নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ রাত ০৮:৪৭:২৩
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এসময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭৫ জন।
বুধবার (২৯ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মৃত্যু সংখ্যা দাঁড়াল ৮৩১ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৫ জন এবং হামের উপসর্গে প্রাণ গেছে ৭৩৫ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে ২ শিশুর মৃত্যু হয়েছে। এসময়ে ঢাকা বিভাগে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর প্রাণহানি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯ হাজার ৩৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ৫ হাজার ১৯৮ জন ছাড়পত্র পেয়েছেন।