ওমর ফারুক সোহাগ, কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৪৩:২৭
রামুতে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন রাহুল শর্মা, নতুন নাম মোহাম্মদ আব্দুর রহমান
কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা রাহুল শর্মা স্বেচ্ছায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর নিজের নাম পরিবর্তন করে রেখেছেন মোহাম্মদ আব্দুর রহমান।
জানা গেছে, গত ২৬ অক্টোবর কক্সবাজারের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট এ.কে. ফজলুল হক চৌধুরীর নোটারি পাবলিক কার্যালয়ে হলফনামার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ধর্ম পরিবর্তনের ঘোষণা দেন। এ সময় কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নুরুল ইসলাম কাসেমীর হাতে তিনি পবিত্র কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, রাহুল শর্মা পূর্বে সনাতন ধর্মের অনুসারী ছিলেন। তাঁর পিতার নাম দুলাল চন্দ্র শর্মা এবং মাতার নাম স্বপ্না রানী শর্মা।
ইসলাম ধর্ম গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করে মোহাম্মদ আব্দুর রহমান বলেন, “আমি সম্পূর্ণ স্বেচ্ছায় ও সুস্থ মস্তিষ্কে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার বাকি জীবন যেন পবিত্র ইসলাম ধর্মের বিধান অনুযায়ী সঠিকভাবে পরিচালনা করতে পারি, সে জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি। সম্মানিত মুসলিম উম্মাহ ও দেশবাসীর কাছে আমার জন্য দোয়া কামনা করছি।”
তাঁর এই নতুন জীবনের পথচলা সুন্দর ও কল্যাণময় হোক—এমন প্রত্যাশা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।