কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ রাত ০৯:১০:০১
তারেক রহমানকে ৭৮০ কেজি আনারস উপহার ত্রিপুরার মুখ্যমন্ত্রীর
ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ত্রিপুরার বিখ্যাত কুই জাতের প্রায় ৭৮০ কেজি আনারস পাঠিয়েছেন।
বুধবার (২৯ জুলাই) দুপুর ১টায় আখাউড়া স্থলবন্দর দিয়ে ১০০টি বাক্সে মোট ৬০০ পিস আনারস বাংলাদেশে প্রবেশ করে।
উপহার গ্রহণের সময় আখাউড়া চেকপোস্টের জিরো পয়েন্টে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের সচিব অর্পূব রায় বলেন, বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার পক্ষ থেকে এই সৌজন্য উপহার পাঠানো হয়েছে ।