ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

বগুড়ায় এমপির উপস্থিতিতে ডিসির সঙ্গে পূজা কমিটির নেতাদের হট্টগোল

বগুড়ায় এমপির উপস্থিতিতে ডিসির সঙ্গে পূজা কমিটির নেতাদের হট্টগোল


শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেওয়ার সুযোগ না পাওয়াকে কেন্দ্র করে বগুড়ায় জেলা প্রশাসকের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতাদের হট্টগোলের ঘটনা ঘটেছে। একপর্যায়ে ক্ষোভ প্রকাশ করে সভা বর্জন করে কক্ষ থেকে বেরিয়ে যান জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা। পরে বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার অনুরোধে তারা আবার বৈঠকে যোগ দেন।সোমবার দুপুরে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে জেলার ১৩টি উপজেলার সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধি ও পূজা উদযাপন পরিষদের নেতাদের নিয়ে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা শুরু হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।সভায় কয়েকজন উপজেলা পর্যায়ের পূজা উদযাপন কমিটির প্রতিনিধি বক্তব্য দেওয়ার পর জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান সময় স্বল্পতার কথা জানান। এরপর রাজনৈতিক নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা বক্তব্য দেন।এ সময় জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা নিজেদের এলাকার পূজা আয়োজনের বিভিন্ন সমস্যা ও প্রস্তাব তুলে ধরার সুযোগ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাসসহ কয়েকজন নেতা হট্টগোল করে সভাকক্ষ থেকে বেরিয়ে যান।পরে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা পরিস্থিতি সামাল দেন। তাঁর অনুরোধে পূজা পরিষদের নেতারা আবার সভায় ফিরে আসেন।ধুনট উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা বলেন, তিনি কিছুক্ষণ বক্তব্য দিয়েছেন। তাঁর আগে আরও কয়েকজন প্রতিনিধি কথা বলেছেন। এরপর বক্তব্য সংক্ষিপ্ত করার কথা জানানো হলে উপস্থিত নেতারা অসন্তোষ প্রকাশ করেন।জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাস বলেন, বছরে একটি দিন জেলা প্রশাসনের সঙ্গে পূজা উদযাপন নিয়ে কথা বলার সুযোগ আসে। জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতারা ৩০-৩৫ কিলোমিটার দূর থেকে সভায় এসেছেন। তাঁদের অনেক বিষয় ও দাবি-দাওয়া ছিল। কিন্তু সেই বৈঠকে কথা বলার সুযোগ না দেওয়ায় তাঁরা কষ্ট পেয়েছেন।তিনি বলেন, জেলা প্রশাসনের আমন্ত্রণেই তাঁরা সভায় গিয়েছিলেন। সেখানে কথা বলার সুযোগ না থাকলে এমন সভার প্রয়োজন কী—এমন প্রশ্ন তুলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। পরে এমপি রেজাউল করিম বাদশার অনুরোধে তাঁরা সভায় ফিরে যান।ঘটনার বিষয়ে বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, পূজা উদযাপন কমিটির নেতাদের বক্তব্য দেওয়ার পর্বে জেলা কমিটির নেতৃবৃন্দ কথা বলেননি। পরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা বক্তব্য দেওয়ার সময় তাঁরা কেন তাঁদের সময় দেওয়া হয়নি—এ নিয়ে আপত্তি জানান। এতে তাঁরা মনঃক্ষুণ্ন হয়ে সভা থেকে বেরিয়ে যান। পরে অবশ্য তাঁরা আবার বৈঠকে যোগ দেন।

