ফকির আতিয়ার রহমান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০৬:২০
মোরেলগঞ্জে গ্যাসের ট্রাক ও বাস সংঘর্ষ
১১ সেপ্টেম্বর শুক্রবার বাগেরহাটের মোরেলগঞ্জের তুলাতলা এলাকায় একটি যাত্রীবাহী বাস ও গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাকটি প্রচণ্ড ধাক্কায় দুমড়েমুচড়ে যায়।
তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো প্রাণহানি বা হতাহতের সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার তুলাতলা এলাকার মহাসড়কে মোরেলগঞ্জগামী দূরপাল্লার ‘দোলা পরিবহন’-এর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলিন্ডারবাহী একটি মিনি ট্রাকের সংঘর্ষ হয়। বিকট শব্দে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ট্রাকটির সামনের চালকের অংশটি মারাত্মকভাবে চ দুমড়েমুচড়ে যায় এবং বাসের সামনের একাংশও ক্ষতিগ্রস্ত হয়।""""
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধার তৎপরতা শুরু করেন। স্থানীয় উদ্ধারকারীদের সহায়তায় দুর্ঘটনাকবলিত যান দুটিকে সড়কের এক পাশে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়।"""
দুর্ঘটনায় কারিগরি বা শারীরিক কোনো বড় ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা জানতে উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিস কাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।