ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

সাংবাদিক আবারারের বাবার মৃত্যুতে ঢাকা সাংবাদিক ফোরামের শোক

সাংবাদিক আবারারের বাবার মৃত্যুতে ঢাকা সাংবাদিক ফোরামের শোক


ঢাকা সাংবাদিক ফোরামের (ডিএসএফ) সদস্য ও আরটিভির নিউজরুম এডিটর আবারার আহমেদ মাহির বাবা হাজী আমজাদ আহমেদ মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।শনিবার (৩ অক্টোবর) রাত ১১টায় দক্ষিণ দনিয়া শাহী মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন করার কথা রয়েছে।তার মৃত্যুতে ডিএসএফ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি রাশেদ আলী এবং সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।ডিএসএফ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

৩ দিন আগে

‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ পেলেন সাংবাদিক নাঈম আবির

‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ পেলেন সাংবাদিক নাঈম আবির


পর্যটন সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ পেয়েছেন এভিয়েশন ও পর্যটনবিষয়ক সাংবাদিক নাঈম আবির। পর্যটন শিল্পের সম্ভাবনা, চ্যালেঞ্জ, নীতি ও উন্নয়ন নিয়ে ধারাবাহিক ও তথ্যভিত্তিক সাংবাদিকতার জন্য তাকে ‘সেরা পর্যটন সাংবাদিকতা’ ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়েছে।বাংলাদেশের পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন, সেবার মানোন্নয়ন, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং পর্যটন উদ্যোক্তাদের উৎসাহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দিতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে প্রথমবারের মতো এ পুরস্কার প্রদান করা হয়।শনিবার বাংলাদেশ চীন মৈত্রী সন্মেলন কেন্দ্রে এক জমকালো অনুস্ঠানে নাঈম আবির’কে এই পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। নাঈম আবির দীর্ঘদিন ধরে দেশের পর্যটন, বিমান চলাচল, হোটেল-রিসোর্ট, অভিবাসন ও ভ্রমণ খাত নিয়ে সাংবাদিকতা করে আসছেন। তার প্রতিবেদনে পর্যটন শিল্পের সম্ভাবনার পাশাপাশি অবকাঠামোগত সীমাবদ্ধতা, নীতিগত জটিলতা, যাত্রী ও পর্যটকদের নানা সমস্যা এবং সংশ্লিষ্টদের মতামত উঠে এসেছে।বর্তমানে স্টার নিউজের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত নাঈম আবির পর্যটন ও এভিয়েশন খাতের পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক ও অর্থনৈতিক বিষয়েও সাংবাদিকতা করছেন। একই সঙ্গে তিনি ভ্রমণবিষয়ক ডিজিটাল মিডিয়া ‘চেক ইন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় নাঈম আবির বলেন, “পর্যটন সাংবাদিকতার মতো একটি বিশেষায়িত ক্ষেত্রে রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এই স্বীকৃতি ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতায় আমাকে অনুপ্রাণিত করবে।”বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে দেওয়া ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’-এ পর্যটন শিল্পের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান, উদ্যোক্তা ও সংগঠনকে মোট ১৩টি ক্যাটাগরিতে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পর্যটন উদ্যোক্তা, ট্যুর অপারেটর, হোটেল, বিনোদন পার্ক, তরুণ পর্যটন উদ্যোক্তা, ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর, পর্যটন নারী উদ্যোক্তা, ট্যুর গাইড, মাইস উদ্যোগসহ সেরা পর্যটন সাংবাদিকতা।

৪ দিন আগে

ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি-সম্পাদক রাশেদ ও  হুমায়ূন,  কল্যাণ সম্পাদক চ্যানেল এসের মিঠুন

ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি-সম্পাদক রাশেদ ও হুমায়ূন, কল্যাণ সম্পাদক চ্যানেল এসের মিঠুন


