নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ রাত ০৮:২১:০১
এখন কথা কম, কাজ হবে বেশি: ডিএনসিসি প্রশাসক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, এখন কথা কম হবে এবং কাজ হবে বেশি। জনগণের কল্যাণে আমরা কাজ করে যাবো।
রোববার (২৬ জুলাই) বিকেলে ডিএনসিসির ৪৮ ও ৪৯নং ওয়ার্ড সংযোগ সড়ক সংস্কার ও ড্রেন ব্যবস্থার সংস্কার কার্যক্রমের অগ্রগতি সরেজমিন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, তারেক রহমান একজন মানবিক প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে জনগণের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, এই এলাকার জনগণের দুর্ভোগের কথা শোনে সংসদ সদস্যসহ আমি নিজে এসে সরজমিনে পরিদর্শন করলাম। আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো।
এসময় ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।