হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬ রাত ০৬:২৬:০০
হাতিয়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে হাতিয়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিলে প্রায় এক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। মিছিলটি হাতিয়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল থেকে বক্তারা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের বিরুদ্ধে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি দেশে শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক
পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তাঁরা।
এ সময় হাতিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।