জাহাঙ্গীর আলম, নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৬ দুপুর ০১:৫২:১০
নেত্রকোণায় যৌতুক মামলার আসামী র্যাবের হাতে গ্রেপ্তার
নেত্রকোণায় যৌতুক মামলার দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ আলী আহাম্মদ খান (৪৩)-কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
সোমবার (২২ জুন) রাতে ঢাকার মোহাম্মদপুর থানা এলাকা থেকে হতে এই পলাতক আসামী কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আলী আহাম্মদ খান নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার আলীপুর গ্রামের আঃ হেকিম খানের ছেলে।
র্যাব জানায়, আলী আহাম্মদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় যৌতুক নিরোধ আইনের ৬ ধারায় একটি মামলা (সিআর নং-১৪৩/২১) দায়ের করা হয়েছিল। বিজ্ঞ আদালত বিচারিক প্রক্রিয়া শেষে আসামিকে ০২ (দুই) বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। রায় ঘোষণার পর থেকেই গ্রেপ্তার এড়াতে আসামী দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলেন।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে র্যাব-১৪ ময়মনসিংহ আসামীর অবস্থান নিশ্চিত করে। এরই ধারাবাহিকতায়, গতকাল সোমবার সন্ধা ৭টার দিকে র্যাব-১০ (কেরানীগঞ্জ)-এর সহযোগিতায় ঢাকার মোহাম্মদপুর থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
র্যাব-১৪ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।