ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

৯ মাসে ১৩৩ মাদক মামলা, গ্রেপ্তার ১৬৮

৯ মাসে ১৩৩ মাদক মামলা, গ্রেপ্তার ১৬৮


মাদক, চোরাচালান ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে কাজ করছে মতলব উত্তর থানা পুলিশ। অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান দায়িত্ব গ্রহণের পর থেকে অপরাধ দমনে নিয়মিত অভিযান, নজরদারি ও আইনগত ব্যবস্থা জোরদার করেছেন। এরই ধারাবাহিকতায় গত নয় মাসে মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে থানা পুলিশ।থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৮ ডিসেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত মতলব উত্তর থানায় ১৩৩টি মাদক মামলা হয়েছে। এসব মামলায় ১৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৫ হাজার ২৮৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১৭ কেজি ১৪০ গ্রাম গাঁজা, ১০টি গাঁজা গাছ, ২ লিটার চোলাই মদ এবং ৩৭৫ মিলিলিটার কেরু মদ। এছাড়া মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্টের মাধ্যমে ৪৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক নিয়ন্ত্রণকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন ওসি কামরুল হাসান। থানা এলাকার বিভিন্ন স্থানে মাদক কারবারিদের গতিবিধি পর্যবেক্ষণ, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান এবং নিয়মিত পুলিশি টহলের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।পুলিশের ধারাবাহিক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার এবং বিপুলসংখ্যক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে। মাদকবিরোধী অভিযানের পাশাপাশি চোরাচালানসহ বিভিন্ন অপরাধ ও অনিয়মের বিরুদ্ধেও সক্রিয় রয়েছে মতলব উত্তর থানা পুলিশ। অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি এবং অপরাধের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব। এ লক্ষ্যেই মাদক ও অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ ক্ষতির কারণ। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও বলেন, মতলব উত্তরকে নিরাপদ রাখতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। কোথাও মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য থাকলে পুলিশকে জানালে তথ্য যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয় সচেতন মহলের মতে, মাদক একটি সামাজিক ব্যাধি। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।তাদের মতে, মতলব উত্তর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদকের উৎস, কারবারি ও সরবরাহকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হলে এ এলাকায় মাদকের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

৯ ঘন্টা আগে

তিন জেলায় পানিতে ডুবে প্রাণ গেল ৬ শিশুর

তিন জেলায় পানিতে ডুবে প্রাণ গেল ৬ শিশুর


দেশের তিন জেলায় পানিতে ডুবে ছয় শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) পাবনায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বর্ষার পানিতে গোসল করতে গিয়ে তিন শিশুর মৃত্যু হয়। একই দিন কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে গোসল করতে নেমে দুই শিশু এবং নেত্রকোনার কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এসব ঘটনায় ওইসব এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর:পাবনাপাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে বাড়ির পাশের মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।নিহত তিন শিশু হলো—দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭) এবং একই গ্রামের মো. আশরাফুল ইসলাম (আশরাফ)-এর ছেলে খালিদ হোসেন (৮) ও মেয়ে আফিয়া খাতুন (৬)। তারা স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী ছিল।স্থানীয় লোকজন জানান, শুক্রবার দুপুরে বাড়ির পাশের মাঠে জমে থাকা বর্ষার পানিতে গোসল করতে নামে শিশুরা। একপর্যায়ে প্রথমে একজন পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে পরপর আরও দুজন পানিতে ডুবে যায়।পরে স্থানীয় লোকজন তিন শিশুকে উদ্ধার করে দ্রুত সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।কক্সবাজারকক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শাহপরীরদ্বীপ জেটিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজের প্রায় চার ঘণ্টা পর তাদের উদ্ধার করা হয়।নিহত দুই শিশু হলো—শাহপরীরদ্বীপ উত্তরপাড়া এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে মোহাম্মদ নিশান (১২) ও একই এলাকার কেফায়েত উল্লাহর ছেলে আরজিন (১০)।স্থানীয় লোকজন জানান, সকালে নিশান ও আরজিন শাহপরীরদ্বীপ জেটিঘাটসংলগ্ন নাফ নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে নিখোঁজ হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দা ও জেলেরা নৌকা নিয়ে নদীর বিভিন্ন অংশে তাদের সন্ধানে তল্লাশি শুরু করেন। পরে কোস্টগার্ড সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন।প্রায় চার ঘণ্টা তল্লাশির পর দুপুর ২টার দিকে শাহপরীরদ্বীপ বিজিবি বিওপির সামনে নাফ নদীর অংশ থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। এ সময় আরজিনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিশানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত জাহান জানান, নিশানকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। অতিরিক্ত পানি পান করায় তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নাফ নদীতে দুই শিশু নিখোঁজের বিষয়টি জানা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।নেত্রকোনানেত্রকোনার কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামের সাড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার চিনাহালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুল্লাহ চিনাহালা এলাকার কাজল মিয়ার ছেলে।স্থানীয় লোকজন জানান, পরিবারের লোকজনের অজান্তে খেলার ছলে পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সামসাদ সারোয়ার সামিন শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

