ফকির আতিয়ার রহমান রামপাল ( বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:১৩:৩৬
রামপালে নির্বাচনী প্রচারণা নিয়ে প্রতিহিংসা মূলক হামলা, গুরুতর আহত ৬
বাগেরহাটের রামপালের ৭'নং পেড়িখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আল আমিন হাওলাদারের নির্বাচনী প্রচারণা করার সময় প্রতিহিংসা মূলক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ০৬ জন গুরুতর আহত হয়েছেন।
গত (০৭'অক্টোবর) আনুমানিক সন্ধ্যা ৭'টার দিকে রামপাল উপজেলার ৭'নং পেড়িখালী ইউনিয়নের ডাকরা বাজার এলাকায় নির্বাচনীয় প্রচারণা কালে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও আহতদের দেওয়া সূত্র মতে জানা গেছে, নির্বাচনী প্রচারণা চালাতে সন্ধ্যায় ডাকরা বাজার এলাকায় যান ৭'নং পেড়িখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আল আমিন হাওলাদারের সমর্থকেরা। সেসময় শেখ মোতাহার আলী'র সমর্থকদের একটি সন্ত্রাসী
দল তাদের ওপর প্রতিহিংসা মূলক হামলা চালায়। এ প্রতিহিংসা মূলক হামলায় অন্তত ১০'জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত ৬'জনকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরবর্তীতে গুরুতর আহত ৬'জনের অবস্থা আশংকাজনক হলে তাত্ক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
গুরুতর আহত ব্যক্তিরা হলেনঃ- মোঃ হালিম শেখ, মোঃ আকবর আলী শেখ, মোঃ নাইম শেখ, মোঃ হামিদ শেখ, মোঃ মোস্তফা শেখ ও মোঃ আলি আজম শেখ। তারা ৭'নং পেড়িখালী ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এ বিষয়ে ৭'নং পেড়িখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আল আমিন হাওলাদার অভিযোগ করে বলেন, আমার নির্বাচনী প্রচারণার সময় শেখ মোতাহার আলী'র কর্মী-সমর্থকেরা আমার সমর্থকদের ওপর হামলা করেছে। মানুষ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে এসব সন্ত্রাসী ও চাঁদাবাজদের প্রত্যাখ্যান করবেন। এবং আমি তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো ইনশাআল্লাহ।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সুব্রত পাল জানান, খবর পেয়ে পুলিশ সরজমিন পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ গুলো নেওয়া হয়েছে। তবে এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সার্পেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।