নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:১৮:৫৪
মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন
রাজধানীর মহাখালী টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা একটি এসি বাস আগুন লেগেছে।
বৃহস্পতিবার দুপুর ১টা ৪৬ মিনিটের দিকে ‘প্রাইম’ পরিবহনের ওই বাসে আগুন লাগে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।’
তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।