ফকির আতিয়ার রহমান রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৮:০৭
শারদীয় দূর্গাপুজায় বিভিন্ন মন্দিরে আর্থিক অনুদান দিলেন সমাজসেবক দিব্যেন্দু বোস
বাগেরহাটের রামপালে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন সমাজসেবক এ্যাডভোকেট দিব্যেন্দু বোস। মঙ্গলবার (২০ অক্টোবর) দিনব্যাপী শারদীয় এই অনুষ্ঠানে উপজেলার হুড়কা ইউনিয়নের ঝলমলিয়েশ্বরী সার্বজনীন শ্রীশ্রী দূর্গা মন্দির, গোনাব্রীজ সার্বজনীন দূর্গা মন্দির, ভেকট মারি বেলাই সার্বজনীন দূর্গা মন্দির ও সিদামখালী সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন ও নিজস্ব তহবিল হতে আর্থিক অনুদান প্রদান করেন তিনি। এসময় উপস্থিত সকল মন্দির কমিটি ও আগত ভক্তবৃন্দদের সাথে কুশল বিনিময় করেন। এ্যাডভোকেট ও সমাজসেবক দিব্যেন্দু বোস দীর্ঘদিন এই জনপদের হুড়কা ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমুখী কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রয়েছে। তিনি একজন মানবিক ও দানবীর ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত।
হুড়কা ইউনিয়নের ন্যয়নীতি ও সুশাসন প্রতিষ্ঠায় আগামী স্থানীয় নির্বাচনে একজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে সবার সহযোগিতা ও দোয়া, আর্শিবাদ কামনা করেছেন তিনি।
এসময় দিনব্যাপী পূজা মন্ডপ পরিদর্শনকালে ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তার সাথে ছিলেন।