নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫৭:১৬
বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ আসবে নবায়নযোগ্য জ্বালানি থেকে: জ্বালানি প্রতিমন্ত্রী
২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদা ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটাতে চায় সরকার বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সোমবার (১৬ নভেম্বর) সকালে বিদ্যুৎ ভবনে এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ তথ্য জানান।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করাই মূল লক্ষ্য। এক্ষেত্রে সরকার সহায়ক নীতি প্রণয়ন করেছে। এছাড়া লক্ষ্য অর্জনে ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াট সোলার প্রকল্প ভূমিকা রাখবে বলেও জানান তিনি।
তিনি বলেন, এই প্রকল্প সফলভাবে শেষ করতে পারলে অন্যরা এখানকার শিক্ষা কাজে লাগাতে পারবে বলে আশা করেন তিনি। এসময় কাজের মানের ক্ষেত্রে কোনো আপোষ না করে যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন করার তাগিদ দেন প্রতিমন্ত্রী।