নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬ রাত ১০:২২:৪২
ইআরএফ ও ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর
ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল লিমিটেডের মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) এ চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে এবং ইআরএফ সদস্যদের স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে বিশেষ সুযোগ-সুবিধা পাবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল লিমিটেডের পক্ষে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসাইন, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এডমিন) মুহা. হাফিজুর রহমান এবং এসিস্ট্যান্ট ম্যানেজার মো. দুলাল হোসাইন চুক্তিতে স্বাক্ষর করেন। ইকোনমিক রিপোর্টার্স ফোরামের পক্ষে সভাপতি দৌলত আকতার মালা, সাধারণ সম্পাদক আবুল কাসেম ও অফিস সম্পাদক মো. জাকির হোসাইন চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এসএম শাহজাহান সিরাজ, সিনিয়র জেনারেল ম্যানেজার (হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) মোজাফফর হাসান খান মজলিস, জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. সোহরাব আকন্দ এবং সিনিয়র এক্সিকিউটিভ কর্পোরেট মো. হিরো মিয়া। এছাড়া ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সহ-সাধারণ সম্পাদক মানিক মুন্সতাসির এবং সিনিয়র সদস্য মো. আলমগীর হোসেন।
চুক্তির আওতায় ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সদস্যরা ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল থেকে কর্পোরেট স্বাস্থ্যসেবার বিভিন্ন ডিসকাউন্ট সুবিধা পাবেন।
উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, এ চুক্তির মাধ্যমে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সদস্যদের স্বাস্থ্যসেবা প্রাপ্তি আরও সহজ ও সুবিধাজনক হবে। একই সঙ্গে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় হবে।