নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ রাত ০৮:৫৬:০১
১৯ অক্টোবর সারাদেশে সোনার দোকান বন্ধ
সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আগামী ১৯ অক্টোবর ঢাকাসহ দেশের সব সোনার (জুয়েলারি) প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
রোববার (১৮ অক্টোবর) সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এর সভাপতি এনামুল হক এর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানা হয়েছে।
এতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে অষ্টমী পূজার দিন অর্থাৎ আগামীকাল (১৯ অক্টোবর) সোমবার সারাদেশে সব জুয়েলারি দোকান পূর্ণদিবস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাজুস। ওই দিন দেশের সব জুয়েলারি দোকান বন্ধ থাকবে।