দক্ষিণ কোরিয়া প্রতিনিধি: এম এ আলিম
প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬ রাত ০৯:৪৯:৫৮
দক্ষিণ কোরিয়ায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও কর্মী সম্মেলন
দক্ষিণ কোরিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বাংলাদেশের ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি, দক্ষিণ কোরিয়া শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও কর্মী সম্মেলন।
রোববার (৮ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার সিহুং শহরের সিহুং ইকো সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব জনাব রুহুল কোবির রিজভী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকন।
দক্ষিণ কোরিয়া বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম জামান সজলের সভাপতিত্বে এবং সদস্য সচিব হারুন অর রশিদ হিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে সিনিয়র যুগ্ন আহবায়ক হাসিবুল কবির হাসিব সহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, প্রবাসে নেতাকর্মীদের ঐক্য ও সংহতি বজায় রাখা এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রবাসীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে নেতাকর্মীরা দলীয় ঐক্য সুসংহত করা এবং দক্ষিণ কোরিয়ায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।