ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

রিয়াদে আগামী ৯ ও ১০ অক্টোবর কনস্যুলার সেবা দেবে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার টিম

রিয়াদে আগামী ৯ ও ১০ অক্টোবর কনস্যুলার সেবা দেবে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার টিম


সৌদি আরবের রাজধানী রিয়াদে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে বাংলাদেশ দূতাবাস।তাবারজাল-আলজাওফ ও এর পার্শ্ববর্তী এলাকাসমূহে বসবাসরত বাংলাদেশিদের কনস্যুলার সেবা দিতে আগামী ৯ ও ১০ অক্টোবর, শুক্রবার ও শনিবার একটি কনস্যুলার টিম সেখানে অবস্থান করবে।দূতাবাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাবারজাল আল ফাহদা, দাইরেজা রোড, দাইরেজা, তাবারজাল-আলজাওফ এলাকায় এই সেবা কার্যক্রম পরিচালিত হবে।কনস্যুলার টিমের মাধ্যমে প্রবাসীরা ই-পাসপোর্টের আবেদন গ্রহণ ও পাসপোর্ট ডেলিভারি, শ্রম কল্যাণসংক্রান্ত বিভিন্ন সেবা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হিসেবে প্রবাসী কল্যাণ কার্ড তৈরি, স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় আকামার মেয়াদ উত্তীর্ণ বা হুরুবপ্রাপ্তদের আবেদন গ্রহণসহ বিভিন্ন সেবা নিতে পারবেন।এছাড়া সোনালী ব্যাংকের সেবা, ট্রাভেল পারমিট প্রদান, কনস্যুলার ডকুমেন্ট সত্যায়ন, আমমোক্তারনামা প্রদান এবং পুলিশ ক্লিয়ারেন্সের জন্য প্রয়োজনীয় প্রত্যয়নপত্রসহ বিভিন্ন কনস্যুলার সেবাও দেওয়া হবে।দূতাবাস জানিয়েছে, ই-পাসপোর্টের আবেদনকারীদের অনলাইনে পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে। পাশাপাশি ই-পাসপোর্টের ছবির জন্য গাঢ় রঙের রঙিন পোশাক পরিধান করে আসার জন্যও অনুরোধ করা হয়েছে। সাদা বা হালকা রঙের পোশাক পরা যাবে না।প্রবাসীদের সুবিধার্থে দূতাবাসের পক্ষ থেকে এই ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা আয়োজন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