ঢাকার স্থানীয়দের ঐতিহ্যবাহী সংগঠন ঢাকা সাংবাদিক ফোরাম (ডিএসএফ)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির সভাপতি পদে রাজধানী টেলিভিশনের নির্বাহী পরিচালক রাশেদ আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি মো. হুমায়ূন কবীর নির্বাচিত হয়েছেন। কল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল এস এর মিঠুন সরকার। শুক্রবার রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন করা হয়। ২০২৬-২৮ মেয়াদে আগামী দু'বছরের জন্য ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নির্বাচিতদের নাম ঘোষণা করেন বিশিষ্ট কবি, শিশুসাহিত্যিক ও দৈনিক আগামীর সময়ের ডিরেক্টর–ক্লাব অ্যান্ড ওয়েলফেয়ার সাইদুজ্জামান রওশন। নতুন কমিটিতে সিনিয়র সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এনটিভির জাহিদুর রহমান, সহ সভাপতি দৈনিক সংগ্রামের এ কে এম কামরুজ্জামান (হিরু), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মানবজমিনের রাশিম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, অর্থ সম্পাদক প্রেসেঞ্জা ইন্টারন্যাশনাল প্রেস এজেন্সির মাকসুদা লিসা, সাংগঠনিক সম্পাদক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মো. রাশেদ নিজাম, দপ্তর সম্পাদক একুশে টেলিভিশনের আফসানা জাহান নীলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাপ্তাহিক সাফকথার মো. মাহমুদুর রশিদ, ক্রীড়া সম্পাদক ও সাংস্কৃতিক সম্পাদক এনটিভির ইয়াসির আরাফাত (কুশল), তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের আল মোহাইমিনুল খান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আজকের দৈনিকের মো. আবুল কাশেম, নারী বিষয়ক সম্পাদক পদে দ্য বিজনেস ফাইলের সৈয়দা রিমি কবিতা নির্বাচিত হয়েছেন।এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বাসসের মোহাম্মদ নাসির উদ্দিন (লিটন), এখন টিভির শাহরিয়ার জামান দীপ, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের দেলোয়ার হোসেন বাদল, এগ্রি নিউজ টোয়েন্টিফোর.কমের মো. খোরশেদ আলম জুয়েল, ডিবিসি টেলিভিশনের হোমায়রা মাহমুদা ফারুকী ও দৈনিক মানবজমিনের আনোয়ার হোসেন পিন্টু নির্বাচিত হয়েছেন।সাধারণ সভায় ডিএসএফের গঠনতন্ত্রে কিছু পরিবর্তন আনার সুপারিশ করা হয় এবং তা পাস হয়। দ্বি-বার্ষিক সাধারণ সভায় বক্তারা ঢাকার ঐতিহ্য তুলে ধরতে এবং সবার জন্য বাসযোগ্য ঢাকা গড়তে ঢাকা সাংবাদিক ফোরামকে কার্যকর ভূমিকা রাখতে কাজ করার আহ্বান জানান।

৫ দিন আগে

সাংবাদিক পুলকের পাওনা ১০ লাখ টাকা তিন বছর পর শোধ করল সমকাল

সাংবাদিক পুলকের পাওনা ১০ লাখ টাকা তিন বছর পর শোধ করল সমকাল


দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরোপ্রধান পুলক চ্যাটার্জির পাওনা তিন বছর পর ১০ লাখ টাকা পরিশোধ করেছে সংবাদপত্রটি।বরিশালের সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলকের মরদেহ উদ্ধারের তিন দিন পর গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) তার পরিবারের ব্যাংক হিসাবে ওই টাকা জমা দেওয়া হয়।সমকালের বর্তমান বরিশাল ব্যুরোপ্রধান সুমন চৌধুরী জানিয়েছেন, পুলকের স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জির ব্যাংক হিসাবে ১৪ সেপ্টেম্বর ১০ লাখ টাকা জমা দেওয়া হয়েছে।এর আগে গত শুক্রবার ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় বরিশাল নগরীর পরারা রোডে অবস্থিত সমকাল কার্যালয়ের ভেতর থেকে ৫৭ বছর বয়সী পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।পুলক চ্যাটার্জি এর আগে বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি বরিশালের গণমাধ্যম অঙ্গনে সক্রিয় ছিলেন। ২০২৩ সালের মে মাসে তাকে সমকাল থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকে তিনি বেকার ছিলেন। জানা গেছে, এ সময় তিনি গভীর মানসিক সংকটের মধ্যে ছিলেন।মৃত্যুর আগে পুলক পাঁচটি চিরকুট লিখে গিয়েছিলেন বলে জানা গেছে। এর মধ্যে দীর্ঘদিনের সহকর্মী সুমন চৌধুরীকে উদ্দেশ্য করে লেখা একটি চিরকুটে সমকাল কার্যালয়ে থাকা তার পাওনা টাকা উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন তিনি।বরিশাল সমকাল অফিসে মিলল সাংবাদিক পুলকের ঝুলন্ত মরদেহবরিশাল সমকাল অফিসে মিলল সাংবাদিক পুলকের ঝুলন্ত মরদেহপুলক স্ত্রী প্রিয়াঙ্কা ও একমাত্র মেয়ে প্রকৃতিকে রেখে গেছেন। স্ত্রী ও মেয়েকে উদ্দেশ্য করে লেখা একটি চিরকুটে তিনি লিখেছেন, ‘আমাকে ক্ষমা করো। এই পৃথিবীতে কারও জন্য কিছুই থেমে থাকে না।’পারিবারিক সূত্র জানিয়েছে, পুলক তার ছোট ভাই দীপক চ্যাটার্জিকেও স্ত্রী ও মেয়ের দেখাশোনা করার অনুরোধ করেছিলেন।পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পুলক আত্মহত্যা করেছেন। তবে উদ্ধার করা চিরকুটগুলো আসল কি না, তা যাচাই এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই তার মৃত্যুর বিস্তারিত ঘটনা জানা যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

