নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১ জুলাই ২০২৬ বিকাল ০৫:৪২:০২
আতিউরসহ তিন গভর্নরের তথ্যের খোঁজে দুদক
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ সাবেক তিন গভর্নরের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১ জুলাই) দুদকের উপপরিচালক (ডিডি) মমিনুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে এ তথ্য চাওয়া হয়।
চিঠিতে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, ফজলে কবির এবং আবদুর রউফ তালুকদারের মেয়াদের যাবতীয় তথ্য বাংলাদেশ ব্যাংকের আলোচিত রিজার্ভ চুরি, এস আলম গ্রুপের হাজার হাজার কোটি টাকা লোপাট এবং বিভিন্ন ঋণ জালিয়াতির নীতিগত সহায়তার অভিযোগ রয়েছে। এমতাবস্থায় তাদের ব্যাংক হিসাব, সম্পদ ও ক্ষমতার অপব্যবহারসংক্রান্ত সব ধরনের রেকর্ড দ্রুত সরবরাহ করার অনুরোধ করা হয়।
অভিযুক্তদের মধ্যে ড. আতিউর রহমান ও আবদুর রউফ তালুকদার ইতোমধ্যে দেশত্যাগ করেছেন এবং সাবেক ডেপুটি গভর্নরদের কয়েকজন বর্তমানে কারাবন্দি রয়েছেন।