কসবা আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ রাত ০৯:০৩:৫৫
আখাউড়ায় কমিটি নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা সদরের সড়কবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আখাউড়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়। এতে মোবারক হোসেন সভাপতি ও জাকারিয়া আহমেদ সাধারণ সম্পাদক হন। তাঁরা জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার অনুসারী হিসেবে পরিচিত।
শুক্রবার বিকেলে নবগঠিত কমিটির নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। একই সময়ে ছাত্রদল নেতা তারিকুল ইসলাম রিফাতের নেতৃত্বে পদবঞ্চিত নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল নিয়ে আসেন। তাঁরা সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ জাবেদ উল ইসলাম জানান ছাত্রদলের দুই গ্রপের মধ্যে সংঘর্ষ বাধলে ইটপাটকেল মারা সহ অফিস ভাংচুর করা হয়েছে এখন পরিস্থিতি শান্ত রয়েছে।