কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬ সকাল ১০:৪৭:২৭
গাজীপুর শিল্প অঞ্চলে নিরাপত্তা জোরদার: ২৯ প্লাটুন বিজিবি,আনসার ও এসআরবি মোতায়েন
গাজীপুর শিল্প অঞ্চলের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ৮ পেট্রোল এস আর বি ও ৬ প্লাটুন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানাযায়, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা জোরদার শ্রমিক অসন্তোষ নিরসন উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন রাখতেই এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মোতায়েনকৃত বিজিবি ও আনসার সদস্যরা গাজীপুরের কোনাবাড়ী,কাশিমপুর, চন্দ্রা পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন শিল্পাঞ্চল এলাকায় টহল দিচ্ছেন।
এছাড়াও যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এস আর বি, শিল্প পুলিশ, মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের সদস্যরাও সমন্বয় করে কাজ করছেন।
আজ সকাল ৮ টার সময় কোনাবাড়ী ও জরুন এলাকায় রিপন নীট ওয়্যার লিঃ ও তুসুকা গার্মেন্টস এর শ্রমিকরা কাজে যোগদান করেন। পরে তারা কিছুক্ষণ পরেই আবার কাজ না করে চলে আসেন। বাধ্য হয়ে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।
এছাড়াও মহানগরীর নাওজোড়, ভোগড়া বাইপাস এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়কে নেমে আসেন। রাস্তা বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে দুই মহাসড়কে যানচলা বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পথচারী পড়েন দূর্পাল্লার যাত্রীরা।
গাজীপুর শিল্প অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান,শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুরে ৩০ টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
তবে একটি সূত্রে বলছে গাজীপুরের কালিয়াকৈর, কোনাবাড়ী ও কাশিমপুরে প্রায় ৪০ টি কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব জানান,গাজীপুর শিল্প অঞ্চল এলাকায় অন্যান্য বাহিনীর পাশাপাশি ৬ প্লাটুন ব্যাটালিয়ন আনসার সদস্য কাজ করছেন।
গাজীপুর পোড়াবাড়ি এসআরবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবজীত পাল বলেন,অন্যান্য বাহিনীর পাশাপাশি গাজীপুর শিল্প অঞ্চলে ৮ পেট্রোল এসআরবি সার্বিক নিরাপত্তায় কাজ করছেন।
গাজীপুর ৬৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান (পিএসসি) জানানা,গাজীপুর শিল্প অঞ্চলের বিভিন্ন এলাকায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।