পীরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৪৭:০৮
পীরগঞ্জে অসুস্থ গরু জবাইয়ের চেষ্টা, ২ কসাইয়ের কারাদণ্ড
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি অসুস্থ গরু জবাই ও মাংস বিক্রির উদ্দেশ্যে ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা দুই কসাইকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গত সোমবার বিকেলে উপজেলা ভুমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) এনএম ইসফাকুল কবীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
জানা যায়, অভিযুক্তরা অসুস্থ গরুটি উপজেলার কানারি গ্রাম থেকে শহরে দিকে নিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা কসাইদের আটক করে প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনা চলে গিয়ে তাদেরকে আটক করে সহকারী কমিশনার কার্যালয়ে নিয়ে আসেন। পরে পীরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) এনএম ইসফাকুল কবীর অভিযুক্তদের স্বীকারোক্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
পশু জবাই ও মাংস নিয়ন্ত্রণ আইন অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় রাণীশংকৈল উপজেলার মীরডাংঙ্গী গ্রামের আব্দুর রহমানে ছেলে আব্দুল্লাহ (১৯) ও একই উপজেলার দৌসিয়া গ্রামেন আব্দুর সামাদে ছেলে সুমন (২৫) নামের দুই কসাইকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ ঘটনায় গরুটি বহনকারী ভ্যানচালক মতিউর রহমানের কোনো সম্পৃক্ততা না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়।