নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:০১:৪৪
পারস্পরিক সম্মান-মর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক: চিফ হুইপ
পারস্পরিক সম্মান, মর্যাদা ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।
নুরুল ইসলাম মনি বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী দেশ। আমরা কোন প্রতিবেশীকে ইগনোর করি না। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন ‘সবার আগে বাংলাদেশ’। আমরা বাংলাদেশকে গুরুত্ব দিয়ে যার সঙ্গে যেভাবে সম্পর্ক তৈরি করা সম্ভব সেটা আমরা করবো।’
এসময় দু’দেশের মধ্যে সম্পর্ক নিয়ে চিফ হুইপ বলেন, ‘ভারত-বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক মর্যাদার ভিত্তিতে বজায় রাখা হবে।’
নুরুল ইসলাম মনি বলেন, ‘গত ১৬-১৭ বছর যারা দেশের মানুষের উপর নিপীড়ন চালিয়েছে, গুম-খুন করেছে এমন অনেকেই ভারতে পালিয়ে গেছে। ভারতের কাছে প্রত্যাশা করব কোন অপরাধীকে তারা যেনো আশ্রয়-প্রশ্রয় না দেয়।’
এসময় ভারত বাংলাদেশের কল্যাণ চাইলে যারা এদেশের গণতন্ত্র ও মানবাধিকার ধ্বংস করেছে তাদের জায়গা দেবে না বলেও উল্লেখ করেন তিনি।
ইত্তেফাক/এনটিএম
বিষয়:
ভারতরাজধানীচিফ হুইপপ্রধানমন্ত্রী তারেক রহমান
এ সম্পর্কিত আরও পড়ুন
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব অ্যান্ডা ফিলিপ।
সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ
প্রধানমন্ত্রী অবশ্যই ভারত সফর করবেন, তবে তারিখ নির্ধারণ করা হয়নি: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রী অবশ্যই ভারত সফর করবেন, তবে তারিখ নির্ধারণ করা হয়নি: হুমায়ুন কবির
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
উৎসাহ বাড়াতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ইত্তেফাক গ্রাফিক্স
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি’
এ সম্পর্কিত আরও পড়ুন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। ছবি: সংগৃহীত
দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি অ্যান্ডা ফিলিপের সঙ্গে সৌজন্য সাক্ষাত। সংগৃহীত
দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী
কথা বলছেন ডা. জাহেদ উর রহমান। ছবি : সংগৃহীত
নতুন পে-স্কেল নিয়ে তথ্য উপদেষ্টার ব্যাখ্যা
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সংগৃহীত
অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার
The Daily Ittefaq
app store google play
সম্পাদক: তাসমিমা হোসেন
প্রকাশক: তারিন হোসেন
ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিঃ-এর পক্ষে তারিন হোসেন কর্তৃক ৪০, কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত ও মুহিবুল আহসান কর্তৃক নিউ নে