কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৪৩:০২
সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়নের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়ন, ১৪ বছরের বকেয়া বেতন পরিশোধ, জ্যেষ্ঠতা নির্ধারণ ও পদোন্নতির দাবিতে বিক্ষোভ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ করেন ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী।
তাদের অভিযোগ, সুপ্রিম কোর্টের রায়ে চাকরিতে পুনর্বহালের পরও রায়ে উল্লেখিত সুযোগ-সুবিধার পূর্ণ বাস্তবায়ন হয়নি। দীর্ঘ ১৪ বছর ধরে বঞ্চনার শিকার হচ্ছেন তারা। দ্রুত এসব দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা। একই সঙ্গে আজকের মধ্যে সমাধান না হলে আগামীকাল থেকে অহিংস আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।