ফকির আতিয়ার রহমান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৬:৩১
ফকিরহাটে ৪০ পিস ইয়াবা ও ১৫ বোতল কোডিন মিশ্রিত মাদকসহ এক নারী গ্রেফতার
বাগেরহাটের ফকিরহাটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ বোতল কোডিন মিশ্রিত মাদকদ্রব্যসহ মোছা. হ্যাপি বেগম (৩৪) নামের এক নারীকে আটক করা হয়েছে।"""
১১ সেপ্টেম্বর রাত ৩টা ৪০ মিনিটের দিকে ফকিরহাট মডেল থানাধীন বারাশিয়া মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।""
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল বারাশিয়া মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। """
এ সময় মোছা. হ্যাপি বেগমকে আটক করা হয়। পরে তার হেফাজত তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ বোতল কোডিন মিশ্রিত মাদকদ্রব্য WINCIREX উদ্ধার করা হয়।"""
আটক হ্যাপি বেগম ফকিরহাট উপজেলার বারাশিয়া মধ্যপাড়া এলাকার মনির শেখ ওরফে মনি শেখের স্ত্রী।"""
এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক ব্যক্তির বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় নিয়মিত মামলা রুজু এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।