পীরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:০৩:২২
পীরগঞ্জে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা ও মেধা বিকাশের লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ‘ওয়ার্ড মাস্টার’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বে-সরকারী উন্নয়ন সংস্থা গুডনেইবারস বাংলাদেশ পীরগঞ্জ সিডিপি আয়োজনে পীরগঞ্জ বণিক সরকারি বালিকা বিদ্যালয়ের হলরুমে এই প্রতিযোগিতা হয়।
গুডনেইবারস পীরগঞ্জ সিডিপি ম্যানেজার বিধান মন্ডলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন রাণীশংকৈল মাধ্যমিক শিক্ষা অফিসার বেলাল উদ্দীন সরকার, পীরগঞ্জ বণিক সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম, হরিপুর একাডেমিক সুপারভাইজার সামসুল হক, রাণীশংকেল একাডেমিক সুপারভাইজার ওবায়দুর হক, গুডইবারস প্রোগ্রাম ম্যানেজার শান্ত চিরান, ইংরেজি শিক্ষক লিয়াকত আলী, রেজাউল করিম, শিক্ষার্থী জয়ন্ত রায়, সাদীক আহম্মেদ প্রমুখ।
উপজেলার ২১টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী ইংরেজি শব্দার্থ ও ভাষার দক্ষতা যাচাইয়ের এই প্রতিযোগিতায় অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণী করা হয়।