১৩ ঘন্টা আগে

কুমিল্লায় নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু

কুমিল্লায় নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু


গ্রাহকদের কাছে আরও সুবিধাজনক ও উন্নত সেবার অভিজ্ঞতা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে কুমিল্লায় একটি নতুন গ্রামীণফোন সেন্টার (জিপিসি) চালু করেছে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান সম্প্রতি কুমিল্লা শহরের ঝাউতলায় নতুন হাইব্রিড সেন্টারটি উদ্বোধন করেন। এ সময় গ্রামীণফোনের হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড সার্ভিস আব্দুল্লাহ আল মাহমুদ, হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন মোহাম্মদ শরীফ মাহমুদ খান, চট্টগ্রাম সার্কেল বিজনেস হেড ইমন কল্যাণ দত্ত এবং কুমিল্লা গ্রামীণফোন সেন্টারের পার্টনার সাইফুল মাহমুদ সুমন উপস্থিত ছিলেন।গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এই নতুন সেন্টারটি চালু করেছে গ্রামীণফোন। কুমিল্লার সমৃদ্ধ ঐতিহ্য এবং স্বতন্ত্র বৈশিষ্ট্যকে তুলে ধরতে সেন্টারের ভেতরের নকশায় টেরাকোটা দেয়াল ব্যবহার করা হয়েছে, যা কুমিল্লার ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলোর আদলে তৈরি। ফলে সেবা গ্রহণের সময় স্থানীয় সংস্কৃতির আবহ খুঁজে পাবেন গ্রাহকরা। প্রশিক্ষিত ও অভিজ্ঞ সেবা প্রদানকারীদের দিয়ে পরিচালিত এই সেন্টারটি গ্রাহকদের নানা রকম চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা ও সমাধান প্রদান করবে।নতুন গ্রামীণফোন সেন্টারে আসা গ্রাহকরা একই ছাদের নিচে গ্রামীণফোনের সব ধরণের টেলিযোগাযোগ সেবা, ডিজিটাল সল্যুশন, ডিভাইস এবং আধুনিক পণ্যগুলো পেয়ে যাবেন। প্রয়োজনীয় সেবা ও সল্যুশনলোকে এক জায়গায় নিয়ে এসে সেন্টারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন গ্রাহকদের কাছে সবকিছু সহজলভ্য হয়।গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান বলেন, “গ্রামীণফোনে আমরা আমাদের সেবাগুলোকে আরও সহজলভ্য, সুবিধাজনক এবং গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ করতে নিরন্তর কাজ করে যাচ্ছি। একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য ইন্টারনেট অভিজ্ঞতা নিশ্চিত করে আমাদের '১ বাংলাদেশ ১ ইন্টারনেট'র আওতায় দেশজুড়ে গ্রাহকদের ডিজিটাল জীবনকে আরো উপভোগ্য করার দিকে মনোযোগ দিয়েছি আমরা; পাশাপাশি তাদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টিতেও আমরা গুরুত্ব দিচ্ছি। কুমিল্লায় নতুন গ্রামীণফোন সেন্টারটি সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন- গ্রাহকদের জন্য একই ছাদের নিচে আমাদের সেবা, ডিজিটাল সল্যুশন ও কাস্টমার সাপোর্ট নিয়ে এসেছি আমরা। আমাদের প্রত্যাশা এই সেন্টারটি একটি আস্থার ঠিকানা হয়ে উঠবে যেখানে তাদের প্রয়োজনীয় সহায়তা ও সল্যুশন সহজেই পাবেন গ্রাহকরা। একটি নিরাপদ ও আরো স্মার্ট ভবিষ্যত গড়ে তোলায় অবদান রাখতে সংযোগ ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে যাবে গ্রামীণফোন।”নতুন এই সেন্টারটি কুমিল্লায় গ্রামীণফোনের কাস্টমার সার্ভিস নেটওয়ার্ককে আরও সংহত করেছে। কোম্পানির নিত্যনতুন সংযোগ এবং ডিজিটাল সেবাসমূহের সাথে সহজে গ্রাহকদের পরিচয় করিয়ে দিতে ভূমিকা রাখবে সেন্টারটি।

১ দিন আগে

বাগেরহাট গণপূর্তের নির্বাহী প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ভুয়া কাগজপত্রে কোটি টাকা আত্মসাৎ বাগেরহাট গণপূর্তের নির্বাহী প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা


জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ভুয়া রেকর্ডপত্র বানিয়ে চট্টগ্রাম আগ্রাবাদের বাণিজ্যিক এলাকায় সরকারি জমির মালিকানা দেখিয়ে ভোগদখল ও ভাড়া পরিশোধ না করে প্রায় চব্বিশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাগেরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার (৪ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক) আকতারুল ইসলাম এসব তথ্য জানান।অন্য আসামিরা হলো– মেসার্স কনকর্ড ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. ফরিদ আহমেদ, আগ্রাবাদ কনভেনশন হলের স্বত্বাধিকারী মো. ফাহিম আহমেদ, ফাতেমা বেগম, হাসিনা মমতাজ, মো. ফয়েজ আহমেদ, রোকেয়া সুলতানা ও শাহীন সুলতানা।তিনি জানান, চট্টগ্রাম আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় ২৪.৯৬ শতক সরকারি জমি জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র বানিয়ে তা ভোগদখল ও ভাড়া পরিশোধ না করে ২৩ কোটি ৬৮ লক্ষ ৩৯ হাজার ২৬৮ টাকা আত্মসাৎ ও ভোগদখলে রাখার অপরাধে মামলা রুজুর অনুমোদন দিয়েছে দুদক।অভিযোগে, আগ্রাবাদ কনভেনশন হলের স্বত্বাধিকারী মোহাম্মদ ফাহিম আহমেদ, চট্টগ্রাম গণপূর্ত বিভাগের সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী ও বর্তমান বাগেরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহ-আলম ফারুকসহ আটজনের বিরুদ্ধে একে অপরের সহযোগিতায় অর্পিত ক্ষমতার অপব্যবহারপূর্বক নিজে লাভবান হয়ে এবং অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ভুয়া রেকর্ডপত্র বানিয়ে তা খাঁটি হিসেবে ব্যবহার করা হয়।এ ঘটনায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে চট্টগ্রাম আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার ২৪.৯৬ শতক সরকারি জমি ও ভাড়া পরিশোধ না করে তেইশ কোটি আটষট্টি লক্ষ উনচল্লিশ হাজার দুইশত আটষট্টি টাকা আত্মসাৎ ও ভোগদখলে রাখার অপরাধে তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে ১টি মামলা রুজুর অনুমোদন দিয়েছে কমিশন।