৯ ঘন্টা আগে

মতলব উত্তরে ফের বালু উত্তোলন, হুমকিতে মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধসহ প্রস্তাবিত ইকোনমিক জোন

মতলব উত্তরে ফের বালু উত্তোলন, হুমকিতে মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধসহ প্রস্তাবিত ইকোনমিক জোন


চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে আবারও ড্রেজার দিয়ে অবাধে চলছে বালু উত্তোলন। প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ দৃশ্যমান না থাকায় বেপরোয়া হয়ে ওঠেছে বালু সন্ত্রাসীরা।রাতে মেঘনায় নামানো হচ্ছে অবৈধ ড্রেজার। তোলা হচ্ছে বালু। এভাবে নিয়মিত অবৈধভাবে বালু উত্তোলনের ফলে মারাত্মক হুমকির মুখে পড়েছে মেঘনা-ধনাগোদা বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের ৬৪ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ এবংপ্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন)।জানা যায়, গত ৩১ আগস্ট উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা সভায় মতলব উত্তরের নাছিরা কান্দি, বোরচর ও চরওয়েস্টারসহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিষয় উপস্থাপনা হলে দ্রুত বালু উত্তোলন বন্ধ করে তাদের বিরুদ্ধে ব্যবন্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার কয়েক দিন পার হলেও এখনো কোন ব্যবস্থা অথবা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দৃশ্যমান দেখা যায়নি।বোরচর গ্রামের একাধিক ব্যক্তিরা অভিযোগ করে বলেন, সারা রাত ড্রেজার বসিয়ে বালু তোলে। মেঘনা নদীর বুকে সাতটি চর রয়েছে। বালু খেকো দুর্বৃত্তরা অবৈধ বালু উত্তোলনের কারনে আমাদের ফসলি জমি ও বসতভিটা নদীতে বিলীন হয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসনকে বারবার জানালেও কোনো ফল পাইনি। মনে হয় বালু সিন্ডিকেটের কাছে প্রশাসন জিম্মি। এভাবে যদি প্রতিনিয়ত বালু উত্তোলন করে তাহলে মেঘনা-ধনাগোদা বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের ৬৪ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ নদীতে বিলীন হয়ে যাবে।অবৈধ ভাবে বালু উত্তোলনের বিষয়ে জানতে চাইলে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, আমি মোহনপুর নৌ পুলিশ ফাঁড়িতে নতুন যোগদান করেছি। নদীতে বালু উত্তোলনের বিষয়টি আমার জানা নেই।এ বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, মতলব উত্তরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমরা নিয়মিত নদীতে অভিযান অব্যাহত রেখেছি।

