নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৪৫:৩৬
টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর পেমেন্ট পার্টনার হিসেবে যুক্ত হলো উপায়
ঢাকায় অনুষ্ঠিতব্য টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর পেমেন্ট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে উপায়। এ উপলক্ষে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফ-এর সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাতেল এবং ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের (উপায়) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যামল বি. দাস।