ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

দেশের বাজারে আবারও বড় অঙ্কে কমল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বড় অঙ্কে কমল স্বর্ণের দাম


দেশের বাজারে আবারও বড় অঙ্কে স্বর্ণের দাম কমেছে। ৬ হাজার ১৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম রোববার (২২ নভেম্বর) থেকে কার্যকর হবে।আজ শনিবার (২১ নভেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে এই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।নতুন দাম অনুযায়ী, আগামীকাল রোববার সকাল থেকে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮৬ হাজার ২১৬ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।এর আগে শুক্রবার সকালে দাম ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছিল দুই লাখ এক হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ছিল এক লাখ ৯২ হাজার ১০৬ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ছিল এক লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ছিল এক লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।

১ দিন আগে

দেশে স্বর্ণের বাজারে বড় পতন

দেশে স্বর্ণের বাজারে বড় পতন


টানা পতনের মুখে থাকা সোনার দরে এবার বিশাল পতন ঘটেছে দেশের বাজারে। এক লাফে মূল্যবান হলুদ ধাতুটির দাম ভরিতে কমে গেছে ১০ হাজার ৯৬৪ টাকা। এতে প্রতি ভরি ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার গহনার দাম ভ্যাটসহ দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।শুক্রবার (২০ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার দর নিয়ে নতুন এই সিদ্ধান্ত জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন এই দর সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে সোনার দাম নতুন করে এভাবে সমন্বয়ের সিদ্ধান্ত নেয় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং।বাজুস নির্ধারিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার গহনা এখন ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনা ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা পড়বে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত।এর আগে, গতকাল বৃহস্পতিবার দেশের বাজারে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে কমানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। এর ফলে দেশের বাজারে এদিন ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার গহনার দাম দাঁড়িয় ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। এর আগের দিন ১৮ নভেম্বর সকালেও সোনার দাম সমন্বয় করে বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। এছাড়া, গত ১৪ নভেম্বর ভালো মানের প্রতি ভরি সোনার গহনার দাম কমানো হয় ২ হাজার ২১৬ টাকা। তার আগে ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা কমানো হয় প্রতি ভরি সোনার দাম।সব মিলিয়ে টানা ৮ দফায় ভরিতে সর্বোচ্চ ২৮ হাজার ৫১৮ টাকা কমে গেল মূল্যবান হলুদ ধাতুটির দাম। এতে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা থেকে ভরিতে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায় নেমে এলো সোনার দাম।এর মধ্য দিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪১ বার সোনার দাম সমন্বয় করলো বাজুস। এর মধ্যে ৬৫ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৫ দফায় কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়েছিল

২ দিন আগে

দেশের বাজারে কমেছে সোনার দাম

দেশের বাজারে কমেছে সোনার দাম


দেশের বাজারে টানা ছয় দফা কমানো হয়েছে সোনার গহনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমেছে দুই হাজার ২১৬ টাকা। এতে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এই দাম কমানো হয়েছে।বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৫ হাজার ৬৯৫ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭৬ হাজার ৭০৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা।এর আগে, শনিবার (১৪ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ছিল দুই লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ছিল দুই লাখ ৭ হাজার ৭৯৪ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ছিল এক লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ছিল এক লাখ ৪১ হাজার ৭১৭ টাকা।এর আগে গত ৬ নভেম্বর, ১১ নভেম্বর, ১২ নভেম্বর, ১৩ নভেম্বর ও ১৪ নভেম্বর পাঁচ দফায় কমানো হয় স্বর্ণের দাম।