৩ সপ্তাহ আগে

পরিবেশ সাংবাদিকতায় ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন জিটিভির বার্তা সম্পাদক মাহমুদ সোহেল

পরিবেশ সাংবাদিকতায় ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন জিটিভির বার্তা সম্পাদক মাহমুদ সোহেল

২ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:০৩:৪৮

রাজধানীতে সংবাদ সংগ্রহকালে গ্রীন টিভির ৩ সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ভাঙচুর, আটক ১

রাজধানীতে সংবাদ সংগ্রহকালে গ্রীন টিভির ৩ সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ভাঙচুর, আটক ১

২৬ আগস্ট ২০২৬ বিকাল ০৪:২৯:০৮

মতলব উত্তর প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

মতলব উত্তর প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

১৮ আগস্ট ২০২৬ রাত ০৮:২৬:৩১

একুশে টেলিভিশনে শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘আইন ও আবাসন’

একুশে টেলিভিশনে শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘আইন ও আবাসন’

১০ জুলাই ২০২৬ দুপুর ০২:৩৪:০০

রফিকুল ইসলামের পিতার মৃত্যুতে র‍্যাক-এর শোক প্রকাশ

রফিকুল ইসলামের পিতার মৃত্যুতে র‍্যাক-এর শোক প্রকাশ

৪ জুলাই ২০২৬ দুপুর ০২:১০:০৭

ডিজিটাল মিডিয়া ফোরামের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডিজিটাল মিডিয়া ফোরামের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮ জুন ২০২৬ দুপুর ০১:৩৫:৫৮

দ্বিতীয় বছর পেরিয়ে তৃতীয় বছরে দ্যা বিজনেস ডেইলি

দ্বিতীয় বছর পেরিয়ে তৃতীয় বছরে দ্যা বিজনেস ডেইলি

৩ জুন ২০২৬ রাত ১২:৪২:৫৪

কসবায় যানজট নিরসনে উচ্ছেদ অভিযান

কসবায় যানজট নিরসনে উচ্ছেদ অভিযান

১ জুন ২০২৬ বিকাল ০৪:১১:২৬

নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

২২ মে ২০২৬ রাত ১০:৫৭:০৯

টেলিভিশন এডিটরস কাউন্সিলের যাত্রা শুরু, আহ্বায়ক কমিটি গঠন

টেলিভিশন এডিটরস কাউন্সিলের যাত্রা শুরু, আহ্বায়ক কমিটি গঠন

১৫ মে ২০২৬ রাত ০৮:০৯:১৪

এসএসপি নির্বাচন সম্পন্ন: সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক আবু আবিদ

এসএসপি নির্বাচন সম্পন্ন: সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক আবু আবিদ

১৫ মে ২০২৬ সকাল ১১:০৬:২৬

1–15 / মোট 21টি সংবাদ | পৃষ্ঠা 1 / 2
শিরোনাম
ধামরাইয়ে বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ‘অল-রাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন’ রিয়েলমি সি১০০ উন্মোচন বগুড়ায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, পাঁচ মাসে ৩৯ খুন করতোয়া বাঁচাতে হাজার কোটি, নদীতেই সিটি করপোরেশনের ময়লার পাহাড় বিশ্ববাজারে সোনার দাম উর্ধ্বমূখী রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত অপরাধ করে দেশ থেকে বিতাড়িতদের দেশে ফেরার সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু রামপালে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, জামাতার বিরুদ্ধে হত্যার অভিযোগ মা-বাবার ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই, বদলাচ্ছে বিমানের বহর চুয়েটে আন্দোলনের মুখে বেতন ভাতা পরিশোধ ধামরাইয়ে বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ‘অল-রাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন’ রিয়েলমি সি১০০ উন্মোচন বগুড়ায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, পাঁচ মাসে ৩৯ খুন করতোয়া বাঁচাতে হাজার কোটি, নদীতেই সিটি করপোরেশনের ময়লার পাহাড় বিশ্ববাজারে সোনার দাম উর্ধ্বমূখী রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত অপরাধ করে দেশ থেকে বিতাড়িতদের দেশে ফেরার সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু রামপালে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, জামাতার বিরুদ্ধে হত্যার অভিযোগ মা-বাবার ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই, বদলাচ্ছে বিমানের বহর চুয়েটে আন্দোলনের মুখে বেতন ভাতা পরিশোধ