ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন


নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফর জামান আলিফকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরের দেওয়ানগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৯ অক্টোবর) দেওয়ানগঞ্জ প্রেসক্লাবে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক লুৎফর জামান আলিফ হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে গ্রেফতার করতে হবে বলে দাবি জানান তারা। বক্তারা বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হামলার ঘটনায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। যাতে ভবিষ্যতে কোনো সাংবাদিককে এভাবে প্রাণ দিতে না হয়, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

৪ দিন আগে

সাংবাদিক আবারারের বাবার মৃত্যুতে ঢাকা সাংবাদিক ফোরামের শোক

সাংবাদিক আবারারের বাবার মৃত্যুতে ঢাকা সাংবাদিক ফোরামের শোক


ঢাকা সাংবাদিক ফোরামের (ডিএসএফ) সদস্য ও আরটিভির নিউজরুম এডিটর আবারার আহমেদ মাহির বাবা হাজী আমজাদ আহমেদ মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।শনিবার (৩ অক্টোবর) রাত ১১টায় দক্ষিণ দনিয়া শাহী মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন করার কথা রয়েছে।তার মৃত্যুতে ডিএসএফ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি রাশেদ আলী এবং সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।ডিএসএফ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

২ সপ্তাহ আগে

‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ পেলেন সাংবাদিক নাঈম আবির

‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ পেলেন সাংবাদিক নাঈম আবির


পর্যটন সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ পেয়েছেন এভিয়েশন ও পর্যটনবিষয়ক সাংবাদিক নাঈম আবির। পর্যটন শিল্পের সম্ভাবনা, চ্যালেঞ্জ, নীতি ও উন্নয়ন নিয়ে ধারাবাহিক ও তথ্যভিত্তিক সাংবাদিকতার জন্য তাকে ‘সেরা পর্যটন সাংবাদিকতা’ ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়েছে।বাংলাদেশের পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন, সেবার মানোন্নয়ন, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং পর্যটন উদ্যোক্তাদের উৎসাহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দিতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে প্রথমবারের মতো এ পুরস্কার প্রদান করা হয়।শনিবার বাংলাদেশ চীন মৈত্রী সন্মেলন কেন্দ্রে এক জমকালো অনুস্ঠানে নাঈম আবির’কে এই পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। নাঈম আবির দীর্ঘদিন ধরে দেশের পর্যটন, বিমান চলাচল, হোটেল-রিসোর্ট, অভিবাসন ও ভ্রমণ খাত নিয়ে সাংবাদিকতা করে আসছেন। তার প্রতিবেদনে পর্যটন শিল্পের সম্ভাবনার পাশাপাশি অবকাঠামোগত সীমাবদ্ধতা, নীতিগত জটিলতা, যাত্রী ও পর্যটকদের নানা সমস্যা এবং সংশ্লিষ্টদের মতামত উঠে এসেছে।বর্তমানে স্টার নিউজের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত নাঈম আবির পর্যটন ও এভিয়েশন খাতের পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক ও অর্থনৈতিক বিষয়েও সাংবাদিকতা করছেন। একই সঙ্গে তিনি ভ্রমণবিষয়ক ডিজিটাল মিডিয়া ‘চেক ইন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় নাঈম আবির বলেন, “পর্যটন সাংবাদিকতার মতো একটি বিশেষায়িত ক্ষেত্রে রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এই স্বীকৃতি ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতায় আমাকে অনুপ্রাণিত করবে।”বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে দেওয়া ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’-এ পর্যটন শিল্পের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান, উদ্যোক্তা ও সংগঠনকে মোট ১৩টি ক্যাটাগরিতে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পর্যটন উদ্যোক্তা, ট্যুর অপারেটর, হোটেল, বিনোদন পার্ক, তরুণ পর্যটন উদ্যোক্তা, ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর, পর্যটন নারী উদ্যোক্তা, ট্যুর গাইড, মাইস উদ্যোগসহ সেরা পর্যটন সাংবাদিকতা।

২ সপ্তাহ আগে

ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি-সম্পাদক রাশেদ ও  হুমায়ূন,  কল্যাণ সম্পাদক চ্যানেল এসের মিঠুন

ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি-সম্পাদক রাশেদ ও হুমায়ূন, কল্যাণ সম্পাদক চ্যানেল এসের মিঠুন