১০ ঘন্টা আগে

স্বাধীনতার ৫৫ বছরেও হয়নি জয়শিং ফেরিঘাটে সেতু

স্বাধীনতার ৫৫ বছরেও হয়নি জয়শিং ফেরিঘাটে সেতু


বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের জয়শিং ফেরিঘাটে বাঙালি নদীর ওপর সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও সেই দাবি পূরণ হয়নি। ফলে প্রতিদিন নদী পারাপারে দুর্ভোগ পোহাচ্ছেন ধুনট, নিমগাছি, চিকাশী,কালারপাড়া, সোনাহাটা, জয়সিং, মাজবাড়ি, ধামাচামা,সাতবেকি, ঝিনায়,নাংলু,ফরিদপুর, পিড়াপাট, বাগবাড়ি ও আশপাশের বিভিন্ন এলাকার হাজারো মানুষ। বিশেষ করে বর্ষা মৌসুমে ফেরিঘাটকেন্দ্রিক ভোগান্তি চরম আকার ধারণ করে।স্থানীয়দের ভাষ্য, জয়শিং ফেরিঘাট দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন বাঙালি নদী পারাপার করে। কিন্তু সেতু না থাকায় যাত্রীদের ফেরির জন্য অপেক্ষা করতে হয়। কখনো নদীতে পানি বৃদ্ধি, বৈরী আবহাওয়া কিংবা ফেরি চলাচলে বিঘ্ন ঘটলে দীর্ঘ সময় আটকে থাকতে হয় দুই পাড়ের মানুষকে।রোগী নিয়ে বিপাকে স্বজনরাসবচেয়ে বেশি সমস্যায় পড়েন গুরুতর অসুস্থ রোগী ও তাদের স্বজনরা। স্থানীয়দের অভিযোগ, জরুরি রোগী নিয়ে ফেরিঘাটে এসে ফেরির অপেক্ষায় থাকতে হয়। অনেক সময় নদী পার হতে বিলম্ব হওয়ায় চিকিৎসার জন্য বগুড়া শহর বা ধুনট উপজেলা সদরে পৌঁছাতে অতিরিক্ত সময় লাগে।স্থানীয় বাসিন্দাদের দাবি, জয়শিং ফেরিঘাটে সেতু নির্মাণ হলে জরুরি রোগী পরিবহন, অ্যাম্বুলেন্স চলাচল এবং চিকিৎসাসেবা গ্রহণ অনেক সহজ হবে।কৃষকের উৎপাদিত পণ্যেও বাড়ছে খরচএ অঞ্চলের মানুষের বড় একটি অংশ কৃষিনির্ভর। ধান, সবজি, মাছসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদনের পর তা বগুড়া, ধুনট ও আশপাশের বাজারে নেওয়া হয়। ফেরিঘাট পারাপারে সময় ও অতিরিক্ত পরিবহন ব্যয় যুক্ত হওয়ায় কৃষকরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন বলে স্থানীয়দের অভিযোগ।তাদের ভাষ্য, সেতু নির্মাণ হলে কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা সম্ভব হবে। এতে একদিকে পরিবহন খরচ কমবে, অন্যদিকে কৃষকরাও পণ্যের ভালো দাম পাওয়ার সুযোগ পাবেন।শিক্ষার্থী ও চাকরিজীবীদের প্রতিদিনের ভোগান্তিজয়শিং ফেরিঘাটের ওপর নির্ভরশীল এলাকার অনেক শিক্ষার্থী প্রতিদিন স্কুল-কলেজ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করেন। ফেরির জন্য অপেক্ষা করতে গিয়ে অনেক সময় তাদের ক্লাসে পৌঁছাতে দেরি হয়।একইভাবে চাকরিজীবী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রতিদিন নদী পারাপারে সময় ব্যয় করতে হয়। স্থানীয়দের মতে, সেতু না থাকায় শুধু যাতায়াতের সমস্যা নয়, মানুষের কর্মঘণ্টাও নষ্ট হচ্ছে।বাণিজ্যেও প্রভাবফেরিঘাটকেন্দ্রিক যোগাযোগব্যবস্থার কারণে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও প্রভাব পড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পণ্যবাহী যানবাহনকে ফেরির ওপর নির্ভর করতে হওয়ায় অনেক সময় পণ্য পরিবহনে বিলম্ব হয়। এতে ব্যবসায়ীদের পরিবহন ব্যয় ও সময় দুটিই বাড়ে।বিশেষ করে কৃষিপণ্য, মাছ ও দ্রুত নষ্ট হয় এমন পণ্য পরিবহনে এই সমস্যা আরও প্রকট হয়ে ওঠে।২১ বছর আগে দেওয়া প্রতিশ্রুতিস্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ২০০৫ সালে নিমগাছি ইউনিয়নের সোনাহাটা কলেজ মাঠে এক জনসভায় তৎকালীন বিএনপির সিনিয়র নেতা তারেক রহমান উপস্থিত হন। সে সময় স্থানীয়রা জয়শিং ফেরিঘাটে সেতু নির্মাণের জোরালো দাবি জানান।জনসভা শেষে তিনি পায়ে হেঁটে জয়শিং ফেরিঘাট এলাকায় যান। স্থানীয়দের নদী পারাপারের দুর্ভোগের কথা শুনে সেখানে একটি লোহার ফেরি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এরপর থেকেই ঘাটটি ‘জয়শিং ফেরিঘাট’ নামে পরিচিতি পায় বলে স্থানীয়রা জানান।সেসময় দ্রুত সেতু নির্মাণের আশ্বাসও দেওয়া হয়েছিল বলে স্থানীয়দের দাবি। কিন্তু এরপর কেটে গেছে প্রায় ২১ বছর। এখনও সেতুর দেখা মেলেনি।বাইপাস পরিকল্পনাও বাস্তবায়ন হয়নিস্থানীয় সূত্রের দাবি, বিএনপি সরকারের সময় বগুড়া শহরের বাইপাস সড়ক থেকে বাগবাড়ি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ির সামনে দিয়ে জয়শিং ফেরিঘাট হয়ে ধুনট ও সিরাজগঞ্জের যমুনা সেতুর সঙ্গে সংযোগ স্থাপনের একটি বিকল্প যোগাযোগপথের পরিকল্পনা নেওয়া হয়েছিল।পরিকল্পনার অংশ হিসেবে বাগবাড়ি থেকে জয়শিং ফেরিঘাট পর্যন্ত কিছু জমি অধিগ্রহণ এবং সড়ক প্রশস্ত করার কাজও হয়েছিল বলে স্থানীয়রা জানান। তবে পরবর্তী সময়ে সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি।স্থানীয়দের মতে, ওই বিকল্প সড়কপথ ও জয়শিং ফেরিঘাটে সেতু নির্মাণ করা হলে বগুড়া থেকে ঢাকার দূরত্ব প্রায় ২২০ কিলোমিটার থেকে কমে প্রায় ১৬০ কিলোমিটারে নামিয়ে আনার সুযোগ তৈরি হতো। এতে প্রায় ৬০ কিলোমিটার পথ কমে যেত।‘আর কত অপেক্ষা?’দীর্ঘদিনের দুর্ভোগের অবসানে এখন জয়শিং ফেরিঘাটে সেতু নির্মাণের দাবি আরও জোরালো হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, বর্তমান সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে এবং দ্রুত কার্যকর উদ্যোগ নেবে।তাদের ভাষ্য, একটি সেতু নির্মাণ হলে শুধু নদী পারাপারের দুর্ভোগই কমবে না—কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও এই অঞ্চলের মানুষের নতুন সম্ভাবনার দ্বার খুলবে।দুই দশকেরও বেশি সময় ধরে প্রতিশ্রুতির অপেক্ষায় থাকা স্থানীয়দের এখন একটাই প্রশ্ন—জয়শিং ফেরিঘাটে সেতুর সেই প্রতীক্ষিত নির্মাণকাজ শুরু হবে কবে?বর্তমান প্রধানমন্ত্রী, তারেক রহমানের, দেওয়া সে সময়ে পাড়াপারের জন্য লোহার ফেরি থাকলেও কোন এক অজানা কারণে সেটিও নেই কোথাই কিভাবে গায়েব হয়ে গিয়েছে সেটিও জানেনা এলাকাবাসীর।

১০ ঘন্টা আগে

পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

১১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২৩:০৭

সংসদে সহযোগিতা, মাঠে ভিন্ন সুর—বিরোধী দলকে প্রতিমন্ত্রীর সতর্কবার্তা

সংসদে সহযোগিতা, মাঠে ভিন্ন সুর—বিরোধী দলকে প্রতিমন্ত্রীর সতর্কবার্তা

১১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৯:৩৩

নিষিদ্ধ আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করাও ঠিক নয়: বগুড়ায় প্রতিমন্ত্রী

নিষিদ্ধ আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করাও ঠিক নয়: বগুড়ায় প্রতিমন্ত্রী

১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫৫:৩০

বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, হাজারো মানুষ পানিবন্দি

বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, হাজারো মানুষ পানিবন্দি

১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৭:০৩

গুরুদাসপুরে সার পাচারের অভিযোগে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

গুরুদাসপুরে সার পাচারের অভিযোগে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ১০:১৭:২০

সুন্দরবনের কুখ্যাত ডাকাত নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ সক্রিয় সদস্যের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত ডাকাত নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ সক্রিয় সদস্যের আত্মসমর্পণ

১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:৩০:৪৮

টুঙ্গিপাড়ায় ব্রেক ফেল করে টোল প্লাজায় দোলা পরিবহনের ধাক্কা, আহত ১

টুঙ্গিপাড়ায় ব্রেক ফেল করে টোল প্লাজায় দোলা পরিবহনের ধাক্কা, আহত ১

১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:২৬:৫৬

রাঙ্গাবালীতে ১৫০ পিস ইয়াবাসহ  আটক ১

রাঙ্গাবালীতে ১৫০ পিস ইয়াবাসহ আটক ১

১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:২৪:০২

পুলিশ বক্স নির্মাণের কথা বলে চাঁদা আদায়ের অভিযোগে আটক ১

পুলিশ বক্স নির্মাণের কথা বলে চাঁদা আদায়ের অভিযোগে আটক ১

১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:১৭:৪৮

টুঙ্গিপাড়ায় ১০ কিলোমিটার সড়ক অপরাধ কর্মকাণ্ডের আশ্রয়স্থল

টুঙ্গিপাড়ায় ১০ কিলোমিটার সড়ক অপরাধ কর্মকাণ্ডের আশ্রয়স্থল

১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:১২:২৭

আখাউড়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আখাউড়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৫৮:০৭

1–15 / মোট 2388টি সংবাদ | পৃষ্ঠা 1 / 160
শিরোনাম
গণধর্ষণের প্রতিবাদে টুঙ্গিপাড়ায় মানববন্ধন ও সড়ক অবরোধ চট্টগ্রামে ৬৩ বিদেশি গ্রেফতার, পাসপোর্ট-ভিসা নেই কারও দক্ষিণখানে ৫ আগস্টের থানা লুটের অস্ত্র উদ্ধার বে ওয়েভের সফটওয়্যার উদ্বোধন ও কর্পোরেট মিলনমেলা অনুষ্ঠিত বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু ৯ মাসে ১৩৩ মাদক মামলা, গ্রেপ্তার ১৬৮ তিন জেলায় পানিতে ডুবে প্রাণ গেল ৬ শিশুর ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিল হুথি মতলব উত্তরে ফের বালু উত্তোলন, হুমকিতে মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধসহ প্রস্তাবিত ইকোনমিক জোন স্বাধীনতার ৫৫ বছরেও হয়নি জয়শিং ফেরিঘাটে সেতু পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১১১ গণধর্ষণের প্রতিবাদে টুঙ্গিপাড়ায় মানববন্ধন ও সড়ক অবরোধ চট্টগ্রামে ৬৩ বিদেশি গ্রেফতার, পাসপোর্ট-ভিসা নেই কারও দক্ষিণখানে ৫ আগস্টের থানা লুটের অস্ত্র উদ্ধার বে ওয়েভের সফটওয়্যার উদ্বোধন ও কর্পোরেট মিলনমেলা অনুষ্ঠিত বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু ৯ মাসে ১৩৩ মাদক মামলা, গ্রেপ্তার ১৬৮ তিন জেলায় পানিতে ডুবে প্রাণ গেল ৬ শিশুর ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিল হুথি মতলব উত্তরে ফের বালু উত্তোলন, হুমকিতে মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধসহ প্রস্তাবিত ইকোনমিক জোন স্বাধীনতার ৫৫ বছরেও হয়নি জয়শিং ফেরিঘাটে সেতু পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১১১