১ দিন আগে

৯ মাসে বাংলাদেশিসহ আটক ৩৭ হাজার,  মালয়েশিয়ায় অবৈধদের বিরুদ্ধে কঠোর অভিযান

৯ মাসে বাংলাদেশিসহ আটক ৩৭ হাজার, মালয়েশিয়ায় অবৈধদের বিরুদ্ধে কঠোর অভিযান


মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নজিরবিহীন অভিযান চলছে। চলতি বছরের প্রথম নয় মাসে দেশজুড়ে ১০ হাজার ৩৭৪টি অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৩৭ হাজার ৩১৩ জন অবৈধ অভিবাসীকে (পিএটিআই) আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। একই সময়ে ১ লাখ ৩৭ হাজার ৬০৩ জনকে যাচাই করা হয়েছে। তবে এসব অভিযানে কতজন বাংলাদেশি আটক হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।শুধু অবৈধ অভিবাসীদের আটকের মধ্যেই অভিযান সীমাবদ্ধ রাখেনি মালয়েশিয়া। তাদের নিয়োগ, আশ্রয় ও অবৈধভাবে অবস্থানের সুযোগ করে দেওয়ার অভিযোগে ১ হাজার ৮০৯ জন নিয়োগকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৬৯২ জনই মালয়েশিয়ার নাগরিক।শুক্রবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এসব তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে শুধু অবৈধ অভিবাসীদের টার্গেট করা হচ্ছে না। যারা তাদের নিয়োগ দেয়, আশ্রয় দেয় কিংবা অবৈধভাবে দেশে অবস্থানের সুযোগ করে দেয়, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।তিনি বলেন, অবৈধ অভিবাসীদের নিয়োগ ও আশ্রয়দাতা নিয়োগকর্তাদের বিরুদ্ধে সাম্প্রতিক বছরগুলোতে ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৩ সালে ৩৪৬ জন নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হলেও ২০২৪ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৮৫৯ জনে। ২০২৫ সালে গ্রেপ্তার করা হয় ২ হাজার ২০২ জনকে। আর চলতি বছরের প্রথম নয় মাসেই গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৮০৯ জন।সাইফুদ্দিন বলেন, অবৈধ অভিবাসনবিরোধী অভিযান শুধু বিদেশিদের আটক করার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। যারা তাদের নিয়োগ, আশ্রয় ও অবৈধ অবস্থানকে উৎসাহিত করে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে।তার ভাষ্য, মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীর উপস্থিতি দীর্ঘদিনের সমস্যা। অতীতের প্রশাসনিক ব্যবস্থার দুর্বলতা ও অনিয়মকে কাজে লাগিয়ে বিভিন্ন চক্র এবং দায়িত্বহীন নিয়োগকর্তারা পরিস্থিতিকে আরও জটিল করেছে।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অভিবাসন বিভাগ সারা দেশে প্রতিদিন আইন প্রয়োগকারী অভিযান চালিয়ে যাবে। এসব অভিযান কোনো নির্দিষ্ট ঘটনা কিংবা সাময়িক জনমতের চাপের ওপর নির্ভর করবে না।সাইফুদ্দিন স্পষ্ট করে বলেন, ‘এটি মৌসুমি অভিযান নয়।’ কোনো ঘটনা জনসমক্ষে আলোচনায় এলেই শুধু অভিযান পরিচালনা করা হবে—এমন নয়। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় অবৈধ অভিবাসনকে ঘিরে অপব্যবহারের পুরো চক্র ভেঙে দিতে অভিযান অব্যাহত থাকবে।তিনি বিদেশি নাগরিকদের বৈধ পথে মালয়েশিয়ায় প্রবেশ এবং দেশটির অভিবাসন আইন মেনে চলার আহ্বান জানান। অবৈধভাবে প্রবেশ, জাল কাগজপত্র ব্যবহার কিংবা অনুমোদিত সময়ের বেশি অবস্থানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।একই সঙ্গে আর্থিক লাভের আশায় অবৈধ অভিবাসীদের নিয়োগ কিংবা আশ্রয় না দিতে নিয়োগকর্তাদের সতর্ক করেছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।

৪ দিন আগে

সৌদি আরবে প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ সতর্কবার্তা

সৌদি আরবে প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ সতর্কবার্তা


সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন ও সামাজিক শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস।দূতাবাসের এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবের স্থানীয় আইন ও সামাজিক শান্তি-শৃঙ্খলা পরিপন্থী কিংবা বিতর্কিত কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।বিজ্ঞপ্তিতে বিশেষভাবে সংরক্ষিত এলাকা, স্থাপনা ও সংবেদনশীল ঘটনা বা বিষয় নিয়ে ছবি তোলা ও ভিডিও ধারণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।এছাড়া ফেসবুক, ইউটিউব, এক্সসহ সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় আইন, জননিরাপত্তা বা জনশৃঙ্খলার বিরোধী কোনো বিষয় প্রকাশ, প্রচার, সংরক্ষণ, আদান-প্রদান, লাইক, কমেন্ট বা শেয়ার না করার জন্য প্রবাসীদের অনুরোধ করা হয়েছে।দূতাবাস ও কূটনৈতিক এলাকার অভ্যন্তরে, বাইরে কিংবা আশপাশে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা এবং অনুমতি ছাড়া ছবি বা ভিডিও ধারণ থেকেও বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।দূতাবাস জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য করা স্থানীয় সৌদি আইনে দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।নিরাপদ ও সুশৃঙ্খল প্রবাসীজীবন নিশ্চিত করতে সকল বাংলাদেশিকে দায়িত্বশীল আচরণ, সচেতনতা এবং সৌদি আরবের আইন ও বিধিবিধানের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, রিয়াদ।

৬ দিন আগে

অক্টোবরে শুরু হবে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা

অক্টোবরে শুরু হবে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা


বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে প্রথম দফার আলোচনা আগামী অক্টোবরের শেষ দিকে ঢাকায় শুরু হতে যাচ্ছে। এ লক্ষ্যে মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল ঢাকা সফর করবে। প্রথম দফার আলোচনায় দুই দেশের বাজারসুবিধা, ব্যবসার সুযোগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।বৃহস্পতিবার কুয়ালালামপুরে এ তথ্য জানিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। একই দিন মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের (এমআইটিআই) জ্যেষ্ঠ কর্মকর্তা ড. রশিদি সাইদও ঢাকায় অক্টোবরের শেষ দিকে প্রথম দফার আলোচনা অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি হবেন এমবিএফটিএ আলোচনায় মালয়েশিয়ার প্রধান আলোচক।ড. রশিদি সাইদ বলেন, প্রথম দফার আলোচনায় দুই দেশ নিজেদের প্রয়োজন চিহ্নিত করার পাশাপাশি একে অপরকে কী ধরনের বাণিজ্যসুবিধা দিতে পারে, তা নিয়ে আলোচনা করবে। বাজারে প্রবেশাধিকার ও ব্যবসার নতুন সুযোগসহ পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় আলোচনায় আসবে। পরবর্তী বৈঠকগুলো চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত চলবে।হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে এফটিএ স্বাক্ষরের জন্য ২০২৭ সালের ডিসেম্বরকে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অক্টোবরে ঢাকায় প্রথম দফার আলোচনা চুক্তি সম্পাদনের প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।গত জুনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের সময় দুই দেশের সরকারপ্রধান এফটিএ আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হন। ওই সফরের যৌথ বিবৃতিতে ২০২৭ সালের মধ্যে একটি ব্যাপক, ভবিষ্যৎমুখী ও পারস্পরিকভাবে লাভজনক এফটিএ সম্পন্ন করার অঙ্গীকার করা হয়।বর্তমানে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য থাকলেও পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি নেই। ফলে দুই দেশের ব্যবসায়ীরা এফটিএর আওতায় সম্ভাব্য অগ্রাধিকারমূলক বাজারসুবিধা, শুল্কছাড় ও বাণিজ্য সহজীকরণের অতিরিক্ত সুবিধা পাচ্ছেন না।এফটিএ হলে দুই দেশের পণ্য ও সেবার বাজারে প্রবেশাধিকার বাড়ানোর পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, বাণিজ্য সহজীকরণ এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রও সম্প্রসারিত হতে পারে। মালয়েশিয়ার সরকারি বাণিজ্য উন্নয়ন সংস্থা ম্যাট্রেডের ডেপুটি প্রধান নির্বাহী কর্মকর্তা জয় শংকর বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য সহজ করতে কর্তৃপক্ষ কাজ করছে। বাংলাদেশকে গুরুত্ব দিয়ে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে মালয়েশিয়া আগ্রহী।এফটিএ আলোচনার প্রেক্ষাপটে দুই দেশের বাণিজ্য ভারসাম্যের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশি উপহাইকমিশনার শানারা মনিকার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশ মালয়েশিয়ায় প্রায় ৩০৫ দশমিক ৫৫ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। বিপরীতে মালয়েশিয়া থেকে বাংলাদেশ আমদানি করেছে প্রায় ২ দশমিক ২৬ বিলিয়ন ডলারের পণ্য।বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে তৈরি পোশাক, নিট ও ওভেন পোশাক, চামড়া ও পাদুকা, খাদ্য ও পানীয়, শাকসবজি এবং মসলা। অন্যদিকে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসে খনিজ জ্বালানি, ভোজ্যতেল ও চর্বি, লোহা ও ইস্পাত, প্লাস্টিক, যন্ত্রপাতি এবং বিভিন্ন রাসায়নিক পণ্য।এ অবস্থায় এফটিএর মাধ্যমে মালয়েশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর পাশাপাশি রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে তৈরি পোশাক, চামড়া ও পাদুকা, খাদ্য প্রক্রিয়াজাত পণ্য, কৃষিপণ্য ও অন্যান্য সম্ভাবনাময় পণ্যের রপ্তানি বাড়াতে চুক্তিটি ভূমিকা রাখতে পারে।বাংলাদেশের জন্য এফটিএর গুরুত্ব আরও বাড়ছে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রেক্ষাপটে। এলডিসি হিসেবে বাংলাদেশ বিভিন্ন বাজারে শুল্কমুক্ত বা কম শুল্কে পণ্য রপ্তানির সুবিধা পেয়ে থাকে। উত্তরণের পর এসব অগ্রাধিকারমূলক সুবিধার কিছু পরিবর্তিত হলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখতে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বাণিজ্য চুক্তির গুরুত্ব বাড়বে।এফটিএর মাধ্যমে মালয়েশিয়ার বাজারে বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য শুল্ক ও অশুল্ক বাধা কমানোর সুযোগ তৈরি হলে দেশটির বাজারে পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা বাড়তে পারে। একই সঙ্গে মালয়েশিয়া থেকে আমদানি করা জ্বালানি, যন্ত্রপাতি, লোহা ও ইস্পাতসহ শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল ও পণ্যের বাণিজ্য কাঠামোও আরও সুসংগঠিত করা সম্ভব হবে।এদিকে মালয়েশিয়ার হালাল পণ্যের বাজারে বাংলাদেশের সম্ভাবনা নিয়েও কথা বলেন হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের বেশ কিছু পণ্যকে মালয়েশিয়ার হালাল কর্তৃপক্ষ জাকিম হালাল সনদ দিয়েছে। পাশাপাশি বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনকে হালাল সনদ প্রদানকারী সংস্থা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।তবে শুধু স্বীকৃতি পেলেই হবে না উল্লেখ করে হাইকমিশনার বলেন, আন্তর্জাতিক হালাল বাজারে আরও কার্যকরভাবে প্রবেশ করতে ইসলামিক ফাউন্ডেশনকে কারিগরি দক্ষতা ও সক্ষমতা বাড়াতে হবে।বৃহস্পতিবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (মিহাস) পরিদর্শনকালে তিনি বাংলাদেশের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর স্টল ঘুরে দেখেন। এ সময় প্রাণ, এপেক্স কনভিনিয়েন্স ফুডস লিমিটেড, ঘরের বাজার, প্যারাগন এগ্রো লিমিটেড, তালুকদার এগ্রো ফুডস অ্যান্ড বেভারেজ, নোরিশ ফুডস লিমিটেড ও বায়োফার্মা লিমিটেডের প্রতিনিধিদের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।এ সময় হাইকমিশনারের সঙ্গে ছিলেন মিহাসের আয়োজক মালয়েশিয়ার সরকারি বাণিজ্য উন্নয়ন সংস্থা ম্যাট্রেডের ডেপুটি প্রধান নির্বাহী কর্মকর্তা জয় শংকর।দুই দেশের মধ্যে এফটিএ আলোচনা শুরু হলে বাজারসুবিধা, শুল্ক কাঠামো, পণ্য ও সেবার বাণিজ্য, বিনিয়োগ এবং বাণিজ্য সহজীকরণের মতো বিষয়গুলো ধাপে ধাপে আলোচনায় আসবে। ২০২৭ সালের মধ্যে চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে অক্টোবরের শেষের ঢাকার বৈঠক তাই দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ নতুন পর্যায় হিসেবে দেখা হচ্ছে।

১ সপ্তাহ আগে

মালদ্বীপে প্রবাসীদের সমস্যা নিয়ে হাইকমিশনে জামায়াত নায়েবে আমীরের মতবিনিময়

মালদ্বীপে প্রবাসীদের সমস্যা নিয়ে হাইকমিশনে জামায়াত নায়েবে আমীরের মতবিনিময়

২৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:৩৭:১৪

মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক

২১ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:১০:৩৯

লিবিয়া থেকে ফেরত আনা হয়েছে আরও ১৬৮ বাংলাদেশিকে

লিবিয়া থেকে ফেরত আনা হয়েছে আরও ১৬৮ বাংলাদেশিকে

১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০২:৫৩

মালয়েশিয়ায় মাটিচাপা পড়ে টুঙ্গিপাড়ার প্রবাসী শরিফুল নিহত

মালয়েশিয়ায় মাটিচাপা পড়ে টুঙ্গিপাড়ার প্রবাসী শরিফুল নিহত

১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:২৩:৩৯

কুয়ালালামপুরে মেগা অভিযানে ৩৬৪ বাংলাদেশি আটক

কুয়ালালামপুরে মেগা অভিযানে ৩৬৪ বাংলাদেশি আটক

১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২৯:৫৬

সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মতলব প্রবাসী নিহত

সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মতলব প্রবাসী নিহত

১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:৩০:৩৫

বিবিসিসিআই’র নতুন ডিরেক্টর জহিরুল ইসলাম সিআইপি

বিবিসিসিআই’র নতুন ডিরেক্টর জহিরুল ইসলাম সিআইপি

৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৫১:৫০

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশীর মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশীর মৃত্যু

৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৯:০৭

নিউ ইয়র্কে চেতনায় ৭১ হৃদয়ে বাংলাদেশ স্লোগানে ৪০তম ফোবানা সম্মেলন উদযাপিত

নিউ ইয়র্কে চেতনায় ৭১ হৃদয়ে বাংলাদেশ স্লোগানে ৪০তম ফোবানা সম্মেলন উদযাপিত

৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৯:১০

ধরপাকড়ের চাপে মালয়েশিয়া ছাড়ছেন অবৈধরা

ধরপাকড়ের চাপে মালয়েশিয়া ছাড়ছেন অবৈধরা

৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৩৭:৩৮

বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে:  মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে: মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০৮:৫৩

1–15 / মোট 89টি সংবাদ | পৃষ্ঠা 1 / 6
শিরোনাম
রামপালে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, জামাতার বিরুদ্ধে হত্যার অভিযোগ মা-বাবার ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই, বদলাচ্ছে বিমানের বহর চুয়েটে আন্দোলনের মুখে বেতন ভাতা পরিশোধ অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ফ্রি স্ক্রিন প্রোটেকশন মা ইলিশ রক্ষায় মতলব উত্তরে টাস্কফোর্সের প্রস্তুতি সভা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির একক প্রার্থী মির্জা ফয়সল আমিন দিল্লিতে বহুতল ভবন ধস, বহু মানুষ আটকা মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন নাগরপুরে ৫টি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৬ শিশুর মৃত্যু রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী রামপালে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, জামাতার বিরুদ্ধে হত্যার অভিযোগ মা-বাবার ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই, বদলাচ্ছে বিমানের বহর চুয়েটে আন্দোলনের মুখে বেতন ভাতা পরিশোধ অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ফ্রি স্ক্রিন প্রোটেকশন মা ইলিশ রক্ষায় মতলব উত্তরে টাস্কফোর্সের প্রস্তুতি সভা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির একক প্রার্থী মির্জা ফয়সল আমিন দিল্লিতে বহুতল ভবন ধস, বহু মানুষ আটকা মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন নাগরপুরে ৫টি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৬ শিশুর মৃত্যু রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী