কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ রাত ১০:১০:৩৩
আখাউড়ায় ১ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ আটক ১
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোলাইমান ভূঁইয়া (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর উত্তরপাড়ায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সোলাইমান ভূঁইয়ার বসতঘরের একটি কক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ার তল্লাশি করে ১ হাজার ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, এ ঘটনায় সোলাইমান ভূঁইয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।