নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৬ রাত ১১:০২:০২
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল রূপগঞ্জ
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সোমবার রাত ৯টা ২৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। আকস্মিক এই কম্পনে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪। এর উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা।
এর আগে চলতি মাসেও একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। গত ১৮ জুন রাত ৯টা ২৯ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রার, ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে ৪ দশমিক ৫ মাত্রার এবং ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।