মোঃ শামীম হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি
প্রকাশ : ১ জুলাই ২০২৬ দুপুর ০১:৪৭:২৩
জামালপুরে বিচারক দম্পত্তির বাড়িতে চুরি
জামালপুর শহরে এক বিচারক দম্পত্তির বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩০জুন) সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে শহরের আমলাপাড়া এলাকায় বিচারক দম্পত্তির ভাড়া বাসায় এই চুরির ঘটনা ঘটে।
বিচারক দম্পত্তি মোঃ আহমাদুল কবির সাকিল জামালপুর জেলা ও দায়রাজজ আদালতের মেলান্দহ জজ আদালতে এবং নুসরাত জেরিন জেনি দেওয়ানগঞ্জ আদালতে সিভিল জজ হিসেবে কর্মরত আছেন।
পুলিশ জানায়, শহরের দেওয়ানপাড়ায় জনৈক আনোয়ার হোসেনের বাসা ভাড়া নিয়ে বিচারক দম্পতি থাকেন। বাসায় না থাকার সুযোগে তৃতীয় তলার জানালার গ্রীল কেটে নগদ ১ লাখ টাকা, ৭ ভরি স্বর্ণ, হীরার আংটি ও মূল্যবার জিনিস চুরি হয়। সব মিলিয়ে ২০ লাখ টাকার বেশি মালামাল চুরি হয়েছে বলে জানিয়েছে বিচারক দম্পত্তি।
জামালপুর সদর থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল তদন্ত করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।