পীরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ রাত ০৬:০৩:৩২
পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলার মহড়া প্রদর্শ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামাণিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহ্ মোঃ জর্জেট, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নুসরতে খোদা রানা, উপজেলা মহিলা দলের সদস্যসচিব উম্মে কুলসুম এবং সমাজকর্মী নাহিদ পারভিন রিপাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা।
পরে দুর্যোগ মোকাবিলার বিভিন্ন কৌশল প্রদর্শনে মহড়া অনুষ্ঠিত হয়।