১ দিন আগে

এক রাতে পরপর ৩ ভূমিকম্প

এক রাতে পরপর ৩ ভূমিকম্প


মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত ও ভারতের মিজোরাম-ত্রিপুরা এলাকায় এক রাতেই পরপর তিন দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এসব ভূমিকম্পের কম্পন বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় অনুভূত হয়।শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১২ মিনিট থেকে রাত ১টা ২৭ মিনিটের মধ্যে এসব ভূমিকম্প হয়।ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়।এর এক মিনিট পর রাত ১২টা ১৩ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ভারতের মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এর কম্পন চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়।পরে রাত ১টা ২৭ মিনিটে ত্রিপুরার আগরতলা এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এর কম্পন ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকাতেও মৃদুভাবে অনুভূত হয়েছে।অল্প সময়ের ব্যবধানে পরপর তিন দফা ভূমিকম্প অনুভূত হওয়ায় রাতের বেলায় বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

১ দিন আগে

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া: শ্রমমন্ত্রী

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া: শ্রমমন্ত্রী

৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৮:০৫

১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:১৩:৫১

পীরগঞ্জে টাঙ্গন নদীর ওপর চেরকুরঘাট সেতুর উদ্বোধন

পীরগঞ্জে টাঙ্গন নদীর ওপর চেরকুরঘাট সেতুর উদ্বোধন

৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪৫:২৫

এনসিপির টুঙ্গিপাড়া কমিটি গঠনের ৮ দিন পরই আহ্বায়কের পদত্যাগ

এনসিপির টুঙ্গিপাড়া কমিটি গঠনের ৮ দিন পরই আহ্বায়কের পদত্যাগ

৪ অক্টোবর ২০২৬ রাত ১০:৫৭:০৯

শাহজালাল বিমানবন্দরে জরুরি মহড়া, উড়োজাহাজে আগুনের কল্পিত পরিস্থিতিতে উদ্ধার অভিযান

শাহজালাল বিমানবন্দরে জরুরি মহড়া, উড়োজাহাজে আগুনের কল্পিত পরিস্থিতিতে উদ্ধার অভিযান

৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১২:৪৭

মতলব উত্তরে মাদক-কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩, আটক ২১

মতলব উত্তরে মাদক-কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩, আটক ২১

৪ অক্টোবর ২০২৬ দুপুর ১২:২৭:৩২

বগুড়া কারাগারে হাজতি আসামির মৃত্যু

বগুড়া কারাগারে হাজতি আসামির মৃত্যু

৫ অক্টোবর ২০২৬ রাত ১১:২৫:২৮

ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:১৮:৫৩

সাংবাদিক আবারারের বাবার মৃত্যুতে ঢাকা সাংবাদিক ফোরামের শোক

সাংবাদিক আবারারের বাবার মৃত্যুতে ঢাকা সাংবাদিক ফোরামের শোক

৪ অক্টোবর ২০২৬ রাত ০৬:৩২:০৩

পুলিশের ৭২ কর্মকর্তাকে একযোগে বদলি

পুলিশের ৭২ কর্মকর্তাকে একযোগে বদলি

৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫২:৫০

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

৪ অক্টোবর ২০২৬ রাত ০৭:৪৩:৫৩

1–15 / মোট 69টি সংবাদ | পৃষ্ঠা 1 / 5
শিরোনাম
জিয়াউলের বিরুদ্ধে গুম-খুনের মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য আজ প্রধানমন্ত্রীর দিল্লি সফরের পরিকল্পনায় প্রধান চ্যালেঞ্জ ভারতে শেখ হাসিনার কর্মকাণ্ড সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক ও পাকিস্তান বগুড়া কারাগারে হাজতি আসামির মৃত্যু ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা বগুড়ায় এমপির উপস্থিতিতে ডিসির সঙ্গে পূজা কমিটির নেতাদের হট্টগোল দুর্গাপূজায় মিলবে টানা পাঁচ দিনের ছুটি ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ ৩১ অক্টোবর কসবায় সঞ্চালন লাইন ছিদ্র করে গ্যাস চুরির চেষ্টা চকরিয়ায় ভোক্তা অধিকারের অভিযান ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা জিয়াউলের বিরুদ্ধে গুম-খুনের মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য আজ প্রধানমন্ত্রীর দিল্লি সফরের পরিকল্পনায় প্রধান চ্যালেঞ্জ ভারতে শেখ হাসিনার কর্মকাণ্ড সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক ও পাকিস্তান বগুড়া কারাগারে হাজতি আসামির মৃত্যু ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা বগুড়ায় এমপির উপস্থিতিতে ডিসির সঙ্গে পূজা কমিটির নেতাদের হট্টগোল দুর্গাপূজায় মিলবে টানা পাঁচ দিনের ছুটি ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ ৩১ অক্টোবর কসবায় সঞ্চালন লাইন ছিদ্র করে গ্যাস চুরির চেষ্টা চকরিয়ায় ভোক্তা অধিকারের অভিযান ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা