নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৫৩:৫৬
কন্যার জন্মদিন, সেঞ্চুরি উৎসর্গ করলেন লিটন
জোহানেসবার্গ টেস্টে নিজের অষ্টম শতকের দেখা পেয়েছেন লিটন দাস। আর এই সেঞ্চুরি উৎসর্গ করেছেন নিজের কন্যাকে। সোমবার (১৬ নভেম্বর) ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম ইনিংসে ব্যক্তিগত ৯২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন লিটন।
শতকে পৌঁছাতে বেশি দেরিও করেননি। দিনের চতুর্থ ওভারেই পেয়েছেন তিন অঙ্কের দেখা। মার্কো ইয়ানসেনের বলে পুল করে চার মেরে সেঞ্চুরিতে পৌঁছান লিটন। এর পর ভিন্নধর্মী একটা উদযাপনও করেছেন এ ব্যাটার।
এসময় ব্যাট ও হেলমেট উঁচিয়ে পকেট থেকে একটা কাগজও বের করেন লিটন। সেই কাগজে মেয়ের জন্য লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য।
লিটনের মেয়ে আনায়রা আজ পূর্ণ করেছেন তিন বছর। জন্মদিনে বাবার উপহারটা মনে রাখার মতোই হলো তার জন্য। প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে বাংলাদেশের সংগ্রহ ৩৬৩ রান। লিটন দাসের সঙ্গে ক্রিজে রয়েছেন হাসান মাহমুদ।