কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:০১:৫৭
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ পরিচালিত বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের ১১ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ইন্সপেক্টর মোহাম্মদ শওকত কবির।
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় সন্ত্রাসী কার্যক্রম , সম্পত্তির ক্ষতি, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রকার অপপ্রচার, ষড়যন্ত্র, বিভিন্ন ধরনের স্লোগান দেওয়ার অপরাধে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়।
এদের মধ্যে টঙ্গী পূর্ব থানায় দুইজন,গাছা থানায় তিনজন এবং মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে ছয়জনকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।