টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৬ রাত ০৭:৫৮:৪৬
টুঙ্গিপাড়ায় ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
টুঙ্গিপাড়া উপজেলার চৌরঙ্গী মোড়ে অবস্থিত ওয়ালটন প্লাজা কার্যালয়ে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সকাল থেকেই এলাকার অসহায়, দুস্থ ও সাধারণ মানুষ চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে ভিড় জমান।
ক্যাম্পে একজন অভিজ্ঞ চিকিৎসক ও তার সহকারী দিনব্যাপী রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসাপত্র প্রদান করেন।
চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা মো. রাকিবুজ্জামান ও মো. বাবু শেখ এ উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, ওয়ালটনের পণ্য কেনার মাধ্যমে এ ক্যাম্পের বিষয়ে জানতে পেরে এখানে এসেছেন। বিনামূল্যে মানসম্মত চিকিৎসাসেবা পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালু রাখার আহ্বান জানান।
টুঙ্গিপাড়া ওয়ালটন প্লাজার ম্যানেজার মো. বাইজিদ মুন্সি বলেন, “ওয়ালটন শুধু ব্যবসায়িক কার্যক্রমেই সীমাবদ্ধ নয়, সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করেই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও ওয়ালটন প্লাজার পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য যেমন উপকারী, তেমনি করপোরেট সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক উদাহরণ হিসেবেও বিবেচিত হবে।