নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৩৯:৫৪
কেরানীগঞ্জে আগুনে পুড়ছে প্লাস্টিক কারখানা, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
রাজধানীর কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। এ ছাড়া আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা তালহাবিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দুপুরে কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় আগুন লাগে। ১২টা ২৫ মিনিটে সংবাদ পাওয়ার পর ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। এছাড়া আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।