৪ দিন আগে

গ্যাস সিলিন্ডারসহ নিত্যপণ্যে অনিয়ম, ব্যবস্থা নিচ্ছে সরকার

গ্যাস সিলিন্ডারসহ নিত্যপণ্যে অনিয়ম, ব্যবস্থা নিচ্ছে সরকার


সরকার নির্ধারিত দামে সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে এমপি সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার নির্ধারিত মূল্যে সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর নিয়মিত বাজার তদারকি করছে।সরকারি মূল্য কার্যকর না হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, চাহিদা ও সরবরাহের তারতম্য, পরিবহন ব্যয় এবং সরবরাহ ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে অসাধু ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা আদায়ের প্রবণতা ও অনিয়ম দায়ী।এসব অনিয়ম প্রতিরোধে সরকার নিয়মিত বাজার তদারকি ও বিশেষ অভিযান পরিচালনা করছে জানিয়ে মন্ত্রী বলেন, অবৈধ মজুতদার, কৃত্রিম সংকট সৃষ্টিকারী ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিষ্ঠান সিলগালাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবৈধভাবে মজুত করা গ্যাস সিলিন্ডার উদ্ধার করে সরকার নির্ধারিত মূল্যে তাৎক্ষণিক বিক্রির ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এছাড়া ব্যবসাপ্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ নিশ্চিত করা হচ্ছে। সরবরাহ ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে অসাধু ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা আদায়ের প্রবণতা ও অনিয়ম চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।বাণিজ্যমন্ত্রী জানান, চলতি ২০২৬-২০২৭ অর্থবছরে এ পর্যন্ত গ্যাস সিলিন্ডারের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে ৫৪২টি বাজার তদারকি করা হয়েছে। এসব তদারকিতে ৭৮২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩৭ লাখ ২৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

১ সপ্তাহ আগে

রমজান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার

রমজান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার

১৫ নভেম্বর ২০২৬ রাত ০৬:১৫:০২

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০৪:১৭

এনআরসি অ্যাকাউন্ট ও বন্ডের মাধ্যমে রিজার্ভ বাড়াতে চায় বাংলাদেশ: গভর্নর

এনআরসি অ্যাকাউন্ট ও বন্ডের মাধ্যমে রিজার্ভ বাড়াতে চায় বাংলাদেশ: গভর্নর

১৪ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৩:০৯

শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত

শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত

১৪ নভেম্বর ২০২৬ রাত ০৬:০৬:৪৭

দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম

১৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪১:৪৪

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

১৩ নভেম্বর ২০২৬ সকাল ১০:৪৬:০৪

রাষ্ট্রায়ত্ত শিল্পের হাল বেহাল, ৫৫টির মধ্যে লাভে মাত্র ৫টি

রাষ্ট্রায়ত্ত শিল্পের হাল বেহাল, ৫৫টির মধ্যে লাভে মাত্র ৫টি

১২ নভেম্বর ২০২৬ রাত ০৬:৩৯:৪৯

জাহাজ নির্মাণ শিল্পে তহবিল ছাড়ের দীর্ঘসূত্রতা দূর করার তাগিদ মন্ত্রীর

জাহাজ নির্মাণ শিল্পে তহবিল ছাড়ের দীর্ঘসূত্রতা দূর করার তাগিদ মন্ত্রীর

১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৬:০৪

রোজায় খেজুর আমদানি ও তৃতীয় টার্মিনালে নেটওয়ার্কসহ ৫ প্রস্তাবে সুপারিশ

রোজায় খেজুর আমদানি ও তৃতীয় টার্মিনালে নেটওয়ার্কসহ ৫ প্রস্তাবে সুপারিশ

১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০৬:০১

রমজানে টিসিবির পণ্য পাবেন আরও ৬ লাখ মানুষ

রমজানে টিসিবির পণ্য পাবেন আরও ৬ লাখ মানুষ

১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২১:১৫

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

১১ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২৫:১৬

1–15 / মোট 441টি সংবাদ | পৃষ্ঠা 1 / 30
শিরোনাম
প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যম : ঢাকা পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি, হাতছাড়া ২৫৪ মিলিয়নের অর্ডার হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস টেকনাফে ইজিবাইকের পেছনে মিলল ১৩টি গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ আ.লীগের চরিত্র ব্যতীত বিশ্বের সবকিছু পরিবর্তনশীল: ড. মারুফ গালিবের মায়ের চাকরির আশ্বাস, অভিযুক্ত যুবদল নেতাকে বহিষ্কারের নির্দেশ ডাকসু ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় এবি পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ আমরা ব্যক্তি ও দলের নয়, জনগণের ঐক্য চাই : এ টি এম আজহার ডেঙ্গুতে নভেম্বরের ৩ সপ্তাহে মৃত্যুর সেঞ্চুরি প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যম : ঢাকা পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি, হাতছাড়া ২৫৪ মিলিয়নের অর্ডার হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস টেকনাফে ইজিবাইকের পেছনে মিলল ১৩টি গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ আ.লীগের চরিত্র ব্যতীত বিশ্বের সবকিছু পরিবর্তনশীল: ড. মারুফ গালিবের মায়ের চাকরির আশ্বাস, অভিযুক্ত যুবদল নেতাকে বহিষ্কারের নির্দেশ ডাকসু ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় এবি পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ আমরা ব্যক্তি ও দলের নয়, জনগণের ঐক্য চাই : এ টি এম আজহার ডেঙ্গুতে নভেম্বরের ৩ সপ্তাহে মৃত্যুর সেঞ্চুরি