পীরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:৫৯:২১
পীরগঞ্জে খ্রীষ্টানদের আত্নিক উদ্দিপনা সভা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে খ্রীষ্টান সম্প্রদায়ের আত্নিক উদ্দিপনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সিন্দুল্যা ব্যাপ্টিষ্ট চার্চে'র আয়োজনে চার্চ প্রাঙ্গনে দিনব্যাপী এই উদ্দিপনা সভা হয়।
সিন্দুল্যা ব্যাপ্টিষ্ট চার্চে'র পালক নরেশ চন্দ্র রায়ে'র সভাপতিত্বে উদ্দিপনা সভা বাইবেল প্রচার করেন, বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ সংঙ্গের সভাপতি উইমিং কমান্ডার খ্রীষ্টফার অধিকারী, ব্যাপ্টিষ্ট চার্চ সংঙ্গের এজিএস রেভারেন্ট বার্নাবাস হেমরম, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি রেভারেন্ট বিষ্ণুপদ রায়, দিনাজপুর ব্যাপ্টিষ্ট চার্চের পালক প্রধান রেভারেন্ট প্রদিপ রত্ন, দিনাজপুর আঞ্চলিক সংঘের সভাপতি হরেন কুমার সিংহ, স্থানীয় পালক ডেভিড মার্ডী সহ আরো অনেকে।
এসময় ব্যাপ্টিষ্ট চার্চে বিভিন্ন বিশ্বাসী বর্গ উপস্থিত ছিলেন।