ঢাকার স্থানীয়দের ঐতিহ্যবাহী সংগঠন ঢাকা সাংবাদিক ফোরাম (ডিএসএফ)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির সভাপতি পদে রাজধানী টেলিভিশনের নির্বাহী পরিচালক রাশেদ আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি মো. হুমায়ূন কবীর নির্বাচিত হয়েছেন। কল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল এস এর মিঠুন সরকার। শুক্রবার রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন করা হয়। ২০২৬-২৮ মেয়াদে আগামী দু'বছরের জন্য ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নির্বাচিতদের নাম ঘোষণা করেন বিশিষ্ট কবি, শিশুসাহিত্যিক ও দৈনিক আগামীর সময়ের ডিরেক্টর–ক্লাব অ্যান্ড ওয়েলফেয়ার সাইদুজ্জামান রওশন। নতুন কমিটিতে সিনিয়র সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এনটিভির জাহিদুর রহমান, সহ সভাপতি দৈনিক সংগ্রামের এ কে এম কামরুজ্জামান (হিরু), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মানবজমিনের রাশিম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, অর্থ সম্পাদক প্রেসেঞ্জা ইন্টারন্যাশনাল প্রেস এজেন্সির মাকসুদা লিসা, সাংগঠনিক সম্পাদক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মো. রাশেদ নিজাম, দপ্তর সম্পাদক একুশে টেলিভিশনের আফসানা জাহান নীলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাপ্তাহিক সাফকথার মো. মাহমুদুর রশিদ, ক্রীড়া সম্পাদক ও সাংস্কৃতিক সম্পাদক এনটিভির ইয়াসির আরাফাত (কুশল), তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের আল মোহাইমিনুল খান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আজকের দৈনিকের মো. আবুল কাশেম, নারী বিষয়ক সম্পাদক পদে দ্য বিজনেস ফাইলের সৈয়দা রিমি কবিতা নির্বাচিত হয়েছেন।এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বাসসের মোহাম্মদ নাসির উদ্দিন (লিটন), এখন টিভির শাহরিয়ার জামান দীপ, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের দেলোয়ার হোসেন বাদল, এগ্রি নিউজ টোয়েন্টিফোর.কমের মো. খোরশেদ আলম জুয়েল, ডিবিসি টেলিভিশনের হোমায়রা মাহমুদা ফারুকী ও দৈনিক মানবজমিনের আনোয়ার হোসেন পিন্টু নির্বাচিত হয়েছেন।সাধারণ সভায় ডিএসএফের গঠনতন্ত্রে কিছু পরিবর্তন আনার সুপারিশ করা হয় এবং তা পাস হয়। দ্বি-বার্ষিক সাধারণ সভায় বক্তারা ঢাকার ঐতিহ্য তুলে ধরতে এবং সবার জন্য বাসযোগ্য ঢাকা গড়তে ঢাকা সাংবাদিক ফোরামকে কার্যকর ভূমিকা রাখতে কাজ করার আহ্বান জানান।

৩ সপ্তাহ আগে

সাংবাদিক পুলকের পাওনা ১০ লাখ টাকা তিন বছর পর শোধ করল সমকাল

সাংবাদিক পুলকের পাওনা ১০ লাখ টাকা তিন বছর পর শোধ করল সমকাল

১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫১:১৩

পরিবেশ সাংবাদিকতায় ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন জিটিভির বার্তা সম্পাদক মাহমুদ সোহেল

পরিবেশ সাংবাদিকতায় ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন জিটিভির বার্তা সম্পাদক মাহমুদ সোহেল

২ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:০৩:৪৮

রাজধানীতে সংবাদ সংগ্রহকালে গ্রীন টিভির ৩ সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ভাঙচুর, আটক ১

রাজধানীতে সংবাদ সংগ্রহকালে গ্রীন টিভির ৩ সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ভাঙচুর, আটক ১

২৬ আগস্ট ২০২৬ বিকাল ০৪:২৯:০৮

মতলব উত্তর প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

মতলব উত্তর প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

১৮ আগস্ট ২০২৬ রাত ০৮:২৬:৩১

একুশে টেলিভিশনে শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘আইন ও আবাসন’

একুশে টেলিভিশনে শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘আইন ও আবাসন’

১০ জুলাই ২০২৬ দুপুর ০২:৩৪:০০

রফিকুল ইসলামের পিতার মৃত্যুতে র‍্যাক-এর শোক প্রকাশ

রফিকুল ইসলামের পিতার মৃত্যুতে র‍্যাক-এর শোক প্রকাশ

৪ জুলাই ২০২৬ দুপুর ০২:১০:০৭

ডিজিটাল মিডিয়া ফোরামের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডিজিটাল মিডিয়া ফোরামের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮ জুন ২০২৬ দুপুর ০১:৩৫:৫৮

দ্বিতীয় বছর পেরিয়ে তৃতীয় বছরে দ্যা বিজনেস ডেইলি

দ্বিতীয় বছর পেরিয়ে তৃতীয় বছরে দ্যা বিজনেস ডেইলি

৩ জুন ২০২৬ রাত ১২:৪২:৫৪

কসবায় যানজট নিরসনে উচ্ছেদ অভিযান

কসবায় যানজট নিরসনে উচ্ছেদ অভিযান

১ জুন ২০২৬ বিকাল ০৪:১১:২৬

নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

২২ মে ২০২৬ রাত ১০:৫৭:০৯

টেলিভিশন এডিটরস কাউন্সিলের যাত্রা শুরু, আহ্বায়ক কমিটি গঠন

টেলিভিশন এডিটরস কাউন্সিলের যাত্রা শুরু, আহ্বায়ক কমিটি গঠন

১৫ মে ২০২৬ রাত ০৮:০৯:১৪

1–15 / মোট 22টি সংবাদ | পৃষ্ঠা 1 / 2
শিরোনাম
জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় ৭ জন নিহত, আহত ১০ ফের কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক প্রশাসন ও পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা যাবে না: এ্যানি ইতালিতে পরপর ১২টি ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট স্বরাষ্ট্রমন্ত্রী, জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে এনসিপির কর্মসূচি সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে ৩ মৃত্যু কসবার মেহারী স্বাস্থ্যকেন্দ্র প্রায় এক বছর ধরে অচল, ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। প্রধানমন্ত্রীর জাপান সফরে সই হতে পারে যেসব সমঝোতা স্মারক সৌদি আরবে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাবন্দি : শামা ওবায়েদ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় ৭ জন নিহত, আহত ১০ ফের কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক প্রশাসন ও পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা যাবে না: এ্যানি ইতালিতে পরপর ১২টি ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট স্বরাষ্ট্রমন্ত্রী, জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে এনসিপির কর্মসূচি সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে ৩ মৃত্যু কসবার মেহারী স্বাস্থ্যকেন্দ্র প্রায় এক বছর ধরে অচল, ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। প্রধানমন্ত্রীর জাপান সফরে সই হতে পারে যেসব সমঝোতা স্মারক সৌদি আরবে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাবন্দি : শামা ওবায়েদ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