে তিনি শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।