নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৭:১০
ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
১৪ নভেম্বর শনিবার ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি এবং শিশু দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিষয়ে ডাক্তারগণ বিনামূল্যে রোগীদের চিকিৎসা পরামর্শ দেন, মেডিকেল ক্যাম্পে ডায়াবেটিস পরীক্ষা ফ্রি করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইউরোলজিস্ট, ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর ডা: এম ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে দি বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এম রুহুল আমিন ও ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের এক্সিকিউটিভ চেয়ারম্যান প্রফেসর ডা. সৈয়দ আফজালুল করিম ও ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের কনসালটেন্টসহ আরো অনেকে।
ক্যাম্পটি সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত পরিচালিত হয়। হাসপাতালের বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারগণ চেম্বারে ফ্রি রোগী দেখেন। এছাড়া ফ্রি হেলথ চেক-আপসহ প্যাথলজি পরীক্ষায় মেডিকেল ক্যাম্প উপলক্ষে বিশেষ ছাড় দেওয়া হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ৩০০ জন সাধারণ মানুষ ও রোগীরা ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নেন।
ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. শায়দাহ উল্লাহ, ডা. তাহমিনা ফেরদৌসী, শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ গোলাম হাফিজ, সহযোগী অধ্যাপক ডা. মোঃ মিজানুর রহমান (অব.), মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. মনির হোসেন সোহেল ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নেন।
ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর ডা: এম ফখরুল ইসলাম বলেন, নভেম্বর মাসে তিনটি গুরুত্বপূর্ণ দিবস, বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি এবং শিশু দিবসকে সমন্বিত করে আজ ১৪ নভেম্বর আমরা এই বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। ডায়াবেটিসকে নীরব ঘাতক বলা হয়। সময় মতো নিয়ন্ত্রণ না করলে এটি শরীরের বিভিন্ন অঙ্গে মারাত্মক ক্ষতি করতে পারে। অন্যদিকে বক্ষব্যাধি ও শ্বাসতন্ত্রের রোগ প্রতিরোধে সচেতনতা এবং বিশুদ্ধ পরিবেশ অত্যন্ত জরুরি। পাশাপাশি শিশুদের সঠিক যত্ন, পুষ্টি ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা না গেলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে।
আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য হলো মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এবং সাধারণ মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। আমরা বিশ্বাস করি সচেতনতাই সুস্থতার প্রথম পদক্ষেপ। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা এই ধরনের আয়োজন করে থাকি।
ক্যাম্পে কর্মসূচি গুলো হলো: দিনব্যাপী অভিজ্ঞ ডাক্তারগণ সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিনামূল্যে রোগী দেখবেন। ডায়াবেটিস চেক-আপ (আরবিএস স্ক্রিনিং টেস্ট) ও ব্লাড প্রেসার চেক-আপ ফ্রি করা হবে। ক্যাম্পে প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষায় ৫০% এবং অন্যান্য পরীক্ষায় ৪০% ছাড় দেওয়া হবে। আগ্রহীদের জন্য ১০০০/- টাকায় প্যাকেজে হেলথ চেক-আপের ব্যবস্থা থাকবে। কেউ আগ্রহী হলে রেজিস্ট্রেশনের মাধ্যমে উপরোক্ত চিকিৎসা সেবা নিতে পারবেন।